Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ১৬ বৈশাখ, ১৪৩৩ | ৩০ এপ্রিল, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    সংকটে নিমজ্জিত পিপলস লিজিং

    জুন ১০, ২০২৫ ৮:৪১ অপরাহ্ণ7
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    বিনিয়োগকারীদের বড় অংশ কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় গত সপ্তাহজুড়েই দাম কমেছে। এতে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম কমার শীর্ষ স্থানটিও দখল করেছে এই কোম্পানিটির শেয়ার।

    টানা পতন থেকে বেরিয়ে দেশের শেয়ার বাজারে কিছুটা ঊর্ধ্বমুখিতার দেখা মিললেও নানান সংকটে নিমজ্জিত আর্থিক খাতের প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড দরপতনের বৃত্তে আটকে রয়েছে।

    গত সপ্তাহের লেনদেন হওয়া চার কার্যদিবসে কোম্পানিটির প্রতিটি শেয়ার দাম কমেছে ২০ পয়সা বা ১০ শতাংশ। এত এই চারদিনে কোম্পানিটির শেয়ার দাম সম্মিলিতভাবে কমেছে ৫ কোটি ৭০ লাখ ৮৮ হাজার ১১৯ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ১ টাকা ৮০ পয়সা, যা আগের সপ্তাহের শেষে ছিল ২ টাকা।

    শেয়ার দামে এমন পতন হওয়া কোম্পানিটি লোকসানে নিমজ্জিত হয়ে পড়ায় ২০১৪ সালের পর বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিতে পারেনি। তবে ২০১৪ ও ২০১৩ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ করে নগদ লভ্যাংশ দেয়। তার আগে ২০১২ সালে সাড়ে ১২ শতাংশ নগদ, ২০১১ সালে ১০ শতংশ নগদ, ২০১০ সালে ৭৫ শতাশ নগদ, ২০০৯ সালে সাড়ে ৩৮ শতাংশ নগদ, ২০০৮ সালে ২০ শতাংশ নগদ ২০০৭ সালে ৩৫ শতাংশ নগদ, ২০০৬ সালে ৩০ শতাংশ নগদ এবং ২০০৫ সালে ৪৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানি।

    এক সময় নিয়মিত বিনিয়োগকারীদের ভালো লভ্যাংশ দিতো কোম্পানিটি। তবে আলোচিত প্রশান্ত কুমার হালদার বা পি কে হালদার ব্যাপক লুটপাটের শিকার হওয়ার পর কোম্পানিটি নানা সংকটের মধ্যে পড়ে।

    সংকটে পতিত হওয়ার পর পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের কার্যক্রম বাংলাদেশ ব্যাংক থেকে বন্ধের উদ্যোগ নেয়া হয়। এরপর ২০১৯ সালের ১৪ জুলাই থেকে শেয়ার বাজারে কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ করে দেয় ডিএসই।

    তার আগে পিপলস লিজিং বন্ধের উদ্যোগ নেয়ার বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যে কারণে অনেক শেয়ার হোল্ডার পানির দরে কোম্পানিটির শেয়ার বিক্রি করে দিতে চান। কিন্তু ক্রেতার অভাবে হতাশ হতে হয় তাদের। নামমাত্র দামে শেয়ার বিক্রির প্রস্তাব দিলেও ক্রেতার অভাবে সে সময় শেয়ার বিক্রি করতে পারেনি শেয়ার হোল্ডাররা।

    কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ২৮ কোটি ৫৪ লাখ ৪০ হাজার ৫৯৭টি। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ১৮ দশমিক ১৫ শতাংশ আছে। বাকি শেয়ারের মধ্যে ৭৩ দশমিক ৭৬ শতাংশই আছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৭ দশমিক ৪৩ শতাংশ আছে।

    টানা পাঁচ বছর বন্ধ থাকার পর গত বছরের মার্চ থেকে কোম্পানিটির শেয়ার আবার শেয়ার বাজারে লেনদেন শুরু হয়েছে। তবে কোম্পানিটির শেয়ারের বিনিয়োগকারীদের ভাগ্যের বদল হয়নি। শেয়ার বাজারে লেনদেন বন্ধ হওয়ার কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিলো ৩ টাকা। লেনদেন শুরুর পর কয়েকদিন টানা দাম বেড়ে ৫ টাকা ১০ পয়সায় উঠে। তবে এরপর থেকে আবার দরপতন চলছে। এখন ১ টাকা ৮০ পয়সা নেমে এসেছে কোম্পানিটির শেয়ার দাম।

    শেয়ারের এমন দরপতন হওয়া কোম্পানিটি চলতি বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত) শেয়ার প্রতি ৩ টাকা ৪৫ পয়সা লোকসান করেছে। গত বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয় ২ টাকা ৯৮ পয়সা। ●

    অকা/আখা/ফর/রাত/১০ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 11 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

    টাকা ছাপিয়ে ঋণ নয়, বেসরকারি খাতকে সুরক্ষা দেবে সরকার

    বিমানের চেয়ারম্যান হলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান

    বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রে ফের উৎপাদন শুরু

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    বাজেটে কালো টাকার সুযোগ এবং ভঙ্গুর অর্থনীতি

    বিএসইসির বিশেষ সতর্কবার্তা জারি
    অনলাইনে বিনিয়োগে সাবধান

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    পুঁজি বাজারে স্বচ্ছতা ফেরাতে কঠোর ডিএসই: কোম্পানি পরিদর্শনে তাৎক্ষণিক ক্ষমতা

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    বাজারে অস্থিরতা—দাম বাড়ার চাপ ও সিন্ডিকেটের প্রভাব

    ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

    টাকা ছাপিয়ে ঋণ নয়, বেসরকারি খাতকে সুরক্ষা দেবে সরকার

    বিমানের চেয়ারম্যান হলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান

    টেকসই উন্নয়ন অর্থায়নে সংকটে বিশ্ব; জাতিসংঘের সতর্কতা

    বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রে ফের উৎপাদন শুরু

    বায়রার নতুন প্রশাসক বদরুল হক

    সামাজিক সুরক্ষায় ২৫০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.