Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ক্রেতা-বিক্রেতা ও ব্যাংককে একই প্ল্যাটফর্মে আনছে ‘সুপার সেল’

    আগস্ট ১৪, ২০২৬ ৪:৩৪ অপরাহ্ণ6
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন

    দেশের অটোমোবাইল খাতে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানো এবং একটি নিয়মিত ও আধুনিক মার্কেটপ্লেস তৈরির লক্ষ্যে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হচ্ছে ‘সুপার সেল কার বাজার’। আগামী ৪ সেপ্টেম্বর থেকে প্রতি শুক্রবার আইসিসিবিতে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

    উইজার্ড শোবিজের আয়োজনে এবং আইসিসিবির ভেন্যু পার্টনারশিপে অনুষ্ঠিতব্য এ কার বাজারে গাড়ি ও মোটরসাইকেল ব্র্যান্ড, ডিলার, আর্থিক প্রতিষ্ঠান এবং অটোমোবাইল-সংশ্লিষ্ট বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠান অংশ নেবে। একই সঙ্গে ব্যক্তিমালিকানাধীন নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি এবং মোটরসাইকেল কেনাবেচার সুযোগও থাকবে।

    এ উপলক্ষে গতকাল আইসিসিবির পুষ্পাঞ্জলি হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ‘সুপার সেল কার বাজার’-এর উদ্দেশ্য ও পরিকল্পনা তুলে ধরেন আয়োজক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

    সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশের অটোমোবাইল বাজারে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতাদের জন্য বিভিন্ন ব্র্যান্ড ও মডেল সম্পর্কে একই জায়গায় তথ্য পাওয়া, তুলনা করা এবং আর্থিক সুবিধা সম্পর্কে জানার সুযোগ তৈরি করা জরুরি হয়ে পড়েছে। নিয়মিত এ আয়োজন সেই প্রয়োজন পূরণে কার্যকর ভূমিকা রাখবে।

    তারা জানান, ‘সুপার সেল কার বাজার’-এ ক্রেতারা বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের গাড়ি ও মোটরসাইকেল সরাসরি দেখার পাশাপাশি বিক্রয়মূল্য, অর্থায়ন সুবিধা, বিভিন্ন সেবা এবং অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে জানতে পারবেন। অন্যদিকে বিক্রেতারা সরাসরি সম্ভাব্য ক্রেতাদের কাছে তাদের পণ্য ও সেবা তুলে ধরার সুযোগ পাবেন।

    আয়োজকদের মতে, দেশের অটোমোবাইল খাতে এতদিন বিভিন্ন প্রদর্শনী ও মেলা অনুষ্ঠিত হলেও নিয়মিতভাবে ক্রেতা, বিক্রেতা, ডিলার ও আর্থিক প্রতিষ্ঠানকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসার উদ্যোগ তুলনামূলকভাবে সীমিত। ‘সুপার সেল কার বাজার’ সেই ঘাটতি পূরণের পাশাপাশি অটোমোবাইল ব্যবসার পরিধি আরও বাড়াতে সহায়ক হবে।

    প্রতি শুক্রবার অনুষ্ঠিতব্য এ আয়োজনে বিভিন্ন গাড়ি ও মোটরসাইকেল ব্র্যান্ড, ডিলারশিপ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং অটোমোবাইল খাতের অন্যান্য সেবাদাতা প্রতিষ্ঠান অংশ নেবে। এর ফলে গাড়ি কেনার পাশাপাশি ব্যাংক ঋণ, অর্থায়ন ও সংশ্লিষ্ট অন্যান্য সেবা সম্পর্কেও ক্রেতারা একই প্ল্যাটফর্ম থেকে প্রয়োজনীয় তথ্য পাওয়ার সুযোগ পাবেন।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বারভিডার মহাসচিব রিয়াজ রহমান, ফেয়ার গ্রুপের হেড অব গ্রুপ মার্কেটিং তাসলিম কবির, বিওয়াইডি বাংলাদেশের হেড অব ক্যাটাগরি ডেভেলপমেন্ট অ্যান্ড মার্কেটিং ইমতিয়াজ নওশের, ট্রাস্ট ব্যাংক পিএলসির ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিটেইল ব্যাংকিং ডিভিশন মো. ওয়াহেদ ইবনে শাহেদ, চেরি বাংলাদেশের হেড অব সেলস আবু নাসের মাহমুদ, উইজার্ড শোবিজের চেয়ারম্যান মো. ফয়েজ উল্লাহ, সিইও আরিফুজ্জামান রাসেল এবং আইসিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দীন।

    এ ছাড়া সংবাদ সম্মেলনে অংশ নেওয়া অটোমোবাইল বিশেষজ্ঞ এবং কার ও বাইক কমিউনিটির প্রতিনিধিরা নিয়মিত এ ধরনের মার্কেটপ্লেস আয়োজনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। তাদের মতে, ক্রেতা-বিক্রেতার সরাসরি যোগাযোগ বাড়ানোর পাশাপাশি এ ধরনের আয়োজন দেশের অটোমোবাইল খাতের বিকাশেও ভূমিকা রাখতে পারে।

    সর্বশেষ হালনাগাদ 7 hours আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা

    সুগন্ধি চাল রফতানি কমানোর উদ্যোগ

    বাংলাদেশ থেকে কর্মী নেবে লাওস

    ব্যাংকিং খাতের সংস্কারে এডিবির সহায়তার আশ্বাস

    আদর্শের রাজনীতির শেষ সারির এক যোদ্ধা মির্জা ফখরুল

    ক্ষমতা, ইতিহাস ও ফ্যাসিবাদ—বাংলাদেশের রাজনীতিতে আসল প্রশ্ন কোথায়?

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চাই বেসরকারি বিনিয়োগ

    ক্রেতা-বিক্রেতা ও ব্যাংককে একই প্ল্যাটফর্মে আনছে ‘সুপার সেল’

    বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা

    করপোরেট সুশাসন শক্তিশালী করবে বিএসইসি

    সুগন্ধি চাল রফতানি কমানোর উদ্যোগ

    বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ

    বাংলাদেশ থেকে কর্মী নেবে লাওস

    ব্যাংকিং খাতের সংস্কারে এডিবির সহায়তার আশ্বাস

    বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

    হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের সতর্কবার্তা

    আদর্শের রাজনীতির শেষ সারির এক যোদ্ধা মির্জা ফখরুল

    ক্ষমতা, ইতিহাস ও ফ্যাসিবাদ—বাংলাদেশের রাজনীতিতে আসল প্রশ্ন কোথায়?

    ১২ দেশের সঙ্গে চলছে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা

    হরমুজ বন্ধ থাকলে ব্রিটেনের প্রবৃদ্ধি নামতে পারে ০.৩ শতাংশে

    ফ্যামিলি কার্ড প্রকল্প: ৩২১ কোটি টাকার ট্যাব কিনছে সরকার

    শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ

    গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার

    বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল

    ফের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

    বালুর মধ্যে মূল্যবান সম্পদ, নিঝুম দ্বীপে বড় সম্ভাবনার ইঙ্গিত

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.