Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    বিকাশ পেমেন্টে কেনাকাটায় ডিসকাউন্ট ও ক্যাশব্যাক

    মে ২০, ২০২৫ ৭:২৪ অপরাহ্ণ36
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    পবিত্র ঈদুল আজহা উপলে কেনাকাটাকে আরো সহজ, সাশ্রয়ী ও আনন্দময় করতে দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ নিয়ে এসেছে অনলাইন ও অফলাইন কেনাকাটায় ৬,০০০ টাকা পর্যন্ত বিভিন্ন রকমের ডিসকাউন্ট ও ক্যাশব্যাক অফার। পোশাক, জুতা, অ্যাকসেসরিস, ইলেকট্রনিকস, ফার্নিচার, পার্সোনাল কেয়ারের সুপরিচিত লাইফস্টাইল ব্র্যান্ড থেকে শুরু করে পছন্দের রেস্টুরেন্ট খাওয়া, সুপারস্টোরে কেনাকাটায় বিকাশ পেমেন্টে বিভিন্ন ‘কোড’ ব্যবহার করে ডিসকাউন্টগুলো পাওয়া যাবে ৭ জুন পর্যন্ত।

    উল্লেখযোগ্য অফারগুলো হলো ‘D2’ ও ‘D3’ কুপন কোডে সুপারস্টোরে ডিসকাউন্ট : নির্দিষ্ট সুপারস্টোরে ‘D2’ কুপন কোড যোগ করে প্রতি বার ১,৫০০ টাকা বিকাশ পেমেন্টে দিনে ৫০ টাকা করে ক্যাম্পেইন চলাকালীন ১০ বারে মোট ৫০০ টাকা ডিসকাউন্ট পাওয়ার সুযোগ থাকছে গ্রাহকদের জন্য। ‘D2’ কুপন কোড ব্যবহার করে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট পাওয়া যাবে আগোরা, আলমাস সুপার শপ, আপন ফ্যামিলি মার্ট, ডেইলি শপিং, হালিশহর মার্ট, খুলশী মার্ট, ল্যাভেন্ডার, মিনা বাজার, ইউনিমার্ট, হোলসেল কাবসহ আরো বেশকিছু সুপারস্টোরে।

    এ দিকে দেশব্যাপী ‘স্বপ্ন’ সুপারস্টোরের বিভিন্ন আউটলেটে ‘D3’ কোড যোগ করে প্রতি বার ১,০০০ টাকা বিকাশ পেমেন্টে দিনে ৫০ টাকা করে ক্যাম্পেইন চলাকালীন ১০ বারে মোট ৫০০ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন গ্রাহকরা।

    ‘D1’, ‘D5’ ও ‘D9’ কোডে বিভিন্ন লাইফস্টাইল ব্র্যান্ডে ডিসকাউন্ট : এই ঈদে পছন্দের ব্র্যান্ড শপে ‘D1’ কোড যোগ করে বিকাশ পেমেন্টে কেনাকাটায় অফার চলাকালীন প্রতিদিন ১০% হারে সর্বোচ্চ ১০০ টাকা করে ৫ বারে সর্বোচ্চ ৫০০ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন গ্রাহকরা। ‘D1’ কোড ব্যবহার করে যে মার্চেন্টগুলোয় ডিসকাউন্ট পাওয়া যাবে তার তালিকা দেখে নেয়া যাবে এই লিংকে - https://www.bkash.com/campaign/eid-ul-adha-key-merchant-promocode-offer-2025।

    পাশাপাশি, দেশব্যাপী নানা ধরনের শপে ‘D5’ কোড যোগ করে বিকাশ পেমেন্টে কেনাকাটায় অফার চলাকালীন প্রতিদিন ১০% হারে সর্বোচ্চ ১০০ টাকা করে ৩ বারে মোট ৩০০ টাকা ডিসকাউন্ট উপভোগ করতে পারছেন গ্রাহকরা। শপগুলোর লিস্ট দেখে নেয়া যাবে এই লিংকে - https://www.bkash.com/campaign/eid-ul-adha-mdt-promocode-offer-2025।

    এ ছাড়াও, ‘সারা লাইফস্টাইল’-এর যেকোনো আউটলেটে বিকাশ পেমেন্ট করার সময় কুপন কোড ‘D9’ যোগ করে পাওয়া যাচ্ছে ৩০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। কুপন কোড যোগ করে ন্যূনতম ১,৫০০ টাকা পেমেন্টে অফারটি উপভোগ করা যাচ্ছে।

    ‘A1’ ও ‘D8’ কোডে ফুটওয়ার ব্র্যান্ডে ডিসকাউন্ট : এপেক্স-এর নির্দিষ্ট আউটলেটে ন্যূনতম ২,০০০ টাকা পেমেন্টে কুপন কোড ‘A1’ যোগ করে কেনাকাটায় পাওয়া যাচ্ছে ২০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। এ দিকে ফুটওয়ার ব্র্যান্ড ‘ওয়াকার’-এর নির্দিষ্ট আউটলেটে কেনাকাটায় বিকাশ পেমেন্ট করার সময় কুপন কোড ‘D8’ যোগ করে পাওয়া যাচ্ছে ৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। দিনে ৫% করে ২০০ টাকা পর্যন্ত ২ বার এবং অফার চলাকালীন সর্বোচ্চ ৫ বারে মিলবে এই ডিসকাউন্ট।
    ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স : র‌্যাংগস ইলেকট্রনিক্স, ইলেক্ট্রো মার্ট, সিঙ্গার, ভিভো ব্র্যান্ড শপ, স্টার টেক, রায়ান্স কম্পিউটার্স, মিনিস্টার, এসকোয়্যার ইলেকট্রনিক্স, হাইসেন্সসহ আরো বেশ কিছু ইলেকট্রনিকস আউটলেটে ন্যূনতম ৩০,০০০ টাকা বা বেশি পেমেন্টে পাওয়া যাচ্ছে সর্বোচ্চ ১,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অফার চলাকালীন ১ বার এই ক্যাশব্যাক উপভোগ করা যাবে।
    ফার্নিচার : ব্রাদার্স ফার্নিচার, হাই-টেক ফার্নিচার, নাভানা ফার্নিচার ও অটবি-তে ন্যূনতম ৩০,০০০ টাকা বা বেশি পেমেন্টে গ্রাহকরা পাচ্ছেন ১,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অফার চলাকালীন ১ বার ক্যাশব্যাক উপভোগ করতে পারছেন গ্রাহকরা।
    অনলাইন শপিং : অনলাইন মার্কেটপ্লেস দারাজ-এ কেনাকাটায় ন্যূনতম ৩৯৯ টাকা বিকাশ পেমেন্ট করে গ্রাহকরা পাচ্ছেন ৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট ভাউচার, যা তারা ব্যবহার করতে পারবেন ৫টি পৃথক অর্ডারের ক্ষেত্রে।

    এ ছাড়াও পছন্দের রেস্টুরেন্ট, কফিশপ এবং সুইটস ও বেকারিতে যথাক্রমে ‘D4’, ‘D6’ ও ‘D7’ কোড ব্যবহার করে মিলবে বিভিন্ন অঙ্কের ক্যাশব্যাক ও ডিসকাউন্ট। এই ঈদুল আজহায় বিকাশ পেমেন্টে কেনাকাটার সব ডিসকাউন্ট ও পেমেন্ট অফারগুলো একসাথে দেখে নেয়া যাবে এই লিংকে- https://www.bkash.com/campaign/eid-ul-adha-payment-campaign-2025। খবর বিজ্ঞপ্তির  ●

    অকা/আখা/সখবি/ফর/সন্ধ্যা/২০ মে, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    নিকোটিন পাউচ সম্পূর্ণ নিষিদ্ধ চায় প্রজ্ঞা, আত্মা ও সেভ ফাউন্ডেশন

    সমুদ্র অর্থনীতিকে জাতীয় অগ্রাধিকার দেওয়ার তাগিদ

    ভোমরা স্থলবন্দরে রাজস্ব আদায়ে ধস
    লক্ষ্যমাত্রার চেয়ে ৯৫০ কোটি টাকারও বেশি কম আদায়

    এফডিআইয়ে আফ্রিকার কাছেও পিছিয়ে বাংলাদেশ

    ইউসিবির ৭৭৫ কোটি টাকার রাইট শেয়ার অনুমোদন

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ হোছাইন

    রাষ্ট্রপতি হোন দলমতের ঊর্ধ্বে, জনগণের আস্থার প্রতীক

    বাড়ছে নারী নির্যাতনের ভয়াবহতা

    চাঁদাবাজি: চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

    নতুন গ্যাসকূপের সন্ধান পেলো বাপেক্স

    শিল্পে গ্যাস–সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস প্রধানমন্ত্রীর

    নদী-খাল পুনঃখননে দীর্ঘমেয়াদি পিপিপি মডেলের আহ্বান ডিসিসিআইর

    জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি জরিমানা

    মহেশখালীতে হচ্ছে চীনের নতুন এলএনজি টার্মিনাল

    শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৮ বীমা কোম্পানির, শীর্ষে সিটি ইন্স্যুরেন্স

    এক ক্লিকেই করদাতার সব তথ্য
    এনবিআরকে নতুন রোডম্যাপ দিল আইএমএফ

    মুনাফা বেড়েছে রবি আজিয়াটা পিএলসির

    রূপপুরের অর্থ পরিশোধে বিকল্প লেনদেন রুপিতে চায় রাশিয়া

    বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

    প্রিমিয়ার ব্যাংকের নগদ আদায় প্রায় ৭৬৯ কোটি টাকা

    প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

    ইবিএল চেয়ারম্যান হলেন আনিস আহমেদ

    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কাঠামোয় সর্বনিম্ন স্তরে বাংলাদেশ

    কম দামে বাংলাদেশকে ইউরিয়া দিতে চায় রাশিয়া

    ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ৪৪০ কোটি টাকার ঋণ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.