Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    এপ্রিল ২৯, ২০২৬ ১০:৫০ অপরাহ্ণ13
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন

    কোরবানির পশু বেচাকেনার জন্য ১২টি অস্থায়ী হাট বসাতে দরপত্র আহ্বান করেছিল ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। তবে এর মধ্যে চারটি হাট ইজারা নিতে কোনও দরদাতাই পাওয়া যায়নি। একটি হাটে মেলেনি কাঙ্ক্ষিত দর। তবে বাকি হাটগুলো ইজারা নিতে ইজারাদারদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। একটি হাটে সর্বোচ্চ ১৪ কোটি টাকার দরপ্রস্তাব পাওয়া গেছে।

    জানা গেছে, ঈদুল আজহার দিনসহ আগের চার দিন মিলিয়ে মোট পাঁচ দিন রাজধানীর অস্থায়ী হাটগুলোতে কোরবানির পশু বেচাকেনা হবে।

    ডিএনসিসির তথ্য অনুযায়ী, ভাটারা সুতিভোলা খাল অস্থায়ী হাট (সরকারি দর ৩ কোটি ১২ লাখ ৭৬ হাজার টাকা), মোহাম্মদপুরের বছিলায় ৪০ ফুট রাস্তাসংলগ্ন খালি জায়গা (১ কোটি ৯৬ লাখ ২০ হাজার টাকা), খিলক্ষেত বাজার–সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের খালি জায়গা (১ কোটি ৫১ লাখ টাকা) এবং মেরুল বাড্ডা কাঁচাবাজার–সংলগ্ন খালি জায়গা (১৪ লাখ টাকা)—এই চারটি হাটে কোনও দরপ্রস্তাব জমা পড়েনি।

    অপরদিকে, উত্তরা দিয়াবাড়ি ১৬ ও ১৮ নম্বর সেক্টর–সংলগ্ন বউবাজার এলাকার হাটে সর্বোচ্চ ১৪ কোটি ৫ লাখ ১০ হাজার টাকার দরপ্রস্তাব পাওয়া গেছে, যেখানে সরকারি দর ছিল ৮ কোটি ৩০ লাখ ৩৩ হাজার ৩৩৪ টাকা। এই দরপ্রস্তাব দেন এসএফ করপোরেশনের মালিক ও মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ ফরিদ হোসেন।

    রানাভোলা হাটে সরকারি দর ৮৮ লাখ ২০ হাজার ৭৫০ টাকা হলেও একমাত্র দরদাতা মেসার্স লামিয়া এন্টারপ্রাইজ দিয়েছে ৮৮ লাখ টাকা, যা কাঙ্ক্ষিত দরের নিচে।

    মস্তুল চেকপোস্ট–সংলগ্ন পশ্চিমপাড়ার হাটে সরকারি দর ৯৩ লাখ ২২ হাজার টাকা হলেও বিল্লাল হোসেন ৩ কোটি ৬০ হাজার টাকার দর দিয়েছেন।

    তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট–সংলগ্ন হাটে সরকারি দর ১ কোটি ১৩ লাখ ৫ হাজার ৯০০ টাকার বিপরীতে শিকদার এন্টারপ্রাইজের মালিক আমিনুল ইসলাম ৩ কোটি ৮৭ লাখ টাকার সর্বোচ্চ দর দিয়েছেন।

    এছাড়া মিরপুর ৬ নম্বর সেকশনের হাটে ইসলাম এন্টারপ্রাইজের সিরাজুল ইসলাম ১ কোটি ৭৯ লাখ টাকার দরপ্রস্তাব দিয়েছেন, যা সরকারি দরের চেয়ে কিছুটা বেশি।

    মিরপুরের কালশী বালুর মাঠ (১৬ বিঘা) হাটের সরকারি দর ছিল ৩০ লাখ টাকা। এখানে সর্বোচ্চ দর দিয়েছেন রেদওয়ান রহমান, ৩০ লাখ ১১ হাজার টাকা।

    পূর্ব হাজীপাড়া এলাকার ইকরা মাদ্রাসার পাশের খালি জায়গার হাটে সরকারি দর ১৩ লাখ ৫০ হাজার টাকা হলেও সর্বোচ্চ দর এসেছে ১৩ লাখ ৫৩ হাজার টাকা।

    কাঁচকুড়া বাজার–সংলগ্ন রহমাননগর আবাসিক এলাকার হাটের সরকারি দর ১৫ লাখ ৫ হাজার টাকা। এই হাটে সর্বোচ্চ ২৭ লাখ টাকার দর দিয়েছেন রফিকুল ইসলাম।

    ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ শওকত ওসমান বলেন, যেসব দরপত্র জমা পড়েছে সেগুলো যাচাই-বাছাই করা হবে। যেসব হাটে দর পাওয়া যায়নি, সেগুলোর জন্য পুনরায় দরপত্র আহ্বান করা হবে।

    তিনি আরও জানান, অস্থায়ী হাটগুলোর পাশাপাশি গাবতলী স্থায়ী হাটেও কোরবানির পশু বেচাকেনা চলবে।

    সর্বশেষ হালনাগাদ 4 months আগে

    কোরবানি কোরবানির হাট পশু

    এই বিষয়ে আরও সংবাদ

    পররাষ্ট্রনীতি চলুক রাষ্ট্রীয় স্বার্থে, ব্যক্তিগত আবেগে নয়

    যন্ত্রপাতি বন্দরে, ঋণের বোঝা ব্যাংকে—উৎপাদনহীন ৭ হাজার কোটির প্রকল্প

    ৮ মাসে কাজ হারিয়েছে ৬২ হাজার শ্রমিক

    দাউদপুরে এক মাঠে স্বাস্থ্য-ভূমি-এনআইডিসহ সব সরকারি সেবা

    ৬ টাকা ৪৮ পয়সায় নবায়নযোগ্য বিদ্যুৎ কিনতে পারবে পিডিবি

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    পররাষ্ট্রনীতি চলুক রাষ্ট্রীয় স্বার্থে, ব্যক্তিগত আবেগে নয়

    যন্ত্রপাতি বন্দরে, ঋণের বোঝা ব্যাংকে—উৎপাদনহীন ৭ হাজার কোটির প্রকল্প

    সেপ্টেম্বরে ২ কার্গো এলএনজি কেনার অনুমোদন

    বিশ্ববাজারে তেলের দামের ঊর্ধ্বগতি

    ৮ মাসে কাজ হারিয়েছে ৬২ হাজার শ্রমিক

    দাউদপুরে এক মাঠে স্বাস্থ্য-ভূমি-এনআইডিসহ সব সরকারি সেবা

    গ্লোবাল মিশনে বলিউড সুপারস্টার সালমান খান ও সঞ্জয় দত্ত

    মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ

    ৬ টাকা ৪৮ পয়সায় নবায়নযোগ্য বিদ্যুৎ কিনতে পারবে পিডিবি

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

    পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

    ভাই চার্লস স্পেসারের চোখে প্রিন্সেস ডায়ানার রোজনামচা

    বিয়ের নামে বিদেশযাত্রা, চীনে গিয়ে নিখোঁজ বা নির্যাতনের অভিযোগ

    ছাদেই হবে ১৮০০ মেগাওয়াট বিদ্যুৎ

    ইউএস-বাংলার দিগন্ত ছোঁয়ার প্রস্তুতি

    বিনিয়োগে গতি ফেরাতে সব বাধা দূর করার অঙ্গীকার

    শেয়ারবাজরেও জ্বালানি সঙ্কটের প্রভাব

    বেসিক ব্যাংক পুনঃপ্রতিষ্ঠা চায় সরকার

    পরীমণি–মাসরুর বিতর্কে নতুন তথ্য, সামনে আসছে নামের বিভ্রান্তি

    ইউনানের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.