Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ১৬ বৈশাখ, ১৪৩৩ | ৩০ এপ্রিল, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বিলম্ব সিদ্ধান্তে অর্থনীতির ভয়াবহ ক্ষতি

    সেপ্টেম্বর ২০, ২০২৫ ১০:২৫ অপরাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    ঋণ পুনঃতফসিলে বাংলাদেশ ব্যাংক গঠিত কমিটি ১ হাজার ২৫০টির বেশি আবেদন গ্রহণ করে। কমিটি প্রায় ৩০০ আবেদনকারীকে সুবিধা দিয়ে বাকিগুলো ঝুলিয়ে রেখেছে মাসের পর মাস। অবশেষে আবেদনগুলো নিষ্পত্তির সিদ্ধান্ত স্ব স্ব ব্যাংকের ওপর ছেড়ে দিয়েছে শর্ত সাপেক্ষে বিশ্লেষক ও ব্যবসায়ীরা বলছেন, ঋণ পুনঃতফসিলে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত এক বছর আগে নিলে ব্যবসাবাণিজ্য চাঙা থাকত। অনেক শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে বেকারত্ব বাড়ত না। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, কার স্বার্থে বাংলাদেশ ব্যাংক ব্যবসায়ীদের মধ্যে বৈষম্য সৃষ্টি করল? ৩০০ আবেদন নিষ্পত্তি করে অন্য আবেদনগুলো কেন ফেলে রাখা হয়েছে?

    রাজনৈতিক পট পরিবর্তনসহ বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা ব্যবসায়ীদের জন্য একটি ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশের অর্থনীতিতে ভয়াবহ সংকট সৃষ্টি হওয়ার পর। ব্যবসায়ীরা বলছেন, এক বছর আগে এ সিদ্ধান্ত নিলে অর্থনীতির এ ভয়াবহ ক্ষতি হতো না। গত এক বছরে শিল্পোদ্যোক্তারা ব্যবসা করার সুযোগ পেলে অর্থনীতি ভালো থাকত, সরকার ও দেশের মানুষ ভালো থাকত।

    এ বিষয়ে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি রিজওয়ান রাহমান বলেন, আমি মনে করি ঋণ পুনঃতফসিলের জন্য ব্যাংকগুলোকেই সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দেওয়া উচিত। ঋণ পুনঃতফসিল ব্যাংকই দেখবে এটাই নিয়ম সারা বিশ্বে। ব্যাংকের সব কার্যক্রম পর্যবেণ করবে কেন্দ্রীয় ব্যাংক। বেশ কয়েকটি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। এটা খুবই ভালো। কিন্তু দিন শেষে গ্রাহকের সমস্যাটা আসলে ব্যাংকই বুঝবে। কেন্দ্রীয় ব্যাংক তো বুঝবে না। কাগজে-কলমে অনেক কিছু দেখানো যায়। জামানতবিহীন ঋণও নেওয়া যায়। তার মানে এই না, কেন্দ্রীয় ব্যাংক বুঝতে পারবে কে প্রকৃত ব্যবসায়ী আর কে ব্যবসা করে না। আমি কেমন গ্রাহক এটা আমার ব্যাংক ভালো জানবে। ব্যাংক কোন ঋণ পুনঃতফসিল করবে আর কোনটা করবে না, এটা কেন্দ্রীয় ব্যাংক ভালো বুঝবে না। বিষয়টা এমন হয়েছে যে, ব্যাংকের লাইসেন্স দেবে কিন্তু ব্যাংকিং করতে দেবে না।

    ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসির এই ভাইস-চেয়ারম্যান বলেন, ঋণ পুনঃতফসিলের মতা ব্যাংকের ওপর ছেড়ে দিলে প্রকৃত ব্যবসায়ীদের আস্থা বাড়বে। ব্যবসায়ীরা এখন অনেকেই অনেক ধরনের চাপের মধ্যে আছে। পরিস্থিতির কারণে অনেকের ব্যবসা-বাণিজ্যের অবস্থা খারাপ। ফলে তারা ব্যবসা পরিচালনা করতে পারছে না। বাজারে ধস নেমেছে। বিভিন্ন কারণে তিগ্রস্ত হয়েছে ব্যবসায়ীরা। বিগত সরকারের আমলে ৯ শতাংশ সুদে ঋণ নিয়ে এখন ১৬-১৭ শতাংশ সুদে পরিশোধ করতে হচ্ছে। এটা বড় ধরনের তি ব্যবসায়ীদের জন্য। ঋণ পুনঃতফসিলের নতুন নীতিমালার ফলে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা যারা আছে তাদের একটা আস্থা তৈরি হবে। পুনঃতফসিলের সুযোগ পেলে ঘুরে দাঁড়াতে পারবে। তবে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর নজরদারি রাখতে হবে।

    এ বিষয়ে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমই) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ঋণ পুনঃতফসিলে নতুন নীতিমালা জারি করার জন্য বাংলাদেশ ব্যাংককে সাধুবাদ জানাই। এটা অনেক ব্যবসায়ীকে ঋণ খেলাপির তকমা থেকে মুক্তি পেতে সহায়তা করবে। তবে বাংলাদেশ ব্যাংক কমিটি গঠন না করে ঋণ পুনঃতফসিলের পুরো মতা ব্যাংকের ওপর ছেড়ে দিলে ভালো হতো। পরিশোধের শর্ত ও মেয়াদ গ্রাহক-ব্যাংকার সম্পর্কের ভিত্তিতে নির্ধারণের সুযোগ দেওয়া উচিত। ঋণ পরিশোধের সময়সীমা এখনো ১০ বছর রাখা হয়েছে। যদি সেটা না করে তাহলে কমপে ১৫ বছর সময় দিলে ভালো হতো। কারণ এই ১০ বছরেও অনেক ব্যবসায়ী ঋণ পরিশোধ করে ঘুরে দাঁড়াতে পারবেন না। আমাদের দাবির পরও আর একটা বিধান রয়ে গেছে, সেটা হলো পরপর তিনটি কিস্তি পরিশোধে ব্যর্থ হলে ঋণখেলাপি হয়ে যাবে। অন্তত এক বছর ঋণখেলাপি করার সময় আগের মতো ছয় মাস করা হলে ব্যবসায়ীরা কিছুটা হলেও স্বস্তি পাবে। ঋণ পুনঃতফসিলে বাংলাদেশ ব্যাংকের কমিটির উচিত ছিল সবাইকে সুযোগ দেওয়া।

    বেসরকারি ব্যাংক ব্যবস্থাপনা পরিচালকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান আনিস এ খান বলেন, দেশের অনেক ভালো ব্যবসায়ীই বর্তমানে ভুগছেন। তাদের অনেকেই ঋণখেলাপি হয়ে পড়েছেন। কেউ নির্বাচন কবে হবে তা দেখছেন, কেউ পালিয়ে আছেন, আবার কেউ আছেন কারাগারে। অথচ এঁরা দেশের জিডিপি ও কর্মসংস্থানে বড় ভূমিকা রাখতে সম। তিনি বলেন, ব্যবসায়ীদের ব্যবসায় ফেরাতে বা গতি বাড়াতে বিশেষ সুবিধা প্রয়োজন ছিল। এই সুবিধা পেলে তারা আবার ব্যবসায় ফিরতে পারবেন। অনেক রাজনীতিবিদও এর আওতায় আসবেন। সামনে নির্বাচন, তাই সবাই ঋণ নিয়মিত করার চেষ্টা করবেন। তিনি আরও বলেন, স্বাভাবিক সময়ে এত ছাড়ে ঋণ পুনর্গঠন ব্যাংকের জন্য চাপের হলেও বর্তমান পরিস্থিতিতে এ উদ্যোগকে তিনি যৌক্তিক মনে করছেন।

    ১৬ সেপ্টেম্বর একটি সার্কুলার জারি করে তিগ্রস্ত ঋণগ্রহীতা ব্যবসায়ীদের ঋণ পুনঃতফসিল, পুনর্গঠন, বৈদেশিক মুদ্রার বিনিময় হারজনিত তি এবং এককালীন ঋণ পরিশোধে এক্সিট সুবিধা নেওয়ার সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

    এক বছরে সাভার, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে ৩৫৩টি কারখানা বন্ধ করা হয়েছে। তাতে ১ লাখ ১৯ হাজার ৮৪২ শ্রমিক বেকার হয়েছেন। তাদের অনেকে চাকরির জন্য ছুটতে ছুটতে শেষ পর্যন্ত হতাশ হয়ে গ্রামে ফিরেছেন। বন্ধ কারখানার বেশির ভাগই তৈরি পোশাক, নিটওয়্যার ও টেক্সটাইল শিল্পের কলকারখানা পরিদর্শন অধিদপ্তর, শিল্প পুলিশসহ সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। শিল্প মালিকরা বলছেন, ব্যাংকঋণ সুদে কড়াকড়ি, শ্রমিক অসন্তোষসহ বিভিন্ন কারণে দেশে শিল্পকারখানা বন্ধ হচ্ছেই।  ●

    অকা/আখা/ফর/রাত/২০ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 7 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    বাজারে অস্থিরতা—দাম বাড়ার চাপ ও সিন্ডিকেটের প্রভাব

    ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

    টাকা ছাপিয়ে ঋণ নয়, বেসরকারি খাতকে সুরক্ষা দেবে সরকার

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    বাজেটে কালো টাকার সুযোগ এবং ভঙ্গুর অর্থনীতি

    বিএসইসির বিশেষ সতর্কবার্তা জারি
    অনলাইনে বিনিয়োগে সাবধান

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    পুঁজি বাজারে স্বচ্ছতা ফেরাতে কঠোর ডিএসই: কোম্পানি পরিদর্শনে তাৎক্ষণিক ক্ষমতা

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    বাজারে অস্থিরতা—দাম বাড়ার চাপ ও সিন্ডিকেটের প্রভাব

    ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

    টাকা ছাপিয়ে ঋণ নয়, বেসরকারি খাতকে সুরক্ষা দেবে সরকার

    বিমানের চেয়ারম্যান হলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান

    টেকসই উন্নয়ন অর্থায়নে সংকটে বিশ্ব; জাতিসংঘের সতর্কতা

    বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রে ফের উৎপাদন শুরু

    বায়রার নতুন প্রশাসক বদরুল হক

    সামাজিক সুরক্ষায় ২৫০ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.