Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ২ বৈশাখ, ১৪৩৩ | ১৬ এপ্রিল, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    চাঙ্গা লেনদেনেও কমেছে বিও হিসাব

    সেপ্টেম্বর ৭, ২০২৫ ১০:৪০ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    দেশের পুঁজি বাজারে গত আগস্ট মাসে কিছুটা চাঙ্গাভাব বিরাজ করেছে। সূচকে ঊর্ধ্বগতি ও লেনদেনের পরিমাণ বেড়ে গেলেও আলোচিত মাসে বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবের সংখ্যা কমেছে প্রায় দুই হাজার। এর চেয়েও বড় বিষয় হলো, বাজারে উত্থান থাকা সত্ত্বেও শেয়ার শূন্য বিও হিসাবের সংখ্যা বেড়েছে তিন হাজারের বেশি।

    পুঁজি বাজার–সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি ধীরে ধীরে ভালো দিকে যাবে। অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী দেশি-বিদেশি বড় কোম্পানিগুলোকে বাজারে আনতে কাজ করছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এসব কোম্পানি তালিকাভুক্ত হতে শুরু করলে বিনিয়োগকারীর সংখ্যা বাড়বে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি সম্প্রতি বিও হিসাব রক্ষণাবেক্ষণের বার্ষিক মাশুল কমানো হয়েছে। বছরে মাত্র ১৫০ টাকা মাশুল দিয়ে এখন একটি বিও হিসাব সচল রাখা সম্ভব হবে। ফলে ধীরে ধীরে বিও হিসাব বন্ধের প্রবণতা কমে আসবে।

    ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম জানান, আগে বিও হিসাব রক্ষণাবেক্ষণের বার্ষিক ফি ছিল ৪৫০ টাকা, যা ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য বাড়তি বোঝা হয়ে দাঁড়াত। অনেকে কম লেনদেন করার কারণে বাজার ছাড়তে বাধ্য হতেন। এখন ফি কমানোয় ক্ষুদ্র বিনিয়োগকারীদের সংখ্যা বাড়বে এবং ব্রোকারেজ হাউজগুলোও টিকে থাকার ক্ষেত্রে স্বস্তি পাবে।

    সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) তথ্য অনুযায়ী, ৩১ জুলাই দেশে মোট বিও হিসাব ছিল ১৬ লাখ ৪৭ হাজার ২৪৮টি। ৩১ আগস্ট শেষে হিসাব কমে দাঁড়িয়েছে ১৬ লাখ ৪৫ হাজার ৪০১টিতে। অর্থাৎ আগস্টে মোট বিও হিসাব কমেছে ১ হাজার ৯৪৭টি। এর মধ্যে শেয়ারযুক্ত বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৮ হাজার ১৫টি, যেখানে মোট ১০ হাজার ২৬০টি শেয়ার ও ইউনিট রয়েছে। এসবের বাজারমূল্য ৩ লাখ ২৬ হাজার ৫২৪ কোটি টাকা। অন্যদিকে আগস্ট শেষে শেয়ার শূন্য বিও হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭২ হাজার ৮৫৯টি, যা জুলাই মাসের তুলনায় বেড়েছে ৩ হাজার ৬৮টি।

    বাজার বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘদিন ধরে অনেক বিনিয়োগকারী দাম বাড়ার অপেক্ষায় ছিলেন। সাম্প্রতিক মাসগুলোতে শেয়ারের দামে উত্থান ঘটায় তারা হাতে থাকা শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নিয়েছেন। এর ফলে বহু বিও হিসাব শেয়ার শূন্য হয়ে পড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক পরিচালক জানান, বাজার ভালো থাকলেও বিনিয়োগকারীরা সব সময় শেয়ার কিনে ফেলেন না। বরং তারা বাজারে সংশোধন বা দাম কমার অপেক্ষা করে থাকেন। ফলে অনেকে সাময়িকভাবে সব শেয়ার বিক্রি করে রেখেছেন।

    সিডিবিএলের উপাত্তে দেখা যায়, আগস্ট শেষে মোট ১৬ লাখ ৪৫ হাজার ৪০১টি বিও হিসাবের মধ্যে পুরুষ বিনিয়োগকারীর হিসাব ছিল ১২ লাখ ৩৫ হাজার ৮৯৮টি, যা জুলাইয়ের তুলনায় কমেছে ১ হাজার ১১৭টি। একই সময়ে নারী বিনিয়োগকারীর হিসাবও ৭৬৭টি কমে দাঁড়িয়েছে ৩ লাখ ৯১ হাজার ৯৭১টিতে।

    দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের ক্ষেত্রেও একই প্রবণতা দেখা গেছে। আগস্ট শেষে দেশে থাকা বিনিয়োগকারীদের বিও হিসাব কমে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৪ হাজার ১০৮টিতে, যা জুলাইয়ের তুলনায় ১ হাজার ৯২টি কম। বিদেশি বিনিয়োগকারীদের বিও হিসাবও কমেছে প্রায় ৭৯২টি; জুলাইয়ে যেখানে সংখ্যা ছিল ৪৪ হাজার ৫৫৩টি, আগস্ট শেষে তা দাঁড়িয়েছে ৪৩ হাজার ৭৬১টিতে।

    সব মিলিয়ে আগস্টে লেনদেন ও সূচকে উত্থান থাকলেও বিও হিসাবের হ্রাস ও শেয়ার শূন্য হিসাব বৃদ্ধিকে বাজার বিশ্লেষকরা সাময়িক বলে মনে করছেন। তাদের ধারণা, নতুন কোম্পানিগুলো তালিকাভুক্ত হলে এবং বিনিয়োগবান্ধব নীতিগুলো কার্যকর হলে আগামী মাসগুলোতে পুঁজি বাজারে বিনিয়োগকারীর অংশগ্রহণ আবারও বাড়বে। ●
    অকা/পুঁ বা/ই/সকাল/৭ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 7 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ডলারের দামে লাগাম টানতে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ

    ব্যাংক ঋণ বাড়ায় ট্রেজারি বিলের সুদে ঊর্ধ্বমুখী চাপ

    ইরানে ক্ষতি ১৮ লাখ কোটি টাকা

    বিদেশি বিনিয়োগ প্রত্যাহারে চাপে শেয়ার বাজার

    তালিকায় সাবেক সদস্য কামরুল ও সুলতান মোল্লা
    আইডিআরএ চেয়ারম্যানের শূন্য পদে অযোগ্য ও দুর্নীতিবাজদের জোর লবিং

    মূল্যস্ফীতিতে স্বস্তির ইঙ্গিত, তবুও আয়-ব্যয়ের চাপ কাটেনি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ওয়ালটন প্লাজা ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রামে প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত

    ঋণ পরিশোধ করতে আর্থিক চাপের মুখে বাংলাদেশ

    ডলারের দামে লাগাম টানতে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ

    মেধাও হোক ঋণের জামানত

    ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি আলতাফ হুসাইন

    ব্যাংক ঋণ বাড়ায় ট্রেজারি বিলের সুদে ঊর্ধ্বমুখী চাপ

    বৈদেশিক ঋণের চাপ: সামনে কঠিন অর্থনৈতিক বাস্তবতা

    জ্বালানি মূল্য বাড়লেও কর স্থির রাখার কৌশল সরকারের

    ব্যাংক মালিকানা পুনরুদ্ধার: সংস্কার নাকি সংকটের নতুন দ্বার?

    সন্ধানী লাইফ ও মিডল্যান্ড ব্যাংকের ব্যাংক্যাসুরেন্স কার্যক্রম উদ্বোধন

    ইরানে ক্ষতি ১৮ লাখ কোটি টাকা

    ধীর পুনরুদ্ধারের পথে অর্থনীতি, প্রবৃদ্ধি ৪% পূর্বাভাস

    খামারির ক্ষতি, বাজারে দামের আগুন

    মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে দারিদ্র্যের নতুন ঝুঁকি

    নীতি ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় কমেছে বিদেশি বিনিয়োগ

    বৈশ্বিক উত্তেজনার মাঝেও স্থিতিশীল ডলার বাজার

    বিদেশি বিনিয়োগ প্রত্যাহারে চাপে শেয়ার বাজার

    খেলাপি ঋণের পাহাড়, অর্থনীতিতে বাড়ছে চাপ

    তালিকায় সাবেক সদস্য কামরুল ও সুলতান মোল্লা
    আইডিআরএ চেয়ারম্যানের শূন্য পদে অযোগ্য ও দুর্নীতিবাজদের জোর লবিং

    দ্বিতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি কমে ৩.০৩ শতাংশে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.