Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    এক মাসে তৃতীয়বারের মত ডলারের বিপরীতে টাকার মান কমলো

    মে ২৪, ২০২২ ৭:১২ পূর্বাহ্ণUpdated:মে ২৪, ২০২২ ৭:১২ পূর্বাহ্ণ10
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    রপ্তানির তুলনায় আমদানি ব্যাপকহারে বৃদ্ধি ও যুদ্ধের কারণে বিশ্ববাজারে পণ্যের দাম ক্রমবর্ধমান বাড়তে থাকায় দেশের বাজারে ডলারের চহিদা বাড়ছে। ডলার মার্কেটকে নিয়ন্ত্রণে রাখতে চলতি মে মাসে তৃতীয়বারের মত ডলারের বিপরীতে টাকার মান কমিয়েছে বাংলাদেশ ব্যাংক।

    সংশ্লিষ্টরা বলেন, দেশে কোভিড পরবর্তী অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর থেকে সকল ধরনের পণ্যে বিশ্বব্যাপী চাহিদা বাড়ায় পণ্যের দাম বাড়তে থাকে। এর মধ্যে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হলে বৈশ্বিক পণ্য সরবরাহ ব্যবস্থায় খরচ বেড়ে যায়। তাতে ডলারের চাহিদাও বাড়তে থাকে। ফলে বিশ্বের অনেক দেশের মত বাংলাদেশের মুদ্রা টাকাও ডলারের বিপরীতে দর হারাতে থাকে।

    শুধু আন্তঃব্যাংক লেনদেনেই ২০২১ সালের এপ্রিল থেকে এ পর্যন্ত ডলারের বিপরীতে টাকার দরপতন হয়েছে ৩ শতাংশের বেশি। গত বছরের এপ্রিলে ডলারের বিনিময় হার ছিল ৮৪ টাকা ৮০ পয়সা। জুনে তা এক পয়সা বাড়লেও আগস্ট থেকে টাকার মান দ্রুত কমতে থাকে।

    এ বিষয়ে বেসরকারি একটি ব্যাংকের ট্রেজারি হেড বলেন, 'মার্কেটে সাপ্লাইয়ের তুলনায় ডিমান্ড বেশি তাই প্রতিনিয়ত দেখা যাচ্ছে ডলারের দাম বাড়ছে। গত সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংক বেশ পরিমাণে মার্কেটে ডলার সাপোর্ট দিয়েছে যার ফলে কিছুটা স্টেবল (স্থিতিশীল) ছিল। এই সাপোর্ট নিয়মিত না করলে মার্কেটে প্রেশার বাড়বেই।'

    তিনি আরও বলেন, কেন্দ্রীয় ব্যাংক বিশেষ করে প্রয়োজনীয় পণ্য আমদানির জন্য রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলোকে ডলার দিয়ে থাকে তবে তা পরিমাণে খুবই কম তাই ব্যাংকগুলোকে অন্য ব্যাংক থেকে উচ্চমূল্যে ডলার কিনতে হচ্ছে। এর কারণে এলসি খুলতে গিয়ে তাদের কেনা দামের চেয়েও ৩০/৫০ পয়সা বেশি রাখছে। তাই অতিরিক্ত ডলার মূল্য থাকায় সোমবারও ব্যবসায়ীদের ৯৬-৯৭ টাকায় এলসি খুলতে হয়েছে।

    এদিকে রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি তেল আমদানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এলসি খোলার জন্য রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলোর কাছে পর্যাপ্ত ডলার পাচ্ছে না। তাই আন্তঃমন্ত্রণালয়  চলতি বাজার রেট অনুযায়ী ডলার কিনে জ্বালানি তেলের বিল পরিশোধ করতে বলা হয়। প্রতিষ্ঠানটিও গত মাসের ২৬ তারিখ রাষ্ট্রায়ত্ত্ব ও বেসরকারি ব্যাংকগুলোকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

    আন্তঃব্যাংকের ডলারের দাম বাড়ার সঙ্গে সঙ্গে কাগুজে ডলারের দরও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। মানি এক্সচেঞ্জ থেকে কাগুজে ডলার কিনতে সোমবার ৯৮ দশমিক ২০ টাকা গুনতে হয়েছে ক্রেতাদের। এর আগে গত ১৭ মে খোলা বাজারে ডলারের দাম ১০২ টাকায় উঠেছিল।

    খোলাবাজারে (কার্ব মার্কেট) ডলার আসে মূলত বিদেশফেরত প্রবাসী কর্মী ও পর্যটকদের কাছ থেকে। সঙ্গে করে নিয়ে আসা ডলার অনেকে বিক্রি করে দেন মানি চেঞ্জারগুলোর কাছে। আবার বিদেশগামীরা প্রয়োজনে ডলার কিনে নেন এসব প্রতিষ্ঠান থেকে।

    এদিকে কোভিডকালে আমদানির পরিমাণ কম ও রেমিট্যান্সের উপর ভর করে গত বছরের আগস্টে দেশের রিজার্ভ দাঁড়িয়েছে ৪৮ বিলিয়ন ডলার। এরপর থেকে আমদানির পরিমাণ বাড়তে থাকায় দেশের রিজার্ভের পরিমাণ কমতেছে। মার্কেটের চাহিদা অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক ডলার বিক্রি করেছে প্রায় সাড়ে ৫ বিলিয়ন ডলার। এখন দেশের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৪২ বিলিয়ন ডলার। যদিও ২০২০-২১ অর্থবছরে, ব্যাংকিং খাত থেকে ৮ বিলিয়ন ডলার কেনে কেন্দ্রীয় ব্যাংক।

    ২০২১-২২ অর্থবছরের জুলাই-মার্চ মাসে, রপ্তানি প্রায় ৩৩ শতাংশ বাড়লেও তা বৈদেশিক বাণিজ্যের ভারসাম্যকে ধরে রাখতে পারেনি, এসময় ঘাটতি হয়েছে ২৫ বিলিয়ন ডলার। এটি আগের পুরো অর্থবছরের তুলনায় ৯ শতাংশ বেশি।

    সাম্প্রতিক মাসগুলোতে রেমিট্যান্সে কিছুটা প্রবৃদ্ধি সত্ত্বেও ঘাটতি ১৪ বিলিয়ন ছাড়িয়ে যাওয়ায় দেশের বৈদেশিক বাণিজ্যের চলতি হিসাবের নেতিবাচকের ঘরেই অবস্থান।

    #

    অকা/প্র/দুপুর, ২৪ মে, ২০২২ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 4 years আগে

    এক মাসে তৃতীয়বারের মত ডলারের বিপরীতে টাকার মান কমলো

    এই বিষয়ে আরও সংবাদ

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ‘সম্পর্ক’ মুগ্ধ করল কলকাতার দর্শকদের

    এমবাপ্পে কোথায় থামবে, কে জানে!

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    গণসংগীতের প্রাণপুরুষ ফকির আলমগীরের প্রয়াণবার্ষিকী আজ

    শিল্পে ধস, প্রবৃদ্ধির গতি শ্লথ

    আবাসন খাতে দীর্ঘ মন্দার ছায়া

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ

    ঘোষণাপত্র ছাড়াই ২০ হাজার ডলার আনতে পারবেন ফ্রিল্যান্সাররা

    ভাসানচরে সৌরবিদ্যুতের কাজ পেল চীনা প্রতিষ্ঠান

    বোরো সংগ্রহে ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কিনবে সরকার

    সারের কাঁচামাল আমদানির দরপত্রের সময়সীমা ২১ দিন

    প্লটের নামে প্রতারণা, ১৭ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

    বিশ্বকাপ সেরা একাদশ: মেসি-এমবাপেদের সঙ্গে ভোজিনহা

    মেসিদের নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

    ২১ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৭৬৮ কোটি টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.