অর্থকাগজ প্রতিবেদন ●
নারীর মতায়নই উন্নয়নের চালিকাশক্তি। অধিকার, সমতা ও মতায়নের পথ ধরে সমাজে দৃষ্টান্ত স্থাপনকারী চার নারীর অসামান্য অর্জনকে সম্মান জানাতে এবারো আয়োজিত হয় ‘রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০২৪’।
১৯ বছর ধরে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড ‘রাঁধুনী’ সমাজের বিভিন্ন েেত্র কৃতিত্ব অর্জনকারী নারীদের স্বীকৃতি জানিয়ে আসছে। এ বছরও সমাজকল্যাণ, সাংবাদিকতা, ব্যবসায় উদ্যোগ ও ক্রীড়াঙ্গনে অনন্য অবদান রাখা চার কীর্তিমতী নারীর হাতে তুলে দেয়া হলো এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি।
রাজধানীর শেরাটন ঢাকার বলরুমে আয়োজিত ২৮ ফেব্রুয়ারি এক অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা প্রদান করা হয়। ‘রাঁধুনী’র আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চাল থেকে পাঠানো মনোনয়ন ও অভিজ্ঞ বিচারকমণ্ডলীর পর্যালোচনার মাধ্যমে নির্বাচিত হয়েছেন এবারের বিজয়ীরা।
দেশজুড়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন উপলে বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশানুযায়ী দিবসের প্রতিপাদ্যÑ ‘অধিকার, সমতা, মতায়ন; নারী ও কন্যার উন্নয়ন’ শীর্ষক ভাবনার প্রতিফলন ছিল রাঁধুনী কীর্তিমতী সম্মাননার এবারের আয়োজনে।
অনুষ্ঠানে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মো: পারভেজ সাইফুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন। তিনি বলেন, নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত না করে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। অধিকার ও মতায়নের মাধ্যমে নারীরা যখন স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে, তখনই সমাজ এগিয়ে যায়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, প্রতিষ্ঠানের বিশন বিভাগের প্রধান ইমতিয়াজ ফিরোজ ও স্কয়ার গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।
অনুষ্ঠানের পুরস্কার প্রদান পর্বে জলবায়ু, শিশু অধিকার, মানবাধিকার লঙ্ঘন এবং নানা সেক্টরের দুর্নীতি বিষয়ে সোচ্চার সাংবাদিক শারমিন রিমা পেয়েছেন কীর্তিমতী সাংবাদিক ২০২৪ সম্মাননা। পরিচয়-সঙ্কটে থাকা একঝাঁক শিশুকে শিা ও জীবনবোধের আলোয় স্বনির্ভর করে তুলতে নিরলস কাজ করে যাওয়া হাজেরা বেগম পেয়েছেন কীর্তিমতী হিতৈষী ২০২৪ সম্মাননা। কীর্তিমতী উদ্যোক্তা ২০২৪ হয়েছেন কক্সবাজারের ‘সবুজ উদ্যোক্তা’ জাহানারা ইসলাম, যিনি পার্বত্য অঞ্চলে বনায়ন ও নার্সারি সম্পর্কিত নানা কার্যক্রমের মাধ্যমে দুই লাখেরও বেশি মানুষের জীবন বদলে দিয়েছেন। এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক পদকজয়ী, কারাতে দ্বিতীয় ড্যান অর্জনের বিরল কৃতিত্বের অধিকারী ক্রীড়াবিদ ও কারাতে প্রশিক নাইমা খাতুন পেয়েছেন কীর্তিমতী ক্রীড়াবিদ ২০২৪ সম্মাননা। ●
অকা/বাণিজ্য/সখবি/ফর/রাত/২৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে

