Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    হোমল্যান্ড লাইফ পর্ষদকে আইডিআরএ’র জরুরি তলব

    মার্চ ২, ২০২৫ ১২:১০ অপরাহ্ণ65
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    তারেক আবেদীন ●
    পর্বতসম দুর্নীতি ও অনিয়মে ডুবন্ত হোমল্যান্ড লাইফ পর্ষদকে জরুরি তলব করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। ২০ ফেব্রুয়ারি অর্থকাগজ অনলাইনে ‘মালিকদের রেষারেষি চরমে ● হোমল্যান্ড লাইফে অচলাবস্থা’ শীর্ষক বিশেষ প্রতিবেদন প্রকাশের পর দেশের বীমা খাতের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) কোম্পানির সৃষ্ট সংকট নিরসনে উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।
    নির্ভরযোগ্য সূত্র অর্থকাগজকে জানায়, হোমল্যান্ড ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুল মতিনকে চাকরি থেকে অব্যাহতি প্রদানের পর কোম্পানির পর্ষদে বিশৃংখলা নিরসনের জন্য আইডিআরএ এক পত্র কদিন আগে পাঠায়। ২৭ ফেব্রুয়ারি কোম্পানির চেয়ারম্যানকে পাঠানো সে পত্রে (স্মারক-৫৩.০৩.০০০০.০০০.০৩২.১১.০০০৮.২২.৪৪) ৪ মার্চ দুপুর ১২টায় কর্তৃপক্ষের কার্যালয়ে কোম্পানি পর্ষদের সকল সদস্যকে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আইডিআরএ’র পরিচালক (উপসচিব) আহম্মদ এহসান উল হান্নান স্বাক্ষরিত পত্রটি সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।
    জানা গেছে, কোম্পানিটিতে নিয়মিত মুখ্য নির্বাহী কর্মকর্তা নেই অনেকদিন ধরে। আইনগত কারণে নিয়মিত মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ দিতে পারছে না কোম্পানিটি। ফলে ভারপ্রাপ্ত দিয়ে কাজ করে আসছে। এক বছরে ৩ জন প্রধান নির্বাহীকে বিদায় দেওয়া হয়েছে। মোহাম্মদ আবদুল মতিন ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এ ১২ সেপ্টেম্বর যোগদান করেন। ভূয়া শিক্ষা সনদধারী মোহাম্মদ আবদুল মতিন স্বল্প সময়ের মধ্যে প্রাইম ইসলামী লাইফ থেকে এমডি হবার খায়েশে প্রথমে বেস্ট লাইফ পরে মার্কেন্টাইল ইসলামী লাইফ হয়ে হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এ যোগদান করে একের পর এক ‘বিতর্কিত’ কর্মকাণ্ড করতে শুরু করেন। ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মতিন এবং তার নিয়োগকৃত উপ ব্যবস্থাপনা পরচিালক লুৎফুন নাহার আলোর ভূয়া ব্যবসা এবং কোম্পানিতে জমাকৃত মোহাম্মদ আবদুল মতিনের শিক্ষা সনদ জালিয়াতির অভিযোগ ওঠায় কোম্পানির চেয়ারম্যান মো. জামাল উদ্দিন মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পদ থেকে মোহাম্মদ আবদুল মতিন ও আলোকে কোম্পানি থেকে অব্যাহতি দেন ১৩ ফেব্রুয়ারি। কিন্তু হোমল্যান্ড লাইফ ইনস্যুরন্সে কোম্পানী লিমিটেড এর সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জুলহাস ও পরিচালক সালেহ হোসনের প্রশ্রয়ে বহিস্কৃত ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মতিন এবং উপ ব্যবস্থাপনা পরচিালক লুৎফুন নাহার আলো হোমল্যান্ড লাইফ ছাড়ছেন না বলে অভিযোগ। অফিস করছেন নিয়মিতই। জিম্মি করে রেখেছেন কোম্পানির মতিঝিলস্থ প্রধান কার্যালয়টিকে।
    আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রাপ্ত এক তথ্যে দেখা যায়, আইন অনুয়ায়ী ১৯৯৯ সালে দ্বিতীয় প্রজন্মের জীবন বীমা কোম্পানি হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড অতিরিক্ত মূলধন সংগ্রহর জন্য গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে দেশের পুঁজিবাজারে যাওয়ার নির্ধারিত সময় ছিল। কিন্তু ২৬ বছরেও ব্যর্থ হয়েছে ১৯৯৬ সালে ২৩ মে নিবন্ধিত কোম্পানিটি।
    কোম্পানিটির হিসাব বিভাগ থেকে প্রাপ্ত উপাত্তে দেখা যায়, হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ব্যবসায়িক প্রবৃদ্ধি তলানিতে। কোম্পানির ২০২৩ সালে ব্যবসা অর্জিত হয় ৬১ কোটি ৩৪ লাখ ৮৩ হাজার ৫৭২ টাকা। এ অংকের মধ্যে প্রথম বর্ষ প্রিমিয়াম সংগ্রহ হয়েছিল ৪৩ কোটি ২৫ লাখ ৬৭ হাজার ৪৫২ টাকা; বাকিটা নবায়ন ব্যবসা। কিন্তু তুলনামূলকভাবে কোম্পানিটির ব্যবসা ২০২৪ সালে বেশ শোচনীয়। সদ্য সমাপ্ত বছরে তা অর্ধেকেরও কমে এসে দাঁড়িয়েছে। উপাত্তে দেখা যায়, ২০২৪ সালে কোম্পানিটির মোট ব্যবসা ২৩ কোটি ৩১ লাখ ২ হাজার ২৫৪ টাকা। এরমধ্যে প্রথম বর্ষের ব্যবসার অংক ১৩ কোটি ৯৬ লাখ ৫৭ হাজার ৭৬৬ টাকা। প্রায় ৪৭ হাজার গ্রাহকের দাবীসহ বিভিন্ন পাওনা অপরিশোধিত, কর্মকর্তা ও কর্মচারিদের বেতন ভাতা ও পাওনা বকেয়া রাখা, মালিকদের মধ্যে দলাদলি, ভূয়া বিল ও ভাউচার দেখিয়ে ব্যবস্থাপনা ব্যয় বৃদ্ধি, পুঁজিবাজারে না যাওয়ার ব্যর্থতা, অবৈধভাবে জমি ক্রয়, মামলা মোকদ্দমায় জড়ানো, মূলধন ভেঙ্গে খেয়ে ফেলা, তহবিল তসরূপ, অর্থ কেলেংকারি, আইন ও বিধান না মানা, ঘনঘন উর্ধ্বতন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পাল্টানো, যোগ্য ও শিক্ষিত নির্বাহীকে সরিয়ে অযোগ্য মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ, রাজনৈতিক প্রভাব প্রদর্শন ইত্যাদি কার্যক্রম উল্লেখিত কোম্পানিতে বেশ কবছর থেকে বিরাজমান। ফলে হোমল্যান্ড লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এ সংকট গভীর থেকে গভীরতর হচ্ছে। গ্রাহক ও পাওনাদারগণ বঞ্চিত হচ্ছেন ন্যায্য দাবী ও পাওনা থেকে। কোম্পানির নির্বাহী কাজে বেশ অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ●
    অকা/জীবীকো/বিপ্র/সকাল/২ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    গণপ্রস্তাব পর্ষদ পুঁজিবাজার বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ হোমল্যান্ড লাইফ

    এই বিষয়ে আরও সংবাদ

    বিশ্বকাপে মেসির অনন্য রেকর্ড, স্মরণীয় ১৫ মিনিট

    অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

    বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান চালু করতে ২০ হাজার কোটি টাকার তহবিল

    আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ৩৬.৫২ বিলিয়ন ডলার

    শাহজালালে ১৮ কেজি স্বর্ণ জব্দ; নজরদারিতে বিমানের ৪ কর্মকর্তা

    ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল
    উত্তরবঙ্গে হচ্ছে কৃষিভিত্তিক অর্থনৈতিক অঞ্চল

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    বিশ্বকাপে মেসির অনন্য রেকর্ড, স্মরণীয় ১৫ মিনিট

    অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

    গুগলের ৫টি গোপন সার্চ কৌশল

    স্যামসাংয়ের নতুন ৫জি স্মার্টফোন

    ছেলের আত্মহত্যা: ওপেনএআইর বিরুদ্ধে মায়ের মামলা

    বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান চালু করতে ২০ হাজার কোটি টাকার তহবিল

    প্রযুক্তি নিয়ে প্রচলিত ২৪টি ভুল ধারণা, যেগুলো সত্য নয়

    ইউসিবির ৭৭৫ কোটি টাকার রাইট শেয়ার অনুমোদন

    আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ৩৬.৫২ বিলিয়ন ডলার

    শাহজালালে ১৮ কেজি স্বর্ণ জব্দ; নজরদারিতে বিমানের ৪ কর্মকর্তা

    বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক হলেন লোটন একরাম

    জেট ফুয়েলের দাম আবার কমালো বিইআরসি

    ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল
    উত্তরবঙ্গে হচ্ছে কৃষিভিত্তিক অর্থনৈতিক অঞ্চল

    কাজল মাখা চোঁখের ভাঁজে তিল কণ্যা সঙ্গীতশিল্পী রোক্সার রহমানের জন্মদিন

    ‘আমরা নারী’ ও ‘অরোরা’-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

    প্রথমবারের মতো নারীর নেতৃত্বে মার্কিন শেয়ারবাজার

    মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ, স্বস্তির ইঙ্গিত অর্থনীতিতে

    দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭.৮৫ বিলিয়ন ডলার

    বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান

    গ্রাহক মহাসমাবেশের ঘোষণা
    ইসলামী ব্যাংকের মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.