Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২ আষাঢ়, ১৪৩৩ | ১৬ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    রফতানি খাতে নতুন দিগন্ত উন্মোচন

    জুন ১৬, ২০২৬ ৮:২৯ পূর্বাহ্ণ5
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন

    বাংলাদেশের রফতানি খাতে নতুন দিগন্ত উন্মোচন করেছে বাংলাদেশ ব্যাংক। বৈদেশিক মুদ্রা সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করে দেশের রফতানিকারকদের আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেস ও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি বিদেশি ভোক্তাদের কাছে পণ্য বিক্রির সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে সীমান্তপারের ই-কমার্স কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বৈশ্বিক বাজারে প্রবেশ সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    সোমবার (১৫ জুন) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে, ব্যবসা-থেকে-ভোক্তা ভিত্তিক রফতানি কার্যক্রম সহজতর এবং ডিজিটাল বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

    নতুন নির্দেশনার আওতায় বাংলাদেশি রফতানিকারকরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত অনলাইন মার্কেটপ্লেস ও ডিজিটাল বিক্রয় প্ল্যাটফর্মে নিজেদের পণ্য তালিকাভুক্ত ও প্রদর্শন করতে পারবেন। এর মাধ্যমে বিদেশি ক্রেতারা সরাসরি বাংলাদেশি পণ্য ক্রয়ের সুযোগ পাবেন।

    সার্কুলার অনুযায়ী, রফতানিকারকরা প্রতি চালানে সর্বোচ্চ ৫ হাজার মার্কিন ডলার মূল্যমানের ক্ষুদ্র পণ্য সিএফআর শর্তে রফতানি করতে পারবেন। এছাড়া ১ হাজার মার্কিন ডলার পর্যন্ত মূল্যমানের রফতানি চালানের ক্ষেত্রে ইএক্সপি ফর্ম দাখিলের বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে। তবে এ ধরনের রফতানির পুরো অর্থ অনুমোদিত ব্যাংকিং চ্যানেল বা বৈধ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে অগ্রিম গ্রহণ করতে হবে।

    এছাড়া আন্তঃসীমান্ত ই-কমার্সকে আরও গতিশীল করতে শিপিং ডকুমেন্ট সরাসরি বিদেশি ক্রেতার নামে ইস্যুর অনুমতিও দেওয়া হয়েছে। ফলে বিদেশি ভোক্তার কাছে সরাসরি পণ্য পাঠানোর প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে।

    বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, পণ্য ফেরত, ক্ষতিগ্রস্ত পণ্য বা পণ্যের গুণগত মান নিয়ে অভিযোগের ক্ষেত্রে বিদেশি ক্রেতাদের অর্থ ফেরত দেওয়ার সুযোগ থাকবে। একই সঙ্গে আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় সাবস্ক্রিপশন, রেজিস্ট্রেশন, সদস্যপদ এবং অন্যান্য সেবামূলক ফি পরিশোধের উদ্দেশ্যে বৈধভাবে বিদেশে অর্থ প্রেরণের অনুমতিও দেওয়া হয়েছে।

    ব্যবসায়ী ও ই-কমার্স সংশ্লিষ্টরা বলছেন, এতদিন আন্তর্জাতিক বাজারে প্রবেশের ক্ষেত্রে অধিকাংশ উদ্যোক্তাকে ‘বিজনেস-টু-বিজনেস-টু-কনজ্যুমার’ মডেলের ওপর নির্ভর করতে হতো। অর্থাৎ বিদেশে আগাম পণ্য পাঠিয়ে স্থানীয় ডিস্ট্রিবিউটর বা প্ল্যাটফর্মের মাধ্যমে তা বিক্রি করতে হতো। নতুন নীতির ফলে বাংলাদেশি উদ্যোক্তারা সরাসরি বৈশ্বিক ভোক্তাদের কাছে পণ্য বিক্রির সুযোগ পাবেন।

    তাদের মতে, এ উদ্যোগ বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, হস্তশিল্প, চামড়াজাত পণ্য, পোশাক, হোম ডেকোর, কৃষিভিত্তিক প্রক্রিয়াজাত পণ্য এবং অন্যান্য বিশেষায়িত পণ্যের রফতানি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    সর্বশেষ হালনাগাদ 2 hours আগে

    বাংলাদেশ ব্যাংক বিনিয়োগকারীরা মার্কেটপ্লেস

    এই বিষয়ে আরও সংবাদ

    দেশে এলো ১৫৪ কোটি ডলারের রেমিট্যান্স

    উরুগুয়েকে রুখে দিয়ে সৌদি আরবের চমক

    আত্মঘাতী গোলে জেতা হলো না মিশরের

    অভিষেকেই কেপ ভার্দের ইতিহাস; স্পেনের হতাশার দিন

    গ্রাহকদের জন্য বিশেষ সুযোগ দিল ইসলামী ব্যাংক

    বাংলাদেশ ব্যাংকের ইডি হলেন নরসিংদীর আশিকুর রহমান

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সন্ধানী লাইফের ঈদ পূনর্মিলনী ও ব্যবসা উন্নয়ন সভা

    নগদেই ভরসা, ধীরগতিতে বাড়ছে ডিজিটাল লেনদেন

    দেশে এলো ১৫৪ কোটি ডলারের রেমিট্যান্স

    রফতানি খাতে নতুন দিগন্ত উন্মোচন

    উরুগুয়েকে রুখে দিয়ে সৌদি আরবের চমক

    আত্মঘাতী গোলে জেতা হলো না মিশরের

    অভিষেকেই কেপ ভার্দের ইতিহাস; স্পেনের হতাশার দিন

    গ্রাহকদের জন্য বিশেষ সুযোগ দিল ইসলামী ব্যাংক

    বাংলাদেশ ব্যাংকের ইডি হলেন নরসিংদীর আশিকুর রহমান

    অবৈধ সম্পদ ও সম্পদের তথ্য গোপনের মামলা
    বেনজীরের নথিপত্র দুবাইয়ে পাঠাবে দুদক

    সংশোধিত বাজেট পেশ
    ঘাটতি ২ লাখ কোটি টাকা, ছাঁটাই প্রস্তাব ৩০৪টি

    আর্জেন্টিনার সমর্থক পারশার উচ্ছ্বাস

    অস্থিরতার মুখে পুরো জ্বালানি খাত

    বিশ্বব্যাংকের প্রতিবেদন
    কৃষিতে বাজেট বাড়ালেও কমছে উৎপাদনশীলতা

    কালোটাকা সাদা করার সুযোগও রাখা হয়নি: এনবিআর

    বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বনিম্নে তেলের দাম

    তিউনিসিয়াকে গোল বন্যায় ভাসালো সুইডেন

    প্রণোদনার অর্থ আটকে কমছে ব্যাংকের মুনাফা

    স্বর্ণ বিক্রির মুনাফায় ১৫% কর!

    ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.