Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    শনিবার, ৭ আষাঢ়, ১৪৩৩ | ২০ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    এবার ৬৩.৫ বিলিয়ন ডলার রফতানির লক্ষ্যমাত্রা

    আগস্ট ১২, ২০২৫ ৬:০১ অপরাহ্ণ7
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    ২০২৫-২৬ অর্থ বছর শেষে ৬৩ দশমিক ৫ বিলিয়ন ডলারের পণ্য ও সেবা রফতানি হবে বাংলাদেশ থেকে। ১২ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ হতে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এ ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

    ২০২৫-২৬ অর্থ বছরের রফতানি লক্ষ্যমাত্রা বিষয়ক বাণিজ্য মন্ত্রণালয়ের লিখিত বিবৃতিতে উল্লেখ করা হয়, সমাপ্ত অর্থ বছর ২০২৪-২৫ এ বাংলাদেশ পণ্য খাতে ৫০ বিলিয়ন মার্কিন ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে ৪৮ দশমিক ২৮ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে, যা লক্ষ্যমাত্রার প্রায় ৯৭% এবং পূর্ববর্তী ২০২৩-২৪ অর্থ বছরের তুলনায় ৮ দশমিক ৫৮% বেশি। সেবা খাতের লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৫০ বিলিয়নের বিপরীতে ২০২৪-২৫ অর্থ বছরে জুলাই-এপ্রিল পর্যন্ত রফতানি হয়েছে ৫ দশমিক ৭৭ বিলিয়ন মার্কিন ডলার যা গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ১৩% বেশি।

    তৈরি পোষাক খাতের (ওভেন) রফতানির ল্যমাত্রা ১৪ দশমিক ৩১% প্রবৃদ্ধি ধরে মার্কিন ডলার ২০,৭৯০ মিলিয়ন নির্ধারণ করা হয়েছে।

    তৈরি পোষাক খাতের (নীট) রফতানির লমাত্রা ১২ দশমিক ০১% প্রবৃদ্ধি ধরে মার্কিন ডলার ২৩,৭০০ মিলিয়ন নির্ধারণ করা হয়েছে।

    হোম টেক্সটাইল খাতের রফতানির বিশ্ব বাজার আকৃতি, প্রবৃদ্ধি এবং আমাদের সমতার প্রেক্ষাপটের আলোকে প্রবৃদ্ধি ১৭ দশমিক ০৩% ধরে মার্কিন ডলার ১,০২০ মিলিয়ন নির্ধারণ করা হয়েছে।

    দেশের দ্বিতীয় বৃহত্তম রফতানি খাত লেদার ও লেদার গুডসের রফতানি লক্ষ্যমাত্রা ২০২৪-২৫ অর্থ বছরে ৯ দশমিক ১৬% প্রবৃদ্ধি ধরে মার্কিন ডলার ১,২৫০ মিলিয়ন নির্ধারণ করা হয়েছে। তবে বিশ্ব বাজার পরিস্থিতি, রফতানি প্রবৃদ্ধি এবং এ খাতের সমতার বিষয়টি বিবেচনা করে তিনি ৩০% প্রবৃদ্ধি ধরে এ খাতের রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণের বিষয়ে এ খাতের প্রতিনিধি প্রস্তাব করেন।

    হিমায়িত ও জীবন্ত মাছের রফতানির লক্ষ্যমাত্রা ২২ দশমিক ০৬% প্রবৃদ্ধি ধরে মার্কিন ডলার ৫৩৯ মিলিয়ন নির্ধারণ করা হয়েছে। এ খাতের নীতিগত সহায়তা, ভেনামি চিংড়ির হ্যাচারির লাইসেন্স প্রদান ও কোয়ারেন্টিন সুবিধা বৃদ্ধি করার বিষয়ে সরকারের যথাযথ সহায়তা এবং সহযোগিতা পেলে প্রস্তাবিত হারের চেয়েও বেশি রফতানি প্রবৃদ্ধি অর্জন করার বিষয়ে এ খাতের প্রতিনিধি আশাবাদ ব্যক্ত করেন।

    কৃষিপণ্যের লক্ষ্যমাত্রা ২২ দশমিক ৪৩% প্রবৃদ্ধি ধরে মার্কিন ডলার ১২১০.৪০ মিলিয়ন নির্ধারণ করা হয়েছে। কার্গো বিমান, বিমানবন্দরে কুলিং সিস্টেম এবং ইডিএস মেশিনের বিষয়াদিতে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বারোপ করে অবকাঠামো উন্নয়ন করা সম্ভব হলে রফতানি লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে মর্মে এ খাতের প্রতিনিধিগণ উল্লেখ করেন।

    পাট ও পাটজাত পণ্যের রফতানির ল্যমাত্রার ৯ দশমিক ৭৩% প্রবৃদ্ধি ধরে মার্কিন ডলার ৯০০ মিলিয়ন নির্ধারণ করা হয়েছে। পণ্যের গুণগত মান যাচাই করার জন্য ল্যাব টেস্টিংয়ের ওপর গুরুত্বারোপ এবং বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) সমতা বৃদ্ধির বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হলে বাংলাদেশ এ খাতে একটি টেকসই পণ্য রফতানিকারক দেশ হিসেবে আবির্ভূত হবে। ●

    অকা/বাণিজ্য/ফর/সন্ধ্যা/১২ আগস্ট, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 10 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর দাবি

    ভরিতে ৯ হাজার টাকা কমল সোনার দাম

    মাঠে সমান লড়াই, বাণিজ্যে এগিয়ে ব্রাজিল

    রাশিয়া থেকে ইউরিয়া সার কিনবে সরকার

    অস্থিরতার মুখে পুরো জ্বালানি খাত

    অবশেষে উৎপাদনে ফিরছে বিডি থাই ফুড

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রাত পোহালেই হাইতিকে মোকাবেলা করবে ব্রাজিল

    তৈরি পোশাক খাত
    ইউরোপে বাজার হারাচ্ছে বাংলাদেশ

    রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর দাবি

    সোনার দাম কমলো ভরিতে প্রায় সাড়ে ৪ হাজার টাকা

    ক্ল্যাসিক ও রক গানে আজ মাতাবে বিলাওয়াল ও ঘুণপোকা

    ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড
    সুইস ব্যাংকে যে কারণে টাকা রাখছে বাংলাদেশিরা

    স্বপ্নবিলাসী বাজেট দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে: আইনমন্ত্রী

    রিজার্ভ চুরি: যেকোন সময় গ্রেপ্তার ড. আতিউরসহ ১০ জন

    উন্নয়নের সবচেয়ে বড় বাধা হচ্ছে জ্বালানি : বিডা চেয়ারম্যান

    কারাগারে অভিনেতা জাহের আলভী

    আইডিআরএর চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন মীর নাদিয়া নিভিন

    রিজার্ভ চুরিতে ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান অভিযুক্ত

    বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

    ভরিতে ৯ হাজার টাকা কমল সোনার দাম

    এমবাপ্পে কোথায় থামবে, কে জানে!

    উজবেক শিবির ভেঙে দিল কলম্বিয়া

    মাঠে সমান লড়াই, বাণিজ্যে এগিয়ে ব্রাজিল

    রূপান্তর ও অবসায়নের পথ উন্মুক্ত
    মেয়াদি মিউচুয়াল ফান্ডে আইনি জট কাটল

    ইতিহাসে সবচেয়ে বয়স্ক আউটফিল্ডার রোনালদো

    রাশিয়া থেকে ইউরিয়া সার কিনবে সরকার

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.