অর্থকাগজ প্রতিবেদন ●
বিনিয়োগকারীদের বিও হিসাবে নিজস্ব সেলফোন নম্বর এবং ই-মেইল ঠিকানা হালনাগাদের আহ্বান জানিয়েছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)। বিনিয়োগকারীরা নিজ নিজ ডিপির মাধ্যমে তথ্য হালনাগাদ করতে পারবে।
সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বিনিয়োগকারীদের সিডিবিএল থেকে বিনা চার্জে এসএমএস ও ইমেইল অ্যালার্ট পেতে তথ্য হালনাগাদ করতে হবে।
বিনিয়োগকারীরা এসএমএস ও ই-মেইলের মাধ্যমে বিও হিসাবের ডেবিট/ক্রেডিট শেয়ার, বিও হিসাব বন্ধ/খোলা, হিসাবের নম্বর পরিবর্তন, ব্যাংক হিসাব নম্বর,ব্যাংক নাম, সেলফোন নম্বর, ই-মেইল ঠিকানা এবং বিও হিসাবের মাসিক তথ্য সরাসরি সিডিবিএল থেকে পাবে।
#
অকা/পুঁবা/ সকাল, ২২ ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 4 years আগে
