Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    বাংলাদেশে ডেনিম কাপড়ে বিনিয়োগ বাড়ছে

    মে ১৩, ২০২৫ ১১:২৫ অপরাহ্ণ7
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    কয়েক দিন তীব্র তাপপ্রবাহের পর সাতসকালে আকাশজুড়ে মেঘের লুকোচুরি। তারপর স্বস্তির বৃষ্টি। অনেকটা বৃষ্টি মাথায় নিয়ে ১২ মে পূর্বাচলের আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইবিসিসি) আয়োজিত বাংলাদেশ ‘ডেনিম এক্সপো’ শীর্ষক দুই দিনব্যাপী প্রদর্শনীর প্রথম দিনে এমন চিত্রই দেখ গেল। তবে দুপুরের পর দর্শনার্থীর সংখ্যা বাড়তে থাকে।

    এক যুগ ধরে ধারাবাহিকভাবে এ প্রদর্শনীর আয়োজন করে আসছে বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ (বিএই)। এবারের প্রদর্শনীতে অংশ নিয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন, ইতালি, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, তুরস্ক, ভিয়েতনামসহ বিভিন্ন দেশের ৫৮টি প্রতিষ্ঠান। তবে ভারত-পাকিস্তানের যুদ্ধের কারণে উভয় দেশের ২০টি প্রতিষ্ঠান আসেনি, এমনটাই জানালেন বিএইর পরিচালক আবু হায়দার কবির।

    প্রদর্শনীতে অংশ নিয়েছে সিম গ্রুপের আজলান ডেনিম লিমিটেড। নারায়ণগঞ্জের গাউছিয়া এলাকায় আজলানের কারখানায় মাসে ১৫ লাখ গজ ডেনিম কাপড় উৎপাদনের সমতা রয়েছে। ভালো ক্রয়াদেশ থাকায় কারখানা সম্প্রসারণ করছে প্রতিষ্ঠান। আগামী জুলাইয়ে তাদের উৎপাদন সমতা বেড়ে দাঁড়াবে ২৫ লাখ গজ।

    বিষয়টি নিশ্চিত করে আজলান ডেনিমের নির্বাহী পরিচালক (বিপণন ও বিক্রয়) সানাউল হক বলেন, ‘ক্রয়াদেশ ভালো। সে জন্য আমরা ডেনিম কারখানার সম্প্রসারণ করছি।’ অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা কী ধরনের কাপড় উৎপাদন করছি, তা প্রদর্শনীতে ক্রেতাদের সামনে তুলে ধরছি। পাশাপাশি অন্যরা কী ধরনের পণ্য উৎপাদন করছে, সেগুলোও আমরা দেখছি।’

    ডেনিম এক্সপোতে নিয়মিতভাবেই অংশ নেয় আরগন ডেনিম। বর্তমানে তাদের মাসিক উৎপাদন সমতা ২২ লাখ গজ। প্রতিষ্ঠানটির প্রতি গজ ডেনিম কাপড়ের গড় দাম ২ ডলার ৮০ সেন্ট। গতানুগতিক ডেনিম কাপড়ের পাশাপাশি টেকসই উপকরণে তৈরি পণ্যও আছে তাদের। এ রকম পণ্যের উৎপাদন এক-পঞ্চমাংশ।

    এমন তথ্য দিয়ে আরগন ডেনিমের ব্যবস্থাপক ইয়াসিন আল ফয়সাল প্রথম আলোকে বলেন, টেকসই উপকরণে তৈরি পণ্যের চাহিদা বাড়ছে। গতানুগতিক পণ্যের চেয়ে টেকসই উপকরণে তৈরি পণ্যের দাম প্রতি গজে ১০-১৫ সেন্ট বেশি হয়।

    প্রদর্শনীতে সর্বোচ্চ ৩৬টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে চীন থেকে। এর মধ্যে একটি ডেনিম কাপড় উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্ল্যাক পিওনি টেক্সটাইল কোম্পানি। ঢাকায় তাদের নিজস্ব কার্যালয় রয়েছে।

    ব্ল্যাক পিওনি টেক্সটাইলের বিক্রয় ব্যবস্থাপক চাও জি বলেন, বাংলাদেশ একটি সম্ভাবনাময় বাজার। এখানে বেশি দামের পোশাকের ব্যবসা ধীরে ধীরে বাড়ছে। তিনি জানান, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কে তাদের ব্যবসায় প্রভাব পড়ছে না।

    প্রদর্শনীতে আমেরিকান অ্যান্ড ইফার্ড বাংলাদেশ, আজগার্ড নাইন, বেস্ট টেক্স কেমিক্যালস, ওয়াইকেকে বাংলাদেশ, খান এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং, ব্লুসাইন টেকনোলজিস এজি, চেরি বাটন, সিলিক্যান্ট, কালার সেন্টার এসএ, ড্যানিস, ডেনিম সলিউশনসসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে। ●

    অকা/শিবা/ফর/রাত/১৩ মে, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ‘সম্পর্ক’ মুগ্ধ করল কলকাতার দর্শকদের

    এমবাপ্পে কোথায় থামবে, কে জানে!

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    গণসংগীতের প্রাণপুরুষ ফকির আলমগীরের প্রয়াণবার্ষিকী আজ

    শিল্পে ধস, প্রবৃদ্ধির গতি শ্লথ

    আবাসন খাতে দীর্ঘ মন্দার ছায়া

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ

    ঘোষণাপত্র ছাড়াই ২০ হাজার ডলার আনতে পারবেন ফ্রিল্যান্সাররা

    ভাসানচরে সৌরবিদ্যুতের কাজ পেল চীনা প্রতিষ্ঠান

    বোরো সংগ্রহে ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কিনবে সরকার

    সারের কাঁচামাল আমদানির দরপত্রের সময়সীমা ২১ দিন

    প্লটের নামে প্রতারণা, ১৭ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

    বিশ্বকাপ সেরা একাদশ: মেসি-এমবাপেদের সঙ্গে ভোজিনহা

    মেসিদের নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

    ২১ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৭৬৮ কোটি টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.