Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান চালু করতে ২০ হাজার কোটি টাকার তহবিল

    জুলাই ৭, ২০২৬ ৮:৪৭ অপরাহ্ণ5
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন> 

    দেশের বন্ধ হয়ে যাওয়া শিল্প ও সেবামূলক প্রতিষ্ঠানগুলোকে আবার উৎপাদন ও কার্যক্রমে ফিরিয়ে আনতে ২০ হাজার কোটি টাকার একটি প্রাক-অর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। ‘বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক প্রাক-অর্থায়ন স্কিম’ নামে এ তহবিলের মাধ্যমে ব্যাংকগুলো সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ বিতরণ করতে পারবে।

    মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত নীতিমালা জারি করে। এতে বলা হয়েছে, তফসিলি ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে ৪ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা পাবে এবং সেই অর্থ যোগ্য শিল্প ও সেবাপ্রতিষ্ঠানকে ঋণ হিসেবে বিতরণ করবে।

    নীতিমালা অনুযায়ী, অর্থপাচার, জালিয়াতি, ঋণের অর্থ অন্যত্র সরিয়ে নেওয়া (ফান্ড ডাইভার্শন) কিংবা ইচ্ছাকৃত ঋণখেলাপির সঙ্গে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠান এই তহবিলের আওতায় কোনো সুবিধা পাবে না। আবেদনকারীকে এসব অভিযোগে জড়িত নন—এ মর্মে ঘোষণা দিতে হবে।

    ঋণ পাওয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উৎপাদন বা সেবা কার্যক্রম পরিচালনার সক্ষমতার প্রমাণ দিতে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠনের প্রত্যয়নপত্র গ্রহণযোগ্য হবে। কোনো কারণে তা সম্ভব না হলে ব্যাংক নিজস্ব যাচাই-বাছাই করে প্রয়োজনীয় প্রত্যয়ন দিতে পারবে।

    বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ঋণের অর্থ যথাযথভাবে ব্যবহার হচ্ছে কি না, তা নিশ্চিত করতে প্রয়োজন হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ব্যাংকের প্রতিনিধি নিয়োগ করা যাবে। পাশাপাশি ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের বিক্রয় ও আয়ের তথ্য নিয়মিত পর্যালোচনা এবং প্রতি তিন মাস অন্তর কারখানা বা প্রতিষ্ঠানে সরেজমিন পরিদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।

    স্কিমের আওতায় একটি প্রতিষ্ঠান বা শিল্পগ্রুপ সর্বোচ্চ ২০০ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে। ঋণের মেয়াদ হবে এক বছর, তবে প্রয়োজন হলে তা নবায়নের সুযোগ থাকবে। গ্রাহকরা প্রথম ছয় মাস গ্রেস পিরিয়ড পাবেন। অর্থাৎ এ সময়ে সুদ বা কিস্তি পরিশোধ করতে হবে না।

    এই ঋণের অর্থ শ্রমিক-কর্মচারীদের সর্বোচ্চ চার মাসের বেতন-ভাতা, বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য ইউটিলিটি বিল পরিশোধ এবং উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহে ব্যয় করা যাবে। তবে আগের কোনো ঋণ সমন্বয় বা পরিশোধে এই অর্থ ব্যবহার করা যাবে না।

    নীতিমালায় আরও বলা হয়েছে, শ্রমিকদের বেতন সরাসরি তাদের ব্যাংক হিসাব বা মোবাইল আর্থিক সেবার (এমএফএস) অ্যাকাউন্টে পরিশোধ করতে হবে। নগদে বেতন দেওয়ার সুযোগ থাকবে না।

    অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে প্রতি প্রান্তিক শেষে ঋণ বিতরণ, ব্যবহার ও আদায়ের তথ্য পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগে জমা দিতে হবে।

    উল্লেখ্য, গত ২৩ মে অর্থনীতিতে গতি ফিরিয়ে আনা, বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু করা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে ৬০ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তারই অংশ হিসেবে প্রথম ধাপে ২০ হাজার কোটি টাকার এই বিশেষ তহবিল গঠন করা হলো।

    সর্বশেষ হালনাগাদ 2 months আগে

    ঋণ ব্যাংক শিল্প

    এই বিষয়ে আরও সংবাদ

    ইউনানের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

    এক্সিলারেট টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ

    বাংলাদেশের স্বার্থেই ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন জরুরি

    হাসিনা ইস্যুতে কূটনৈতিক চাপ ও সম্পর্ক সচল—সম্ভব দুটোই

    জঙ্গিবাদ দমনে রাজনৈতিক সদিচ্ছার সঙ্গে চাই গোয়েন্দা তৎপরতা

    ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    পরীমণি–মাসরুর বিতর্কে নতুন তথ্য, সামনে আসছে নামের বিভ্রান্তি

    ইউনানের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

    এক্সিলারেট টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ

    বাংলাদেশের স্বার্থেই ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন জরুরি

    হাসিনা ইস্যুতে কূটনৈতিক চাপ ও সম্পর্ক সচল—সম্ভব দুটোই

    জঙ্গিবাদ দমনে রাজনৈতিক সদিচ্ছার সঙ্গে চাই গোয়েন্দা তৎপরতা

    ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    মেঘনা লাইফ ইনস্যুরেন্সে ১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

    একাত্তর নিয়ে বিতর্ক হোক, কিন্তু প্রমাণ অস্বীকার নয়

    ৩৫ বছর পর ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন

    এক্সিলারেটের টার্মিনাল বন্ধ, কমলো গ্যাস সরবরাহ

    ৩২ লাখ ডলার ঋণ পাচ্ছে এসএস পাওয়ার

    কমতে পারে মোবাইল কলরেট

    এক কর্মকর্তার উদ্যোগে মাদকবিরোধী লড়াইয়ে নতুন দৃষ্টান্ত রূপগঞ্জে

    ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার ২১০ কোটি টাকা

    বাজবলের পর নতুন যুগে ইংল্যান্ড ক্রিকেট

    ৩ দিনেই ১০০ কোটির ক্লাবে ইমরান হাশমির সিনেমা

    মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী : শাবনূর

    বাংলাদেশ-ভারত বাণিজ্য সহযোগিতা বাড়ানোয় জোর বাণিজ্যমন্ত্রীর

    বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সিটিজেনস ব্যাংকের চুক্তি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.