Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বিএটিবিসির ২৩ হাজার কোটি টাকার সিগারেট বিক্রি

    জুলাই ২৭, ২০২৫ ৫:৪৬ অপরাহ্ণ10
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৭ জুলাই ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি বা বিএটিবিসি তাদের অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদনের তথ্য প্রকাশ করে। সেই আর্থিক প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে বিএবিটিসির মুনাফা, আয়, ব্যয় ও করসংক্রান্ত নানা বিষয়ে জানা যায়।

    শেয়ার বাজারে তালিকাভুক্ত বহুজাতিক ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি বা বিএটিবিসির মুনাফায় ধস নেমেছে। গত বছরের প্রথম ছয় মাসের তুলনায় চলতি বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির মুনাফা অর্ধেকের বেশি কমে গেছে। যদিও এ সময়ের ব্যবধানে কোম্পানিটির সিগারেট বিক্রি ৫ শতাংশ বা এক হাজার কোটি টাকার বেশি বেড়েছে।

    আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ব্রিটিশ আমেরিকান টোব্যাকো সিগারেট বিক্রি করে আয় করেছে ২৩ হাজার ৪৮২ কোটি টাকা। গত বছরের একই সময়ে কোম্পানিটির বিক্রি বাবদ আয় ছিল ২২ হাজার ৩৪০ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে সিগারেট বিক্রি করে আয় বেড়েছে ১ হাজার ১৪২ কোটি টাকা বা ৫ শতাংশ।

    প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথমার্ধে সব ধরনের খরচ ও কর বাদ দেওয়ার পর কোম্পানিটি মুনাফা করেছে ৪১৫ কোটি টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৯২৫ কোটি টাকা। সেই হিসাবে গত বছরের প্রথমার্ধের তুলনায় চলতি বছরের প্রথমার্ধে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর মুনাফা অর্ধেকের বেশি বা ৫১০ কোটি টাকা কমে গেছে।

    আয় বৃদ্ধির পরও মুনাফা এতটা কমে গেল কেন? আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে সেই তথ্য পাওয়া গেছে। কোম্পানিটির আর্থিক প্রতিবেদনের তথ্য বলছে, এক বছরের ব্যবধানে সম্পূরক শুল্ক ও ভ্যাট, পরিচালন খরচ উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে গেছে। এসব কারণে আয় বাড়লেও সেই তুলনায় মুনাফা বাড়েনি। উল্টো গত বছরের বাড়তি খরচ সংকুলান হয়নি বাড়তি আয়ে। তাতে টান পড়েছে মুনাফায়।

    কোম্পানির মুনাফা কমে যাওয়ার কারণ সম্পর্কে ২৭ জুলাই ডিএসিতে জানানো হয়েছে, গত বছরের প্রথম ছয় মাসের তুলনায় চলতি বছরের প্রথম ছয় মাসে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর সিগারেট বিক্রি উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। বিক্রি না বাড়লেও মূল্যবৃদ্ধির কারণে গত বছরের চেয়ে আয় বেড়েছে। এ ছাড়া ঢাকা থেকে কার্যালয় সরিয়ে নেয়ার কারণে চলতি বছরের প্রথমার্ধে কোম্পানিটির পরিচালন খরচও উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। যার কারণে শেষ পর্যন্ত মুনাফায় টান লাগে।

    উল্লেখ্য, ১ জুলাই থেকে বিএটির কারখানা রাজধানীর মহাখালী থেকে সরিয়ে আশুলিয়ায় নেয়া হয়।

    আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পরিচালন বাবদ খরচ হয়েছে ৬৫৩ কোটি টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩৮৪ কোটি টাকা।

    এ ছাড়া জানুয়ারি থেকে জুন এই ছয় মাসে বিএটিবিসি সরকারকে সিগারেটের সম্পূরক শুল্ক ও ভ্যাট বাবদ পরিশোধ করেছে ১৯ হাজার ৪০৫ কোটি টাকা। গত বছরের একই সময়ে কোম্পানিটি এই বাবদ সরকারকে দিয়েছিল ১৭ হাজার ৪৫৪ কোটি টাকা। সেই হিসাবে, এক বছরের ব্যবধানে সম্পূরক শুল্ক ও ভ্যাট বাবদ প্রায় ২ হাজার কোটি টাকার মতো কোম্পানিটির খরচ বেড়েছে।

    এদিকে মুনাফা কমে যাওয়ার খবরে সপ্তাহের প্রথম কার্যদিবসে ২৭ জুলাই ঢাকার বাজারে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর প্রতিটি শেয়ারের দাম প্রায় ২৬ টাকা বা ৮ শতাংশের মতো কমে গেছে। এটি সাম্প্রতিক সময়ে এক দিনে কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ দরপতন। লেনদেন শেষে ডিএসইতে এটির শেয়ারের দাম কমে দাঁড়ায় ২৯৬ টাকা ২০ পয়সায়। চেয়ারের দাম কমলেও ২৬ জুলাই ঢাকার বাজারে লেনদেনের শীর্ষস্থানটি ধরে রেখেছিল কোম্পানিটি। ●

    অকা/পুঁবা/ফর/বিকাল/২৭ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 11 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    কর্পোরেট সুশাসন এবং মালিকানা দ্বন্দ্ব

    বিদেশি বিনিয়োগে বাধা কমাল কেন্দ্রীয় ব্যাংক

    বিদেশি বিনিয়োগ কমায় চাপে শেয়ার বাজার

    পুনর্গঠিত কোম্পানির জন্য শেয়ার ধারণে শিথিলতা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.