Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    মঙ্গলবার, ৩ চৈত্র, ১৪৩২ | ১৭ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    কনটেইনার বোঝাই জাহাজের সারি চট্টগ্রাম বন্দরে

    জুন ১৬, ২০২৫ ১০:৫৩ অপরাহ্ণUpdated:জুন ১৬, ২০২৫ ১০:৫৩ অপরাহ্ণ10
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থজাগজ প্রতিবেদন ●
    টানা ১০ দিনের ছুটি শেষে দেশের প্রধান সমুদ্র বন্দরের অপারেশনাল কর্মকাণ্ডে আস্তে আস্তে গতি আসতে শুরু করেছে। তবে এরই মধ্যে বন্দরে কনটেইনার জাহাজের সারি জমেছে। একেকটি জাহাজ বার্থি পেতে (জেটিতে ভিড়তে) সপ্তাহ লেগে যাচ্ছে।

    ইয়ার্ডে জমেছে ৪৪ হাজার টিইইউএস (২০ ফুট একক) আমদানি পণ্য বোঝাই কনটেইনার। যা বন্দর ইয়ার্ডের মোট ধারণক্ষমতার প্রায় ৮৩ শতাংশ। ১৯টি কনটেইনার জাহাজ জেটিতে ভেড়ার অপেক্ষায় রয়েছে। ২০ জুন পর্যন্ত বন্দরে পৌঁছার সিডিউল রয়েছে আরো ১৯টি কনটেইনার জাহাজের। ফলে বন্দরের অপারেশনাল কর্মকাণ্ড চালাতে হিমশিম খাচ্ছেন বন্দর সংশ্লিষ্টরা।

    একদিকে মে মাসের শেষের দিকে কাস্টমস কর্মকর্তাদের টানা কর্মবিরতি, এর ওপর ঈদের টানা ১০ দিনের ছুটিতে বাংলাদেশের অর্থনীতির গেটওয়ে খ্যাত চট্টগ্রাম সমুদ্রবন্দর ভায়াবহ জাহাজ জটের কবলে পড়ে। পাশাপাশি বাড়ছে কনটেইনার ও বাল্ক পণ্যের স্তূপ। এরই মধ্যে বন্দরের জেটিতে ভেড়ার অপেক্ষায় আছে ১৯টি কনটেইনার জাহাজ। জেটিতে ভেড়ার অপেক্ষায় থাকা এসব জাহাজে ২০ হাজার টিইইউএস’র অধিক কনটেইনার রয়েছে বলে জানা গেছে। সূত্র মতে, দীর্ঘ ছুটির ফাঁদে পড়ে বন্দরে জাহাজের গড় অবস্থানকালও বেড়েছে। বর্তমানে জেটিতে নোঙররত কনটেইনার জাহাজগুলোর সিংহভাগই ৬ ও ৭ জুন বন্দরের বহির্নোঙ্গরে পৌঁছেছিল বলেও সূত্র জানায়।

    ঈদের পর টানা ১০ দিনের সরকারি ছুটির ফলে বন্দরের ডেলিভারি কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। বন্দর ও কাস্টমস ঈদের দিন ব্যতীত খোলা থাকলেও শিল্প কারখানা বন্ধ থাকায় কাক্সিত ডেলিভারি না হওয়ায় কার্যত বন্ধই ছিল চট্টগ্রাম সমুদ্রবন্দরের বিশাল কর্মযজ্ঞ। সংশ্লিষ্টদের মতে, এত লম্বা ছুটির ফাঁদে সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম বন্দর পড়েনি। বন্দরের সাথে আমদানি-রফতানি বাণিজ্যে সরাসরি সংশ্লিষ্ট শিল্প কারখানাগুলোতেও শুরু হয় দীর্ঘ ছুটি। ফলে বন্দরের ডেলিভারি কার্যক্রম অনেকটাই নামমাত্র চালু ছিল।

    ডেলিভারি বন্ধ থাকলেও বন্দরে আসা জাহাজ থেকে কনটেইনার খালাস বন্ধ ছিল না। ফলে বন্দরের ইয়ার্ডে কনটেইনারের স্তূপ আস্তে আস্তে বাড়তে থাকে। বন্দর সূত্র জানিয়েছে, দৈনিক গড়ে সাড়ে তিন হাজার টিইইউএস (২০ ফুট সাইজের প্রতি ইউনিট কনটেইনার হিসেবে) আমদানি পণ্য বোঝাই কনটেইনার জাহাজ হতে বন্দর ইয়ার্ডে নামে।

    চট্টগ্রাম বন্দরের হিসাব অনুযায়ী ১৬ জুন ৪৪ হাজার ৪৫ টিইইউএস কনটেইনার ইয়ার্ডে পড়েছিল। বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ইয়ার্ডের ধারণক্ষমতা ৫৩ হাজার ৫১৮ টিইইউএস। কিন্তু ইয়ার্ডের যে ধারণক্ষমতা হিসাব করা হয় তা মূলত সিক্স হাই (এক ভাজে উপরের দিকে ছয়টি) হিসেবে। ফলে একদিকে আন্তর্জাতিক মানদণ্ডের অতিরিক্ত কনটেইনার ইয়ার্ডে অবস্থান করছে, অন্যদিকে কার্যত বন্দরের ইয়ার্ডে এখন কনটেইনার রাখার জায়গা নেই বললেই চলে। কনটেইনার বহনকারী যন্ত্রপাতিগুলোর মুভমেন্টই কঠিন হয়ে পড়েছে বলেও সূত্র জানিয়েছে।

    বন্দর সূত্র জানিয়েছে, ১৬ জুন চট্টগ্রাম বন্দরের জেটি ও বহির্নোঙ্গরে ১১৩টি জাহাজ ছিল। এর মধ্যে কনটেইনার জাহাজই ছিল ২৯টি। এর মধ্যে আবার ১০টি জাহাজ জেটিতে নোঙ্গররত থাকলেও ১৯ কনটেইনার জাহাজ জেটিতে ভেড়ার অপেক্ষায় বহির্নোঙ্গরে অলস বসেছিল। সূত্র মতে, বন্দরে আসা ১০২টি কর্মক্ষম জাহাজের মধ্যে ৫০টি জাহাজে কাজ হলেও ৫২টি জাহাজ অলস বসেছিল।

    সূত্র মতে, উদ্ভূত পরিস্থিতিতে ব্রেক বাল্ক এলাকায় সাধারণ পণ্যের স্তূপও দিন দিন বাড়ছে। সব মিলিয়ে চট্টগ্রাম সমুদ্রবন্দরের অপারেশনাল কর্মকাণ্ড নজিরবিহীন স্থবিরতা দেখা দিয়েছে। অতীতে দেখা গেছে, ঈদের ছুটিতে সাধারণত যে জট লেগে যায় তা স্বাভাবিক হতে অন্তত ১৫-২০ দিন লেগে যায়। ●

    অকা/বাণিজ্য/ফর/রাত/১৬ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 9 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে বাংলাদেশি রফতানিতে নতুন গতি

    উচ্চ শুল্কনীতির প্রভাব
    বাংলাদেশের রফতানি আয়ের নেতিবাচক প্রভাব পড়েছে

    আকার অনুযায়ী দাম ঠিক করা হবে ইলিশের

    সিন্ডিকেট বন্ধ হলে ভোক্তার স্বার্থ রা পাবে এবং বিনিয়োগ বাড়বে

    ট্যারিফ ও অ-ট্যারিফ বাধা কমিয়ে বাণিজ্য বাড়াতে চায় পাকিস্তান

    ১ লাখ ২০ হাজার টন চাল এলো বাংলাদেশে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ক্রেডিট কার্ড লিমিট বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

    ঈদ আগেই রেমিট্যান্সে জোয়ার

    ব্যাংক ও বীমার নিরাময়

    আমদানি বাড়লেও রমজানে ফলের দাম কেন কমছে না

    ব্লু-চিপ শেয়ারে বিদেশি বিনিয়োগের নতুন আগ্রহ

    আতঙ্কে কেনাকাটা, বাজারে তেল–চিনির চাপ

    শেয়ারবাজারে নারীর আগ্রহ কমছে

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বাড়াচ্ছে ব্যাংকগুলো

    ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস – ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য

    মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও তেলের দামে বাংলাদেশের নতুন মূল্যস্ফীতির আশঙ্কা

    দুদকের জালে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি
    এমডি ফরমান ও রাফাত উল্লাহের বিরুদ্ধে ঋণ জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ (১ম পর্ব)

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় তেলের দাম ১০০ ডলার ছাড়াল

    মজুত থাকলেও খাতুনগঞ্জে নিত্যপণ্যের দাম বাড়ছে কেন?

    কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির এশিয়া ইন্স্যুরেন্স পুরস্কার অর্জন

    ব্যাংক ঋণে ঢাকার আধিপত্য, দুই বিভাগেই প্রায় ৮৭ শতাংশ

    এলপি গ্যাস বাজারে অস্থিরতা, চড়া মূল্য দিচ্ছেন ভোক্তারা

    হরমুজ প্রণালী ও বাংলাদেশের ভবিষ্যত

    কাতারের এলএনজি সংকটে গ্যাস সরবরাহে অনিশ্চয়তা

    ইইউ বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের শক্ত অবস্থান

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.