Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বিক্রয়চাপ সামলে ফের ঊর্ধ্বমুখী পুঁজি বাজার

    জুন ২৪, ২০২৫ ৬:০৩ অপরাহ্ণ9
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    ফের ঊর্ধ্বমুখী হয়েছে দেশের পুঁজি বাজার। ইরানে মার্কিন হামলার পরিপ্রেক্ষিতে ২২ জুন ব্যাপক বিক্রয়চাপে থাকা বাজার ২৩ জুন এ চাপ সামলে নেয়। দিনের শুরুতে কিছুটা চাপের মধ্যে থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বিনিয়োগকারীদের অংশগ্রহণ ও ক্রয়াদেশ বাড়লে দ্রুতই চাপ সামলে নিতে সক্ষম হয় দেশের দুই পুঁজি বাজার। দিনশেষে উভয় বাজারে সূচকের উন্নতির পাশাপাশি লেনদেন হওয়া কোম্পানির বেশিরভাই মূল্য বেড়েছে। এতে ২২ জুন হারানো দরের একটি অংশ ফিরে পায় বিভিন্ন কোম্পানি ও মিউচুয়াল ফান্ড।

    বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘদিন ধরে মন্দায় আক্রান্ত পুঁজি বাজারে বিনিয়োগকারীরা এমনিতেই খুবই অস্বস্থির মধ্য দিয়ে পার করছেন। সেখানে মধ্যপ্রাচ্যে ইরান-ইসরাইল যুদ্ধে বিশ্বের শীর্ষ পরাশক্তি যুক্তরাষ্ট্র কর্তৃক নতুন করে ইরানের ওপর হামলা এ যুদ্ধকে আরো ব্যাপকতার দিকে নিয়ে যাওয়ার ইঙ্গিত বহন করে। এতে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে রোববার বাজারে ব্যাপক বিক্রয়চাপ তৈরি হয়। কিন্তু পরবর্তীতে হয়তো বিনিয়োগকারীরা তাদের ভুল বুঝতে পারেন। এ কারণে ২৩ জুন অনেকটা চাপমুক্ত ছিল বাজার। তাদের মতে, বিশ্ব বাজারের সাথে আমাদের পুঁজি বাজারের খুবই একটা সম্পর্ক নেই। এখানে নেই বড় কোনো বিদেশী বিনিয়োগ যা বৈশ্বিক যেকোনো ভালো-মন্দের কারণে খুব বেশি প্রভাবিত হতে পারে। তাই এ ধরনের কোনো ঘটনা ঘটলে বিনিয়োগকারীদের উচিত আতঙ্কিত না হয়ে ধৈর্যের সাথে পরিস্থিতি যাচাই করা। তাতে তাৎক্ষণিক ক্ষতির হাত থেকে বাঁচা যায়।

    ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৩ জুন ১৭ দশমিক ৪২ পয়েন্ট বেড়েছে। ৪ হাজার ৬৭৭ দশমিক ৬০ পয়েন্ট থেকে লেনদেন শুরু করা সূচকটি সোমবার দিনের শেষে পৌঁছে যায় ৪ হাজার ৬৯৫ দশমিক ০৩ পয়েন্টে। লেনদেনের প্রথম একঘণ্টা বাজারে কিছুটা বিক্রয়চাপ থাকলে পরে তা কাটিয়ে উঠে দুপুর ১২টার দিকে সূচকটি পৌঁছে যায় ৪ হাজার ৭০৯ পয়েন্টে। পরে তা ৪ হাজার ৬৯৫ দশমিক ৪২ পয়েন্টে স্থির হয়। এ সময় ডিএসইর অন্য দুই সূচক ডিএসই-৩০ ও ডিএসই শরিয়াহর উন্নতি ঘটে যথাক্রমে ৪ দশমিক ৯১ ও ৭ দশমিক ২৯ পয়েন্ট।

    অপরদিকে ২৩ জুন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের কিছুটা মিশ্র প্রবণতা দেখা যায়। সার্বিক মূল্যসূচক ২৪ দশমিক ৯৯ ও সিএসিএক্স সূচক ১৯ দশমিক ৮৫ পয়েন্ট বাড়লেও সিএসই-৩০ সূচকটি ১১ দশমিক ৪৫ পয়েন্ট অবনতির শিকার হয়।

    এদিকে পুঁজি বাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের প্রতিষ্ঠান সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে টিকে থাকা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে সংশ্লিষ্ট নিরীক প্রতিষ্ঠান। ২০২৩-২০২৪ অর্থ বছরের ৩০ জুন সমাপ্ত অর্থ বছরের নিরীতি আর্থিক প্রতিবেদনে এই উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

    নিরীা প্রতিষ্ঠানের উদ্বেগের পরিপ্রেেিত পুঁজি বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম পরিদর্শন করে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। ডিএসইর একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

    বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগ থেকে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক বরাবর এ-সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, নিরীকের মতামতের ভিত্তিতে সেন্ট্রাল ফার্মার সার্বিক ব্যবসায়িক কার্যক্রম পরিদর্শন করা প্রয়োজন। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস-২০২০ এর রেগুলেশন ১৭ এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেগুলেশন-২০১৫ এর রেগুলেশন ৫৪(১) এর অধীনে ৩০ কর্মদিবসের মধ্যে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের ব্যবসায়িক কার্যক্রম পরিদর্শন শেষ করে পরবর্তী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন বিএসইসিতে দাখিলের নির্দেশ দেয়া হয়।

    তদন্ত করতে গিয়ে যেসব বিষয় ডিএসই খতিয়ে দেখবে, তার মধ্যে অন্যতম হলো- ৩০ জুন, ২০২৩-২৪ সমাপ্ত অর্থ বছরে কোম্পানির ১০৪ কোটি ২৯ লাখ ৭৯ হাজার ৯১০ টাকা লোকসান এবং ২৬ কোটি ৮৪ লাখ ৭৪ হাজার ৭৫১ টাকা ঋণ পরিশোধ করতে না পারা। নিরীক কোম্পানির ব্যবসা চালিয়ে যাওয়ার মতা নিয়ে উদ্বেগ প্রকাশ করায় তা পরীা এবং চলমান পরিস্থিতিতে কোনো ঝুঁকি আছে কি না তা যাচাই করা। এ ছাড়া ব্যাংক ব্যালেন্স নিশ্চিতকরণসহ প্রাইম ব্যাংকের মতিঝিল শাখা এবং ইসলামী ব্যাংকের শ্যামলী শাখায় কোম্পানির বর্তমান হিসাব ও অন্যান্য আমানতও পরীা করা হবে।

    ডিএসই থেকে প্রাপ্ত তথ্যে জানা যায় সর্বশেষ ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত অর্থ বছরের নিরীতি আর্থিক প্রতিবেদন অনুযায়ী, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস শেয়ার হোল্ডারদের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি। সমাপ্ত অর্থ বছরে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান দাঁড়ায় ৩৫ পয়সা। ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত অর্থ বছরে কোম্পানির প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারপ্রতি নেট সম্পদ মূল্য কমে দাঁড়িয়েছে ৭ টাকা ০৬ পয়সা।

    সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড ২০১৩ সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। এটি বর্তমানে ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি এবং এর মোট পরিশোধিত মূলধন ১১৯ কোটি ৮০ লাখ ৮৪৪ টাকা। মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৯৮ লাখ ৮৪৪টি। চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত কোম্পানির উদ্যোক্তাদের কাছে ৭.৬৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৬.২০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৮৬.১৩ শতাংশ শেয়ার রয়েছে।

    ২৩ জুন ডিএসইতে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম। এদিন ২০ কোটি ৫০ লাখ টাকায় কোম্পানিটির ১৯ লাখ ৯১ হাজার শেয়ার হাতবদল হয়। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংকের ১২ কোটি ০১ লাখ টাকায় ৫০ লাখ ৯০ হাজার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় শীর্ষ ১০ কোম্পানির মধ্যে আরো ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ব্র্যাক ব্যাংক, বিচ হ্যাচারি, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, বিএটিবিসি, সি পার্ল বিচ হোটেল অ্যান্ড রিসোর্ট এবং সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড। ●

    অকা/পুঁবা/ফর/সন্ধ্যা/২৪ জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 12 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    কর্পোরেট সুশাসন এবং মালিকানা দ্বন্দ্ব

    বিদেশি বিনিয়োগে বাধা কমাল কেন্দ্রীয় ব্যাংক

    বিদেশি বিনিয়োগ কমায় চাপে শেয়ার বাজার

    পুনর্গঠিত কোম্পানির জন্য শেয়ার ধারণে শিথিলতা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.