Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    অর্থপাচারের অভিযোগ থাকলে ফেরা যাবে না ব্যাংকের বোর্ডে

    এপ্রিল ২৩, ২০২৬ ১১:০২ অপরাহ্ণ10
    ট্রেজারি বন্ডের সুদহারে উল্লম্ফন: ব্যাংক ঋণের ব্যয় বাড়ছে সরকারের
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন
    অর্থপাচারের অভিযোগ থাকলে কোনও ব্যক্তি বা গোষ্ঠী ব্যাংকের পরিচালনা পর্ষদে (বোর্ড) পুনরায় ফিরতে পারবেন না বলে স্পষ্ট জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানান।

    কেন্দ্রীয় ব্যাংক বলছে, ব্যাংক খাত সংস্কার সংক্রান্ত সাম্প্রতিক অধ্যাদেশের কিছু ধারা নিয়ে জনমনে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তা নিরসনে এই ব্যাখ্যা দেওয়া হয়েছে। বিশেষ করে অতীতে অনিয়ম, ঋণ জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের পুনর্বাসনের সুযোগ তৈরি হয়েছে কিনা—এমন প্রশ্নের জবাবেই এ অবস্থান পরিষ্কার করা হয়েছে।

    আরিফ হোসেন খান বলেছেন, ব্যাংক খাত সংস্কার সংক্রান্ত সাম্প্রতিক অধ্যাদেশের কিছু ধারা নিয়ে গণমাধ্যমে যেভাবে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষ করে অতীতে অনিয়ম, ঋণ জালিয়াতি এবং অর্থপাচারের অভিযোগে বিতর্কিত ব্যক্তি বা গোষ্ঠীগুলোর পুনরায় ব্যাংকের মালিকানা বা পরিচালনায় ফেরার সুযোগ তৈরি হয়েছে কিনা— এমন আশঙ্কা সামনে এসেছে।

    তিনি ব্যাখ্যা করেন, অধ্যাদেশে উল্লিখিত শর্ত অনুযায়ী, অতীতে কোনও ব্যাংকের সঙ্গে সম্পৃক্ত পরিচালক বা স্পন্সররা নির্দিষ্ট পরিমাণ অর্থ (সাড়ে ১২ শতাংশ) পরিশোধ করে মালিকানায় ফেরার সুযোগ পেতে পারেন। তবে এটি কোনোভাবেই স্বয়ংক্রিয় বা নির্বিচার সুযোগ নয়। বরং পুরো প্রক্রিয়াটি কঠোর যাচাই-বাছাই ও নিয়ন্ত্রক সংস্থার পর্যবেক্ষণের মধ্য দিয়ে সম্পন্ন হবে।

    আরিফ হোসেন খান বলেন, কেউ যদি পুনরায় ব্যাংকের বোর্ডে ফিরতে চান, তাহলে বাংলাদেশ ব্যাংক প্রথমেই সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে থাকা অভিযোগগুলোর বিষয়ে বিভিন্ন সংস্থার কাছ থেকে তথ্য সংগ্রহ করবে। বিশেষ করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছ থেকে অর্থপাচার বা সন্দেহজনক লেনদেন সংক্রান্ত রিপোর্ট চাওয়া হবে। যদি কোনও ব্যক্তির বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ থেকে থাকে, তবে সেই অভিযোগ থেকে আইনি বা প্রাতিষ্ঠানিকভাবে মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত হতে হবে।

    তিনি আরও বলেন, শুধু অভিযোগ থেকে মুক্তি পাওয়াই যথেষ্ট নয়। সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক আচরণ, বিশেষ করে ঋণ গ্রহণ ও পরিশোধের ইতিহাসও খতিয়ে দেখা হবে। এ ক্ষেত্রে বড় অঙ্কের খেলাপি ঋণ থাকলে তা নিয়ম অনুযায়ী সমন্বয় বা নিষ্পত্তি করতে হবে। অন্যথায় তাদের পুনর্বাসনের সুযোগ পাওয়া কঠিন হবে।

    বাংলাদেশ ব্যাংকের এই কর্মকর্তা বলেন, অতীতে যেসব অভিযোগ সামনে এসেছে, যেমন- নামে-বেনামে ঋণ গ্রহণ, সেই ঋণের অপব্যবহার, বিদেশে অর্থপাচার এবং ব্যাংকের অর্থ ফেরত না দেওয়া—এসব অভিযোগ থেকে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠী যদি স্বাভাবিক আইনি প্রক্রিয়ায় সম্পূর্ণভাবে মুক্ত হতে পারে এবং আর্থিক দায়-দেনা পরিশোধ করে, তাহলে তাদের পুনরায় ব্যাংক খাতে অংশগ্রহণের ক্ষেত্রে নিয়ন্ত্রকের আপত্তি থাকার কথা নয়।

    সর্বশেষ হালনাগাদ 3 months আগে

    অর্থপাচার বাংলাদেশ ব্যাংক ব্যাংক

    এই বিষয়ে আরও সংবাদ

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    মোদির ওপর চাপ বাড়াচ্ছে আন্দোলন, দিল্লিতে উত্তপ্ত পরিস্থিতি

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    ৭ লাখ কৃষকের ৬০৪ কোটি টাকা কৃষিঋণ মওকুফ

    পিকেএসএফের সঙ্গে এক প্রতিষ্ঠান ও ১১ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি চুক্তি

    টানা চতুর্থবার ইউরোমানির ‘সেরা ইএসজি ব্যাংক’ প্রাইম ব্যাংক

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    গণসংগীতের প্রাণপুরুষ ফকির আলমগীরের প্রয়াণবার্ষিকী আজ

    শিল্পে ধস, প্রবৃদ্ধির গতি শ্লথ

    আবাসন খাতে দীর্ঘ মন্দার ছায়া

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ

    ঘোষণাপত্র ছাড়াই ২০ হাজার ডলার আনতে পারবেন ফ্রিল্যান্সাররা

    ভাসানচরে সৌরবিদ্যুতের কাজ পেল চীনা প্রতিষ্ঠান

    বোরো সংগ্রহে ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কিনবে সরকার

    সারের কাঁচামাল আমদানির দরপত্রের সময়সীমা ২১ দিন

    প্লটের নামে প্রতারণা, ১৭ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

    বিশ্বকাপ সেরা একাদশ: মেসি-এমবাপেদের সঙ্গে ভোজিনহা

    মেসিদের নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

    ২১ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৭৬৮ কোটি টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.