Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    হোমল্যান্ড থেকে মতিন আলো নিভে গেল

    ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ৭:৫৭ অপরাহ্ণ314
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    তারেক আবেদীন ●

    দেশের দ্বিতীয় প্রজন্মের বেসরকারি জীবন বীমা কোম্পানি হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড থেকে শেষ অবধি ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মতিন ও তার ঘনিষ্ঠ বান্ধবী হিসেবে পরিচিত এবং বিপণন কর্মকর্তা হিসেবে নিয়োগকৃত কোম্পানির উপ ব্যবস্থাপনা পরিচালক লুৎফুন নাহার আলোকে বিদায় নিতে হলো। অর্থাৎ হোমল্যান্ড থেকে মতিন আলো নিভে গেল! খবর নির্ভরযোগ্য সূত্রের।

    কোম্পানিটির চেয়ারম্যান মো. জামাল উদ্দিন মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পদ থেকে মোহাম্মদ আবদুল মতিন অব্যাহতি দেন। কোম্পানি থেকে এক পত্রে (এইচএলআই/এইচও/প্রঃকাঃ/সিএস/দপ্তর/০০১১/২৫, তারিখ–১৩/০২/২০২৫) চেয়ারমান তাকে জানান, ৯ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে অনুষ্ঠিত কোম্পানির ১৪৯তম পরিচালনা পর্ষদ সভার সিদ্ধান্ত অনুযায়ী অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়। কিন্তু কোম্পানির বৃহত্তর স্বার্থে ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ থেকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পদ থেকে আপনাকে অব্যাহতি দেওয়া হলো। একই তারিখ থেকে অপর এক পত্রে (এইচএলআইএইচও/প্রঃকাঃ/সিএস দপ্তর/০০৯/২০২৫, তারিখ – ১৩/০২/২০২৫) কোম্পানি সচিব ও প্রধান মানব সম্পদ কর্মকর্তা মোহাম্মদ শাহিদুল ইসলাম হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর উপ ব্যবস্থাপনা পরিচালক (বিপণন) লুৎফুন নাহার আলোকে চাকুরি হতে অব্যাহতি দেন। পত্রে বলা হয় তার সঙ্গে কেউ যেন আর্থিক লেনদেন ও যোগাযোগ না করে। আরেকটি পত্রে কোম্পানি সচিব ও প্রধান মানব সম্পদ কর্মকর্তা লুৎফুন নাহার আলোর জায়গায় অর্থাৎ উপ ব্যবস্থাপনা পরিচালক (বিপণন) পদে মো. জাকির হোসেন সরকারকে নিয়োগ দিয়েছেন। জাকির হোসেন সরকার এ পদে যোগদান করেছেন।

    ২৮ বছরের পুরানো বেসরকারি জীবন বীমা কোম্পানি হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এ নিয়মিত মুখ্য নির্বাহী কর্মকর্তা নেই অনেকদিন ধরে। এক বছরে ৩ জন প্রধান নির্বাহীকে বিদায় দেওয়া হয়েছে। মাত্র ৪ মাসের মাথায় তিনিও বিদায় নিলেন। ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মতিনের বিরুদ্ধে ছিল অনেক অভিযোগ। অন্য কোম্পানি থেকে ছাড়পত্র ছাড়া পর্ষদকে ব্যবসায়ের মিথ্যা আশ্বাস দিয়ে ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এ ১২ সেপ্টেম্বর যোগদান করেন উল্লম্ফনবাজ মোহাম্মদ আবদুল মতিন। স্বল্প সময়ের মধ্যে ভূয়া শিক্ষা সনদধারী বীমা নির্বাহী মোহাম্মদ আবদুল মতিন প্রাইম ইসলামী লাইফ থেকে বেস্ট লাইফ ও মার্কেন্টাইল ইসলামী লাইফ হয়ে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এ প্রধান নির্বাহীর দায়িত্বে আসেন। জানা গেছে, জীবন বীমা ব্যবসায়ে মাসে প্রথম বর্ষ ৫ কোটি ও ৫ কোটি টাকার নবায়ন প্রিমিয়াম আদায় করে দিবেন এই প্রতিশ্রুতিতে তার মাসিক বেতন বাবদ ৩ লাখ এবং অন্যান্য সুবিধা ভোগ করেন তিনি। মোহাম্মদ আবদুল মতিনের বিরদ্ধে অপকর্মের অভিযোগ অনেক। তিনি হোমল্যান্ড লাইফে ভূয়া ব্যবসা দেখিয়েছেন। জাতীয় পত্রিকায় নেতিবাচক খবর প্রকাশ হলে হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর মালিকদের টনক নড়ে। ২৩ অক্টোবর ‘গভীর সংকটে হোমল্যান্ড লাইফ।। আলোর আগমনে লোডশেডিং’ শিরোনামে অর্থকাগজ অনলাইনে দীর্ঘ প্রতিবেদন প্রকাশের পর গোটা বীমা খাতে আলোড়ন সৃষ্টি হয়। হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর পরিচালকদের মধ্যে প্রতিবেদনটি নিয়ে বেশ তোলপাড় তৈরি হয়।  বীমা খাতের নিয়ন্ত্রকের দফতরে এ নিয়ে ব্যাপক আলোচনা হয়।

    অর্থকাগজ এর অনুসন্ধানে জানা যায়, মোহাম্মদ আবদুল মতিনের স্নাতকোত্তর (ব্যবসা প্রশাসন) শিক্ষা সাময়িক সনদ সঠিক নেই। তা যাচাইয়ের লক্ষ্যে অর্থকাগজ এর পক্ষ থেকে যোগাযোগ করা হয়। সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিজয় সনকার বড়ুয়া গত ২৭ জুন, ২০২৪ জানান, মোহাম্মদ আবদুল মতিনের ছাত্র আইডি, ডিগ্রি ও অর্জিত নম্বর সবই ভূয়া।
    ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মতিন উন্নয়ন ও বিপণন কর্মী হিসেবে উপ ব্যবস্থাপনা পরিচালক পদে ২ লাখ টাকার মাসিক বেতন, কমিশন ও অন্যান্য সুবিধায় হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এ অনেকদিনের ‘মনবন্ধু’ লুৎফুন নাহার আলোকে নিয়ে আসেন। বাচাল, অপ্রয়োজনীয় কথক এবং অযৌক্তিক হস্তক্ষেপকারী লুৎফুন নাহার আলোর এ যোগদান হোমল্যান্ড লাইফের কর্মরত কর্মকর্তা ও কর্মীরা কেউ ভালো চোখে নেয়নি। মতিন ও আলোকে নিয়ে তারা কানাঘুষা করতেন। প্রাইম, বেস্ট ও মার্কেন্টাইলে দুজনের গভীর সম্পর্কের মুখরোচক কাহিনী বীমা পাড়ায় মুখে মুখে এখনও। মতিন আলোর ‘অনৈতিক’ কর্মকান্ডের আশংকায় চতুর্থ প্রজন্মের বেসরকারি জীবন বীমা কোম্পানি মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর পর্ষদ দুজনকে বিদায় করে দেয়।
    হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্সে আলোর কারণে ‘লোডশেডিং’ থামেনি। প্রতিশ্রুত ব্যবসা দিতে পারেননি লুৎফুন নাহার আলোও। আলোর জন্য অন্ধ মতিন চাকরি থেকে সরিয়ে দিয়েছেন একাধিক প্রয়োজনীয় কর্মকর্তা। গত ১১ জুলাই হোমল্যান্ড লাইফে যোগদান করা উপ ব্যবস্থাপনা পরিচালক মো. শাহাদাত হোসেনকে কোন কারণ ছাড়াই চাকরি থেকে বিদায় করে দেওয়া হয়। অভিযোগ আছে, ২ মাস ৮ দিনের বেতন না দিয়ে উন্নয়ন ও প্রশাসন বিভাগের এ কর্মকর্তাকে বাদ দেওয়ার ব্যাপারে বড় ভূমিকা রাখেন লুৎফুন নাহার আলো। সাবেক উপ ব্যবস্থাপনা পরিচালক মো. শাহাদাত হোসেন কোম্পানি থেকে তার পাওনা আদায়ের জন্য বহুবার কোম্পানির কাছে ধর্ণা দিয়েছেন। কিন্তু কাজ হয়নি; তার কারণ ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মতিন এবং লুৎফুন নাহার আলোর হস্তক্ষেপ! মো. শাহাদাত হোসেন বিনা কারণে চাকারচ্যুতি এবং পাওনার জন্য সুবিচারের প্রত্যাশায় অবশেষে প্রশাসনের স্মরণাপন্ন হন। পুলিশ মোহাম্মদ আবদুল মতিনকে খুঁজে বেড়ায়। পুলিশের ভয়ে মতিন রাজধানীর মতিঝিলস্থ হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্সের অফিসে খুব একটা আসতেন না। একটি সূত্র জানায়, লুৎফুন নাহার আলো পুলিশের সঙ্গে বসে বিষয়টি ফয়সালা করেন। মতিন আলোর যৌথ কর্মকাণ্ডে মাঠ, প্রশাসন ও হিসাব বিভাগের কর্মকর্তা ও কর্মীরা ক্ষুব্ধ হয়ে পড়ে।  কোম্পানির পর্ষদ ২০২৪ সালের ডিসেম্বর অবধি ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মতিন ব্যবসায়ে কী অবদান রাখেন তার দিকে তাকিয়ে হতাশ হয়ে পড়ে। হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর প্রথম বর্ষ ও নবায়ন ব্যবসা ২০২৪ সালে আগের বছরের তুলনায় অর্ধেকের বেশি কমে গেছে। ●

    অকা/জীবীকো/বিপ্র /দুপুর/১৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ

     

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    শিক্ষা সনদ হোমল্যান্ড লাইফ

    এই বিষয়ে আরও সংবাদ

    ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড

    বিশ্বকাপে মেসির অনন্য রেকর্ড, স্মরণীয় ১৫ মিনিট

    অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

    বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান চালু করতে ২০ হাজার কোটি টাকার তহবিল

    আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ৩৬.৫২ বিলিয়ন ডলার

    শাহজালালে ১৮ কেজি স্বর্ণ জব্দ; নজরদারিতে বিমানের ৪ কর্মকর্তা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড

    বিশ্বকাপে বিতর্কের কেন্দ্রবিন্দু ফিফা

    এফডিআইয়ে আফ্রিকার কাছেও পিছিয়ে বাংলাদেশ

    ব্যাংকে অলস অর্থের পাহাড়

    বিশ্বকাপে মেসির অনন্য রেকর্ড, স্মরণীয় ১৫ মিনিট

    অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

    গুগলের ৫টি গোপন সার্চ কৌশল

    স্যামসাংয়ের নতুন ৫জি স্মার্টফোন

    ছেলের আত্মহত্যা: ওপেনএআইর বিরুদ্ধে মায়ের মামলা

    বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান চালু করতে ২০ হাজার কোটি টাকার তহবিল

    প্রযুক্তি নিয়ে প্রচলিত ২৪টি ভুল ধারণা, যেগুলো সত্য নয়

    ইউসিবির ৭৭৫ কোটি টাকার রাইট শেয়ার অনুমোদন

    আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ৩৬.৫২ বিলিয়ন ডলার

    শাহজালালে ১৮ কেজি স্বর্ণ জব্দ; নজরদারিতে বিমানের ৪ কর্মকর্তা

    বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক হলেন লোটন একরাম

    জেট ফুয়েলের দাম আবার কমালো বিইআরসি

    ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল
    উত্তরবঙ্গে হচ্ছে কৃষিভিত্তিক অর্থনৈতিক অঞ্চল

    কাজল মাখা চোঁখের ভাঁজে তিল কণ্যা সঙ্গীতশিল্পী রোক্সার রহমানের জন্মদিন

    ‘আমরা নারী’ ও ‘অরোরা’-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

    প্রথমবারের মতো নারীর নেতৃত্বে মার্কিন শেয়ারবাজার

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.