Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ৩ বৈশাখ, ১৪৩৩ | ১৬ এপ্রিল, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    কারসাজির অভিযোগে বিএসইসির জরিমানা

    ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ৩:১৭ অপরাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    ২০২১ সালের সেপ্টেম্বরে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বিষয়টি নিয়ে তদন্ত কমিটি গঠন করে। দীর্ঘ তদন্ত শেষে ২০২২ সালের সেপ্টেম্বরে জমা দেওয়া প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, জসিম উদ্দিন ও তার সহযোগীরা একাধিক বেনিফিশিয়ারি ওনার অ্যাকাউন্ট ব্যবহার করে নিজেদের মধ্যে শেয়ার কেনাবেচা করেছেন। এর মাধ্যমে বাজারে কৃত্রিম চাহিদা তৈরি করে শেয়ারের মূল্য বাড়ানোর অপচেষ্টা চালানো হয়। ২০২১ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের মার্চ পর্যন্ত অলটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের মূল্য প্রায় ৬২% বৃদ্ধি পায়। কিন্তু বাজারের সাধারণ নিয়ম অনুযায়ী, এতো বড় মূল্যবৃদ্ধির পেছনে কোনো যৌক্তিক কারণ ছিল না।

    শেয়ার বাজারে কারসাজির অভিযোগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ১৫টি প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তিকে মোট ১.৮২ কোটি টাকা জরিমানা করেছে। তালিকাভুক্ত অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার কারসাজির দায়ে এ জরিমানা করা হয়েছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বিএসইসির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয় এবং শিগগিরই সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে জরিমানার নোটিশ পাঠানো হবে বলে জানিয়েছেন এক দায়িত্বশীল কর্মকর্তা।

    বিএসইসির তদন্তে দেখা যায়, এই কেলেঙ্কারির পেছনে মূল ভূমিকা রেখেছেন মো. জসিম উদ্দিন। তার নেতৃত্বে একটি চক্র অলটেক্সের শেয়ার নিজেদের মধ্যে লেনদেন করে বাজারে মিথ্যা সংকেত ছড়িয়েছে, যাতে সাধারণ বিনিয়োগকারীরা ভুল সিদ্ধান্ত নেন।

    মো. জসিম উদ্দিনকে ১ লাখ টাকা, দেবরতা সরকারকে ৩ লাখ টাকা, মাসুদুর রহমান শেখকে ১ লাখ টাকা ও শাজালাল আল সাফীকে ১ লাখ টাকা জরিমানা করেছে।

    ১৫টি প্রতিষ্ঠানকেও জরিমানা করা হয়েছে। এগুলো হলো: জে এস এন্টারপ্রাইজ, শিতি বেকার সঞ্চয় ও ঋণদান, বগড়া শিতি বেকার সঞ্চয়, চাঁদপুর শিতি বেকার সঞ্চয়, ওয়্যারলেস বাজার শিতি বেকার, শিতি বেকার কেন্দ্রীয় সঞ্চয়, চন্দ্র শিতি বেকার যুব, ফরিদগঞ্জ শিতি বেকার সঞ্চয়, এসবি আমাদের পণ্য আমাদের বাজার, গ্রীডাকলিন্ডিয়া শিতি বেকার, পাটোয়ারী বাজার শিতি ও বেকার সঞ্চয়,শাহরাস্তি শিতি বেকার এসআরএস, মতলব শিতি বেকার সঞ্চয়, রূপসা শিতি বেকার সঞ্চয়, এসবিসিএল হাউজিং ও তোরামনসিরাত শিতি বেকার সঞ্চয়।

    অলটেক্স ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে আরও আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। প্রতিষ্ঠানটি সোনালী ব্যাংক থেকে নেওয়া ৩৮০.৭৭ কোটি টাকার ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয়েছে।

    ২০২৪ সালের ডিসেম্বরে সোনালী ব্যাংক অলটেক্সের বন্ধকি সম্পত্তি নিলামে তোলার ঘোষণা দেয়। নিলামে তোলার তালিকায় রয়েছে: ১৪.৭ একর জমি, কারখানা ও অফিস ভবন ও কাঁচামাল ও যন্ত্রাংশ। ২০২৪ সালের ২৪ অক্টোবর বিএসইসি অলটেক্স ইন্ডাস্ট্রিজের আর্থিক অবস্থা ও ব্যবসায়িক কার্যক্রম খতিয়ে দেখতে তিন সদস্যের একটি কমিটি গঠন করে।

    কোম্পানির নিরীক (অডিটর) তাদের প্রতিবেদনে উল্লেখ করেছেন যে, অলটেক্স সোনালী ব্যাংকের ঋণের ওপর সুদ হিসাব করেনি। ব্যাংকের ঋণচুক্তি অনুযায়ী সুদের হার ১০%, যা পরিশোধযোগ্য থাকলে কোম্পানির অতিরিক্ত ২৬ কোটি টাকা তি হওয়ার কথা। কিন্তু সুদ হিসাব না করায় অলটেক্সের করপূর্ব মুনাফা অতিরিক্ত ২৬ কোটি টাকা বেশি দেখানো হয়েছে। অলটেক্সের হিসাব অনুযায়ী সোনালী ব্যাংকের ঋণের পরিমাণ ২২৮ কোটি টাকা, কিন্তু ব্যাংকের হিসাবে এটি ২৬১ কোটি টাকা। অলটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ার কারসাজির ঘটনায় বিএসইসির কঠোর পদপে শেয়ার বাজারের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। বিনিয়োগকারীদের স্বার্থ রায় নিয়ন্ত্রক সংস্থাগুলো আরও সক্রিয় হলে বাজারে স্বচ্ছতা বৃদ্ধি পাবে।

    ২০২৪-২৫ অর্থ বছরের অক্টোবর থেকে ডিসেম্বর প্রান্তিকে অলটেক্স ২৮ লাখ টাকা লোকসান করেছে। আগের বছরের একই সময়ের তুলনায় এ তির পরিমাণ কিছুটা কম (২০২৩ সালে লোকসান ছিল ১.৪০ কোটি টাকা)। অলটেক্সে ইন্ডাস্ট্রিজ শেয়ার সবশেষে পরিচালক ও উদ্যোক্তাদের কাছে রয়েছে ৩৮.৩৫%। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ১০.৫০% ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫১.১৫% শেয়ার রয়েছে। ●

    অকা/পুঁবা/ফর/রাত/১৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি: বিও অ্যাকাউন্ট খোলার হার ঊর্ধ্বমুখী

    বিদেশি বিনিয়োগ প্রত্যাহারে চাপে শেয়ার বাজার

    অপেক্ষা আরও পাঁচ মাস
    আইপিও স্থবিরতা কাটছে না

    শেয়ার বাজারে গতি আনতে কর সংস্কারের প্রস্তাব ডিএসইর

    আইপিও খরায় স্থবির দেশের শেয়ার বাজার

    আস্থাহীনতায় শেয়ার বাজার ছাড়ছেন বিনিয়োগকারীরা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    আবাসন খাতে মন্দা: খেলাপি ঋণের চাপে দিশেহারা ডেভেলপাররা

    বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি: বিও অ্যাকাউন্ট খোলার হার ঊর্ধ্বমুখী

    ওয়ালটন প্লাজা ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রামে প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত

    ঋণ পরিশোধ করতে আর্থিক চাপের মুখে বাংলাদেশ

    ডলারের দামে লাগাম টানতে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ

    মেধাও হোক ঋণের জামানত

    ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি আলতাফ হুসাইন

    ব্যাংক ঋণ বাড়ায় ট্রেজারি বিলের সুদে ঊর্ধ্বমুখী চাপ

    বৈদেশিক ঋণের চাপ: সামনে কঠিন অর্থনৈতিক বাস্তবতা

    জ্বালানি মূল্য বাড়লেও কর স্থির রাখার কৌশল সরকারের

    ব্যাংক মালিকানা পুনরুদ্ধার: সংস্কার নাকি সংকটের নতুন দ্বার?

    সন্ধানী লাইফ ও মিডল্যান্ড ব্যাংকের ব্যাংক্যাসুরেন্স কার্যক্রম উদ্বোধন

    ইরানে ক্ষতি ১৮ লাখ কোটি টাকা

    ধীর পুনরুদ্ধারের পথে অর্থনীতি, প্রবৃদ্ধি ৪% পূর্বাভাস

    খামারির ক্ষতি, বাজারে দামের আগুন

    মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে দারিদ্র্যের নতুন ঝুঁকি

    নীতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় কমেছে বিদেশি বিনিয়োগ

    বৈশ্বিক উত্তেজনার মাঝেও স্থিতিশীল ডলার বাজার

    বিদেশি বিনিয়োগ প্রত্যাহারে চাপে শেয়ার বাজার

    খেলাপি ঋণের পাহাড়, অর্থনীতিতে বাড়ছে চাপ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.