Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    বিদ্যুৎ-গ্যাস সংকট বর্তমান সরকারের তৈরি নয়: বাণিজ্যমন্ত্রী

    আগস্ট ১৬, ২০২৬ ১:৪৭ পূর্বাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন>

    বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের বিভিন্ন মিল ও কারখানা গ্যাস সংকটে ভুগছে, এটি অস্বীকার করার সুযোগ নেই। তবে এই সংকট বর্তমান সরকারের তৈরি নয়; এটি উত্তরাধিকার সূত্রে পাওয়া। সংকট থেকে স্থায়ীভাবে বের হতে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে হবে। জ্বালানি সংকট মোকাবিলায় সরকার প্রচলিত চিন্তার বাইরে গিয়েও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।

    শনিবার (১৫ আগস্ট) দুপুরে সিলেট নগরীর হোটেল মেট্রোর কনফারেন্স রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ‘আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প’-এর আওতায় ২০২৬-২০২৭ অর্থবছরের জেলা পর্যায়ের বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও বিগত বছরের বাস্তবায়ন মূল্যায়ন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

    বিদ্যুৎ-গ্যাস নিয়ে চলমান সমস্যা দুই বছরের মধ্যে পূর্ণাঙ্গ সমাধানের আশা প্রকাশ করে তিনি বলেন, গরমের কারণে বর্তমানে বিদ্যুতের চাহিদা বেড়েছে। শীতকালে এই চাহিদা অনেকটাই কমে যাবে। পাশাপাশি দুটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে পূর্ণ সক্ষমতায় গ্যাস পাওয়া গেলে বিদ্যুৎ ও শিল্প খাতের বর্তমান সংকটও অনেকটাই কমে আসবে। তবে স্থায়ীভাবে গ্যাস সংকট কাটাতে প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করতে সময় লাগবে।

    বিদ্যুৎ পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, গত ৫-১০ দিনের পরিস্থিতি কিছুটা খারাপ হওয়ার অন্যতম কারণ দুটি এফএসআরইউর একটি থেকে গ্যাস নামানো সম্ভব না হওয়া। অন্য একটি এফএসআরইউ থেকে নতুন করে গ্যাস নামানো শুরু হয়েছে। এর সুফল ইতোমধ্যে পাওয়া যাচ্ছে এবং পরিস্থিতির আরও উন্নতি হবে। আরেকটি এফএসআরইউতে সংশ্লিষ্ট কাজ চলছে। সেটি শেষ হলে দুটি এফএসআরইউ থেকেই পূর্ণ সক্ষমতায় গ্যাস পাওয়া যাবে। তখন এক মাস আগের বিদ্যুৎ পরিস্থিতিতে ফিরে যাওয়া সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

    শিল্প-কারখানায় গ্যাস ও জ্বালানি সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি দেশের সামনে বড় একটি চ্যালেঞ্জ। শিল্পের সঙ্গে সরাসরি যুক্ত কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য নতুন বিনিয়োগ প্রয়োজন। আর নতুন বিনিয়োগের জন্য জ্বালানির নিশ্চয়তা অপরিহার্য।

    তিনি বলেন, এলএনজি আমদানি বাড়াতে প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করতে হবে। তবে এ ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা রয়েছে। সরকার সেগুলো সমাধানের চেষ্টা করছে। আগামী দুই বছরের মধ্যে সমস্যাটির পূর্ণাঙ্গ সমাধান সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। তবে দুই বছর পর্যন্ত হাত গুটিয়ে বসে থাকার সুযোগ নেই। তাই এর মধ্যে সাময়িকভাবে কী করা যায় এবং প্রচলিত টেন্ডার প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো ব্যবস্থা নেওয়া যায় কি না, সরকার তা-ও খতিয়ে দেখছে।

    মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির উদ্যোগের কথা জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর টেলিফোনে কথা হয়েছে। মালয়েশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পেট্রোনাস থেকে বড় জাহাজে করে গ্যাস এনে বাংলাদেশের বহিঃসমুদ্রে ছোট জাহাজে স্থানান্তরের মাধ্যমে এলএনজি সরবরাহ বাড়ানোর চেষ্টা চলছে। তবে মালয়েশিয়ার ছোট এলএনজি পরিবহনকারী জাহাজগুলো বিভিন্ন কাজে আগে থেকেই বুকড থাকায় উদ্যোগটি বাস্তবায়নে কিছুটা জটিলতা রয়েছে।

    সর্বশেষ হালনাগাদ 14 hours আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    জ্বালানি বাজারে একচেটিয়া ভাঙার উদ্যোগ, সামনে নতুন সমীকরণ

    ছয় মাসে বাংলাদেশের রফতানি কমলো ১৬.৪৩ শতাংশ

    দেশের শীর্ষ পরিবেশকদের সম্মাননা দিল আকিজ বশির কেবলস

    পূর্ণ হলো সরকারের দায়িত্ব পালনের ছয় মাস

    সৌরবিদ্যুৎ খাতে আসছে ম্যাক্স গ্রুপ

    ভারতের সমৃদ্ধি ও গণতন্ত্র: বাংলাদেশের জন্য যেসব শিক্ষা ও সুযোগ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    জ্বালানি বাজারে একচেটিয়া ভাঙার উদ্যোগ, সামনে নতুন সমীকরণ

    ছয় মাসে বাংলাদেশের রফতানি কমলো ১৬.৪৩ শতাংশ

    দেশের শীর্ষ পরিবেশকদের সম্মাননা দিল আকিজ বশির কেবলস

    পূর্ণ হলো সরকারের দায়িত্ব পালনের ছয় মাস

    সৌরবিদ্যুৎ খাতে আসছে ম্যাক্স গ্রুপ

    ভারতের সমৃদ্ধি ও গণতন্ত্র: বাংলাদেশের জন্য যেসব শিক্ষা ও সুযোগ

    বিদ্যুৎ-গ্যাস সংকট বর্তমান সরকারের তৈরি নয়: বাণিজ্যমন্ত্রী

    ১০ বছরের জ্বালানি পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

    কদর বাড়ছে এলপিজির

    ঢাকা-দিল্লি সম্পর্কের বরফ গলছে

    ফের বন্ধ এক্সিলারেটের এলএনজি টার্মিনাল

    আংশিক এলএনজি সরবরাহ শুরু করেছে সামিট

    গার্ডিয়ান লাইফের পলিসি বোনাস ঘোষণা

    জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চাই বেসরকারি বিনিয়োগ

    ক্রেতা-বিক্রেতা ও ব্যাংককে একই প্ল্যাটফর্মে আনছে ‘সুপার সেল’

    বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা

    করপোরেট সুশাসন শক্তিশালী করবে বিএসইসি

    সুগন্ধি চাল রফতানি কমানোর উদ্যোগ

    বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ

    বাংলাদেশ থেকে কর্মী নেবে লাওস

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.