Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    মিউচুয়াল ফান্ডে নতুন নীতিমালায় উচ্ছ্বাস

    মে ১১, ২০২৬ ১০:৩৭ পূর্বাহ্ণ14
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন

    শেয়ার বাজারে তালিকাভুক্ত ক্লোজ-এন্ড মিউচুয়াল ফান্ডগুলোকে ওপেন-এন্ড বা বেমেয়াদি ফান্ডে রূপান্তরের জন্য নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এই সিদ্ধান্তের পর সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (১০ মে) মিউচুয়াল ফান্ড খাতে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। বিনিয়োগকারীদের বাড়তি আগ্রহে অধিকাংশ ফান্ডের ইউনিটদর বেড়েছে। এমনকি ঢাকা স্টক এক্সচেঞ্জের শীর্ষ দরবৃদ্ধির তালিকায় ১০টির মধ্যে ৮টিই ছিল মিউচুয়াল ফান্ড।

    বাজার বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে অধিকাংশ ক্লোজ-এন্ড ফান্ড তাদের প্রকৃত সম্পদমূল্য বা এনএভির তুলনায় উল্লেখযোগ্য ছাড়ে লেনদেন হচ্ছিল। নতুন নীতিমালার ফলে এসব ফান্ডে তারল্য বাড়বে এবং বাজারদর ও সম্পদমূল্যের ব্যবধান কমে আসবে—এমন প্রত্যাশাতেই বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।

    নতুন নির্দেশনায় বলা হয়েছে, কোনো ক্লোজ-এন্ড ফান্ডের বাজারদর যদি টানা ছয় মাস ধরে এনএভি বা অভিহিত মূল্যের তুলনায় ২৫ শতাংশের বেশি কম থাকে, তাহলে সংশ্লিষ্ট ট্রাস্টিকে ইউনিটহোল্ডারদের নিয়ে বিশেষ সাধারণ সভা (এসজিএম) আয়োজন করতে হবে। সেখানে গোপন ব্যালটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে—ফান্ডটি ওপেন-এন্ডে রূপান্তরিত হবে নাকি অবসায়নের পথে যাবে। অন্তত ৭৫ শতাংশ ইউনিটহোল্ডারের সমর্থন পেলেই রূপান্তর কার্যক্রম শুরু করা যাবে।

    বাজারসংশ্লিষ্ট সূত্র বলছে, বর্তমানে শেয়ার বাজারে থাকা ৩৪টি ক্লোজ-এন্ড ফান্ডের মধ্যে প্রায় ২২টি এই নীতিমালার আওতায় পড়তে পারে। আগামী ১২ মে ছয় মাসের নির্ধারিত সময়সীমা শেষ হচ্ছে। ফলে চলতি সপ্তাহেই কয়েকটি ফান্ডের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।

    এছাড়া লেনদেনে মিউচুয়াল ফান্ড খাতে বড় ধরনের উত্থান দেখা যায়। আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড-১, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এবি ব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ড এবং ট্রাস্ট ব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ডের দর ১০ শতাংশ পর্যন্ত বেড়ে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় পৌঁছায়। এছাড়া এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড এবং এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ডের ইউনিটদরও ৯ শতাংশের বেশি বেড়েছে।

    বিএসইসির নীতিমালায় রূপান্তর প্রক্রিয়ার ব্যয়সীমাও নির্ধারণ করা হয়েছে। পুরো কার্যক্রমে ফান্ডের মোট আকারের সর্বোচ্চ ১ শতাংশ পর্যন্ত ব্যয় করা যাবে। এর মধ্যে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি পাবে ০.৫০ শতাংশ এবং ট্রাস্টির ফি সর্বোচ্চ ১০ লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে। পাশাপাশি বাজারে অস্বাভাবিক লেনদেন ও কারসাজি ঠেকাতে রেকর্ড ডেট ঘোষণার পর সংশ্লিষ্ট ফান্ডের লেনদেন সাময়িক বন্ধ রাখার বিধান রাখা হয়েছে।

    বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে মিউচুয়াল ফান্ড খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে। একই সঙ্গে সাধারণ বিনিয়োগকারীরা প্রয়োজন অনুযায়ী সহজে তাদের বিনিয়োগ তুলে নেওয়ার সুযোগ পাবেন। বিএসইসির মুখপাত্র আবুল কালাম জানিয়েছেন, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং দীর্ঘদিনের অকার্যকারিতা দূর করে মিউচুয়াল ফান্ড খাতে গতি ফিরিয়ে আনাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

    সর্বশেষ হালনাগাদ 3 months আগে

    পুঁজি বাজার মিউচুয়াল ফান্ড শেয়ার বাজার

    এই বিষয়ে আরও সংবাদ

    ইউনানের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

    এক্সিলারেট টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ

    বাংলাদেশের স্বার্থেই ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন জরুরি

    হাসিনা ইস্যুতে কূটনৈতিক চাপ ও সম্পর্ক সচল—সম্ভব দুটোই

    জঙ্গিবাদ দমনে রাজনৈতিক সদিচ্ছার সঙ্গে চাই গোয়েন্দা তৎপরতা

    ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    পরীমণি–মাসরুর বিতর্কে নতুন তথ্য, সামনে আসছে নামের বিভ্রান্তি

    ইউনানের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

    এক্সিলারেট টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ

    বাংলাদেশের স্বার্থেই ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন জরুরি

    হাসিনা ইস্যুতে কূটনৈতিক চাপ ও সম্পর্ক সচল—সম্ভব দুটোই

    জঙ্গিবাদ দমনে রাজনৈতিক সদিচ্ছার সঙ্গে চাই গোয়েন্দা তৎপরতা

    ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    মেঘনা লাইফ ইনস্যুরেন্সে ১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

    একাত্তর নিয়ে বিতর্ক হোক, কিন্তু প্রমাণ অস্বীকার নয়

    ৩৫ বছর পর ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন

    এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, কমলো গ্যাস সরবরাহ

    ৩২ লাখ ডলার ঋণ পাচ্ছে এসএস পাওয়ার

    কমতে পারে মোবাইল কলরেট

    এক কর্মকর্তার উদ্যোগে মাদকবিরোধী লড়াইয়ে নতুন দৃষ্টান্ত রূপগঞ্জে

    ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ২১০ কোটি টাকা

    বাজবলের পর নতুন যুগে ইংল্যান্ড ক্রিকেট

    ৩ দিনেই ১০০ কোটির ক্লাবে ইমরান হাশমির সিনেমা

    মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী : শাবনূর

    বাংলাদেশ-ভারত বাণিজ্য সহযোগিতা বাড়ানোয় জোর বাণিজ্যমন্ত্রীর

    বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সিটিজেনস ব্যাংকের চুক্তি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.