Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    বাংলাদেশ থেকে কর্মী নেবে লাওস

    আগস্ট ১৪, ২০২৬ ১২:২৬ পূর্বাহ্ণ7
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন

    বাংলাদেশ ও লাওসের প্রথম পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে দেশটি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, কর্মী পাঠানোর লক্ষ্যে লাওসের কাছে দ্রুতই জনশক্তি রপ্তানি সংক্রান্ত খসড়া এমওইউ পাঠাবে বাংলাদেশ।

    স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে লাওসে এ বৈঠক হয়। বাংলাদেশ ও লাও পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক (লাওস) মধ্যকার প্রথম পররাষ্ট্র অফিস পরামর্শ (এফওসি) সভায় নেতৃত্ব দেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং লাওসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী আনুপার্ব ভংনরকেও।

    পরামর্শ সভায় দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্ণাঙ্গ দিক আলোচনা করা হয়। উভয় পক্ষ পারস্পরিক স্বার্থের বেশ কয়েকটি ক্ষেত্র নিয়ে আলোচনা করে এবং বাণিজ্য ও বিনিয়োগ, সক্ষমতা বৃদ্ধি ও মানবসম্পদ উন্নয়ন, কূটনৈতিক প্রশিক্ষণ, আইসিটি, স্বাস্থ্যসেবা, ইকো-ট্যুরিজম, কনস্যুলার সহযোগিতা এবং উচ্চ শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতার পথ চিহ্নিত করে।

    এ ছাড়া বাংলাদেশ ও লাও পিডিআর জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ), বাংলাদেশ থেকে আরও শ্রমিক নিয়োগের জন্য শ্রম সহযোগিতা বিষয়ক এমওইউ করা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি তরুণ কূটনীতিকদের বিনিময়; দুই দেশের মধ্যে পর্যটন সহযোগিতা বৃদ্ধি এবং এলডিসি থেকে উত্তরণের কৌশল নিয়ে অভিজ্ঞতা বিনিময়ে সম্মত হয়েছে। দেশটির কাছে দ্রুতই জনশক্তি রপ্তানি সংক্রান্ত খসড়া এমওইউ পাঠাবে বাংলাদেশ।

    বৈঠকে কনস্যুলার বিষয়ে বাংলাদেশ লাও পিডিআরকে সাধারণ পাসপোর্টধারী বাংলাদেশি নাগরিকদের ভিসা সমস্যা সহজতর করার অনুরোধ জানায় এবং লাও পক্ষ এ অনুরোধে ইতিবাচক সাড়া দেয়। পরামর্শ সভার অন্যতম প্রধান বিষয় ছিল দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা। বিদ্যমান দ্বিপক্ষীয় বাণিজ্য তার যথেষ্ট সম্ভাবনার তুলনায় কম থাকায় উভয় পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ প্রবাহ বৈচিত্র্যময় ও সম্প্রসারণে সমন্বিত প্রচেষ্টার প্রয়োজনীয়তা তুলে ধরে।

    ব্যবসায়ী-থেকে-ব্যবসায়ী সম্পৃক্ততা বৃদ্ধি, বিশেষ করে নিজ নিজ দেশের জাতীয় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মধ্যে বিনিময় উৎসাহিত করতেও সম্মত হয় দু দেশ। লাও পিডিআর বাংলাদেশের ওষুধ ও কৃষিপণ্য বিষয়ে সহযোগিতা গভীরতর করতে বিশেষ আগ্রহ প্রকাশ করে। বাংলাদেশ আন্তর্জাতিক ফোরামে বিভিন্ন ইস্যুতে লাও পিডিআরের সমর্থনের প্রশংসা করে এবং মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনে অব্যাহত সমর্থন কামনা করে।

    লাও পিডিআর বাংলাদেশের আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার এবং আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব (আরসিইপি)-এর সদস্য হওয়ার আকাঙ্ক্ষায় সমর্থন দেওয়ার আশ্বাস দেয়।

    এছাড়া, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ ও লাও পিডিআর ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে। উভয় পক্ষ জলবায়ু অভিযোজন ও প্রশমন কৌশল নিয়ে অভিজ্ঞতা বিনিময়ে সম্মত হয়। সভার শেষে বাংলাদেশ ও লাও পিডিআরের প্রতিনিধিদলের প্রধান একটি ফলাফল দলিলে স্বাক্ষর করেন।

    সর্বশেষ হালনাগাদ 23 hours আগে

    বাংলাদেশ লাওস

    এই বিষয়ে আরও সংবাদ

    ক্রেতা-বিক্রেতা ও ব্যাংককে একই প্ল্যাটফর্মে আনছে ‘সুপার সেল’

    বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা

    সুগন্ধি চাল রফতানি কমানোর উদ্যোগ

    বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ

    ব্যাংকিং খাতের সংস্কারে এডিবির সহায়তার আশ্বাস

    বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চাই বেসরকারি বিনিয়োগ

    ক্রেতা-বিক্রেতা ও ব্যাংককে একই প্ল্যাটফর্মে আনছে ‘সুপার সেল’

    বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা

    করপোরেট সুশাসন শক্তিশালী করবে বিএসইসি

    সুগন্ধি চাল রফতানি কমানোর উদ্যোগ

    বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ

    বাংলাদেশ থেকে কর্মী নেবে লাওস

    ব্যাংকিং খাতের সংস্কারে এডিবির সহায়তার আশ্বাস

    বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

    হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের সতর্কবার্তা

    আদর্শের রাজনীতির শেষ সারির এক যোদ্ধা মির্জা ফখরুল

    ক্ষমতা, ইতিহাস ও ফ্যাসিবাদ—বাংলাদেশের রাজনীতিতে আসল প্রশ্ন কোথায়?

    ১২ দেশের সঙ্গে চলছে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা

    হরমুজ বন্ধ থাকলে ব্রিটেনের প্রবৃদ্ধি নামতে পারে ০.৩ শতাংশে

    ফ্যামিলি কার্ড প্রকল্প: ৩২১ কোটি টাকার ট্যাব কিনছে সরকার

    শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ

    গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার

    বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল

    ফের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

    বালুর মধ্যে মূল্যবান সম্পদ, নিঝুম দ্বীপে বড় সম্ভাবনার ইঙ্গিত

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.