Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    অর্থনীতিতে স্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ

    আগস্ট ১৮, ২০২৫ ৯:১১ অপরাহ্ণ9
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি আবারো স্থিতিশীলতার পথে এগোচ্ছে। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, ডিজিটাল আর্থিক লেনদেন, বৈদেশিক খাতে ভারসাম্যের উন্নতি এবং রফতানি আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্থনীতিকে ইতিবাচক বার্তা দিচ্ছে।

    প্রতিবেদনে বলা হয়, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) খাতে লেনদেন অভূতপূর্ব হারে বেড়েছে। বিশেষ করে ব্যবসায়িক লেনদেন ও বেতন প্রদানের খাতে প্রবৃদ্ধি লক্ষণীয়। ২০২৫ সালের মার্চ মাসে সর্বোচ্চ লেনদেন রেকর্ড করা হয়, যা ১৫ লাখ ৩৭ হাজার কোটি থেকে ১৭ লাখ ৮১ হাজার কোটি টাকার মধ্যে ওঠানামা করে। একইভাবে, ২০২৪-২৫ অর্থ বছরে ই-কমার্স লেনদেন আগের বছরের তুলনায় প্রায় ৬৪ শতাংশ বেড়েছে।

    কৃষিঋণ বিতরণও ইতিবাচক ধারা বজায় রেখেছে। ২০২৫ সালের মে মাসে কৃষিঋণ বিতরণ দাঁড়ায় ৩ হাজার ৬৫৪ কোটি টাকায়, যা আগের বছরের তুলনায় বেশি। শিল্পোৎপাদনেও কিছুটা অস্থিরতা থাকলেও স্থিতিশীল প্রবৃদ্ধি লক্ষ করা গেছে।

    বৈদেশিক খাতে অগ্রগতি- ২০২৫-২৬ হিসাবের ভারসাম্য ২০২৪-২৫ অর্থ বছরে ১ বিলিয়ন ডলার উদ্বৃত্তে দাঁড়িয়েছেÑ গত পাঁচ বছরে এটাই প্রথম। সামগ্রিক ভারসাম্যও ৩.৩ বিলিয়ন ডলার উদ্বৃত্ত হয়েছে। বাণিজ্য ঘাটতি হ্রাস, রেমিট্যান্সের প্রবাহ বৃদ্ধি এবং সেবা খাতের স্থিতিশীলতা এ উন্নতিতে অবদান রেখেছে।

    রফতানি আয়ও নতুন গতি পেয়েছে। ২০২৫ সালের জুলাই মাসে রফতানি আয় দাঁড়িয়েছে ৪,৭৭০.৫৯ মিলিয়ন ডলারে, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি। আমদানিও ধীরে ধীরে পুনরুদ্ধার হচ্ছে, বিশেষত মূলধনী পণ্যের আমদানি বিনিয়োগে আগ্রহের ইঙ্গিত দিচ্ছে।

    রেমিট্যান্স প্রবাহ- ২০২৫ সালের জুলাই মাসে প্রবাসী আয়ের প্রবাহ দাঁড়ায় ২,৪৭০ মিলিয়ন ডলার, যা এক বছর আগের তুলনায় ২৯.৫ শতাংশ বেশি। মৌসুমি সময়গুলোতে প্রবাহ বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও গৃহস্থালি আয় উভয়ই সহায়তা পেয়েছে।

    চালের দাম ও মূল্যস্ফীতি, বড় চ্যালেঞ্জ- অর্থনীতির ইতিবাচক ইঙ্গিত সত্ত্বেও চালের দাম এখনো উদ্বেগের জায়গা তৈরি করেছে। ২০২৫ সালের জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতিতে চালের অবদান বেড়ে দাঁড়ায় ৫১.৫৫ শতাংশে। মাঝারি ও মোটা চালের দাম সবচেয়ে বেশি প্রভাব ফেলছে। জুলাই মাসে সব ধরনের চালেই প্রায় ১৫ শতাংশ মূল্যস্ফীতি রেকর্ড করা হয়।

    সরকার বোরো মৌসুমে ১৪ লাখ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্য নিয়েছে। তবে জুলাই মাসে বিতরণ হয়েছে মাত্র ৬২ হাজার ৮৮৯ মেট্রিক টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৬ শতাংশ কম। বাজার নিয়ন্ত্রণে বেসরকারি খাতকে চাল আমদানির সুযোগ দেয়া হলেও এর প্রভাব পড়তে কিছুটা সময় লাগবে বলে জিইডি মনে করছে।

    মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পদক্ষেপ- বর্তমানে সামগ্রিক মূল্যস্ফীতি ৯ শতাংশের নিচে এবং খাদ্য মূল্যস্ফীতি ৮ শতাংশের নিচে নেমেছে। বাংলাদেশ ব্যাংক নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে, যার লক্ষ্য ডিসেম্বর ২০২৫-এর মধ্যে মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে নামানো।

    প্রতিবেদনে বলা হয়, সরবরাহ-সংক্রান্ত চাপ থাকা সত্ত্বেও রাজস্ব ও আর্থিক নীতির সমন্বিত পদক্ষেপ ইতিবাচক প্রভাব ফেলছে। তবে অনিয়মিত আবহাওয়ার কারণে আগামী মাসগুলোতে চালের দাম আবারো বাড়তে পারে। এ জন্য আমদানি ত্বরান্বিত করা, সরকারি সংগ্রহ বাড়ানো ও ওএমএস কার্যক্রম সম্প্রসারণের সুপারিশ করেছে জিইডি।

    অর্থনীতিতে সাম্প্রতিক ইতিবাচক প্রবণতা এবং বিচক্ষণ নীতি ব্যবস্থাপনা স্থিতিশীলতার নতুন বার্তা দিচ্ছে। তবে খাদ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে সরকারকে আরো কার্যকর পদক্ষেপ নিতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ●

    অকা/আখা/ফর/রাত/১৮ আগস্ট, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 11 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ‘সম্পর্ক’ মুগ্ধ করল কলকাতার দর্শকদের

    এমবাপ্পে কোথায় থামবে, কে জানে!

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    গণসংগীতের প্রাণপুরুষ ফকির আলমগীরের প্রয়াণবার্ষিকী আজ

    শিল্পে ধস, প্রবৃদ্ধির গতি শ্লথ

    আবাসন খাতে দীর্ঘ মন্দার ছায়া

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ

    ঘোষণাপত্র ছাড়াই ২০ হাজার ডলার আনতে পারবেন ফ্রিল্যান্সাররা

    ভাসানচরে সৌরবিদ্যুতের কাজ পেল চীনা প্রতিষ্ঠান

    বোরো সংগ্রহে ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কিনবে সরকার

    সারের কাঁচামাল আমদানির দরপত্রের সময়সীমা ২১ দিন

    প্লটের নামে প্রতারণা, ১৭ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

    বিশ্বকাপ সেরা একাদশ: মেসি-এমবাপেদের সঙ্গে ভোজিনহা

    মেসিদের নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

    ২১ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৭৬৮ কোটি টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.