Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    চতুর্থ দিনের মতো দরপতন পুঁজি বাজারে

    মার্চ ৩, ২০২৫ ১০:০৮ অপরাহ্ণUpdated:মার্চ ৩, ২০২৫ ১০:০৮ অপরাহ্ণ40
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    পতনের ধারা থেকে বের হতে পারছে না দেশের পুঁজি বাজার। ৩ মার্চ টানা চতুর্থ দিনের মতো দরপতনের শিকার ছিল দেশের দুই পুঁজি বাজার। ৩ মার্চও দিনের শুরুতে ঊর্ধ্বমুখী বাজারগুলো শেষদিকে এসে বিক্রয়চাপে পড়ে। সর্বশেষ ২৫ ফেব্রুয়ারি দেশের দুই পুঁজি বাজার সূচক ছিল ঊর্ধ্বমুখী। এরপর টানা চার দিনে ৪৭ পয়েন্টের বেশি সূচক হারিয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ হারায় প্রধান সূচকটির ১০০ পয়েন্টের বেশি।

    ৩ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৬ দশমিক ১৮ পয়েন্ট হ্রাস পায়। ৫ হাজার ২৩৬ দশমিক ৮৪ পয়েন্ট থেকে দিন শুরু করা সূচকটি দিনশেষে ৫ হাজার ২২০ দশমিক ৬৬ পয়েন্টে স্থির হয়। বাজারটির অপর দুই সূচক ডিএসই-৩০ ও ডিএসই-শরিয়াহ হারায় যথাক্রমে ৫ দশমিক ১৬ ও ৪ দশমিক ১৩ পয়েন্ট।

    দেশের দ্বিতীয় পুঁজি বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই সূচকের অবনতি ঘটে ২২ দশমিক ৮২ পয়েন্টে। এখানে সিএসই-৩০ সিএসসিএক্স সূচকের অবনতি ঘটে যথাক্রমে ২ দশমিক ৯৬ ও ৭ দশমিক ৯৬ পয়েন্ট।

    সূচকের অবনতির প্রভাব ছিল দুই পুঁজি বাজারের লেনদেনেও। ৩ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জে ৩৮১ কোটি টাকার লেনদেন নিষ্পত্তি হয়, যা আগের দিন অপেক্ষা ৪০ কোটি টাকা কম। ২ মার্চ বাজারটির লেনদেন ছিল ৪২১ কোটি টাকা। এর কয়েক দিন আগেই ২৫ ফেব্রুয়ারি ৬২৭ কোটি টাকা লেনদেন হয় এ বাজারে। লেনদেন কমেছে চট্টগ্রাম স্টকেও।

    সূচক ও লেনদেনের ধারাবাহিক এ অবনতিকে পুঁজি বাজার সংশ্লিষ্টরা চলমান অর্থনৈতিক সঙ্কটের প্রভাব হিসেবেই দেখছেন। তারা মনে করেন, ব্যাংক ও অন্যান্য আর্থিক খাতগুলোতে দীর্ঘ সময় ধরে যে অব্যবস্থা বিরাজ করছিল তা থেকে মুক্ত ছিল না পুঁজি বাজারও। আর্থিক খাতের এ অব্যবস্থাপনা ব্যাপক তারল্য সঙ্কট তৈরি করে। এ দিকে ব্যক্তি ও প্রতিষ্ঠান কারো হাতেই পর্যাপ্ত অর্থ নেই। অথচ তারল্য ছাড়া পুঁজি বাজার অচল। গত ছয় মাসেরও বেশি সময় ধরে এ অবস্থা কাটিয়ে ওঠার চেষ্টা থাকলেও তা চলমান তারল্য সঙ্কট কাটিয়ে ওঠার মতো যথেষ্ট ছিল না। এর ফলে ধুঁকছে পুঁজি বাজারগুলো।

    এ ছাড়া আগামী দিনগুলোর রাজনৈতিক ব্যবস্থা কোনদিকে মোড় নিতে পারে তা নিয়েও সংশয়ে রয়েছেন বিনিয়োগকারীরা। তাই নির্বাচনের মধ্যেমে রাজনৈতিক সরকার না আসা পর্যন্ত এ সঙ্কট উত্তরণের বড় কোনো সুযোগ দেখছেন না তারা।

    ঢাকা স্টক এক্সচেঞ্জের ৩ মার্চ লেনদেনের শুরুটা ছিল ঊর্ধ্বমুখী প্রবণতায়। সকালে ৫ হাজার ২৩৬ দশমিক ৮৪ পয়েন্ট থেকে লেনদেন শুরু করে প্রথম দিকে সূচকটি ৫ হাজার ২৪৩ পয়েন্টে উঠে যায়। তবে এ ঊর্ধ্বমুখী প্রবণতা বেশিক্ষণ টেকেনি। সকাল সোয়া ১০টার দিকে বিক্রয়চাপ শুরু হলে নিম্নমুখী হয়ে ওঠে বাজার সূচক। মাঝখানে কিছু সময়ের জন্য বিক্রয়চাপ হ্রাস পেলেও শেষদিকে এসে তা আরো বেড়ে যায়। এতে দিনশেষে সূচকের ১০ দশমিক ৪৫ পয়েন্ট হারায় বাজারটি।

    দিনের বাজার পর্যালোচনায় দেখা যায় আগের দিন দরপতনের শিকার কোম্পানিগুলোর বেশির ভাগ গতকাল আবার মূল্যবৃদ্ধির তালিকায় জায়গা করে নেয়। দুই পুঁজি বাজারেই এ প্রবণতা দেখা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল বেক্সিমকো গ্রুপের কোম্পানি শাইনপুকুর সিরামিকস। ঢাকা শেয়ার বাজারে ৯ দশমিক ৯৩ শতাংশ মূল্যবৃদ্ধি পেয়ে দিনের শীর্ষে ছিল এটি। দিনের মূল্যবৃদ্ধির শীর্ষ দশ কোম্পানির অন্যগুলো ছিল যথাক্রমে জেমিনি ফুড, ফু ওয়াং ফুড, দেশবন্ধু পলিমার, ইস্টার্ণ ক্যাবলস, ন্যাশনাল পলিমার, ডেসকো ও আলহাজ টেক্সটাইলস।

    অপর দিকে দিনের দরপতনের শীর্ষে ছিল সুরিদ ইন্ডাস্ট্রিজ, ৬ দশমিক ৩৮ শতাংশ দর হারায় কোম্পানিটি। এ ছাড়া অন্যান্য কোম্পানির মধ্যে স্টাইল ক্রাফট ৫.১০, আরামিট সিমেন্ট ৫.০৬ ও মিডল্যান্ড ব্যাংকের ৫ দশমিক ০২ শতাংশ দরপতন ঘঠে। ডিএসইর দরপতনে শীর্ষ দশ কোম্পানির অন্যগুলো ছিল যথাক্রমে জাহিন স্পিনিং, ইন্টারনেট সার্ভিস নেটওয়ার্ক, বিডি অটোকার, লিগেসী ফুটওয়্যার ও মিথুন নিটিং।

    ঢাকায় ৩ মার্চ ১ লাখ ২৯ হাজার ৫৯৪টি হাওলায় ১৪ কোটি ৭ লাখ ২৪ হাজার ৩৬৯টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয় যার বাাজরমূল্য ছিল ৩৮১ কোটি টাকা। মোট লেনদেন হওয়া কোম্পানি ছিল ৩৯৬টি। এর মধ্যে ৯৮টির দাম বাড়ে, ২৩০টির দাম কমে এবং ৬৮টির দাম অপরিবর্তিত থাকে। অপর দিকে চট্টগ্রাম স্টকে লেনদেন হওয়া কোম্পানির সংখ্যা ছিল ২১৫টি। এখানে ৬১টির দাম বাড়ে, ১১১টির কমে এবং ৪৩টির দাম অপরিবর্তিত থাকে। ●

    অকা/পুঁবা/ফর/রাত/৩ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.