Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    বিনিয়োগ সীমার অন্তর্ভূক্ত হবে না বন্ড

    জুলাই ২৭, ২০২২ ৪:৪৬ পূর্বাহ্ণ5
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    এখন থেকে বন্ডের বিনিয়োগ ব্যাংকের বিনিয়োগ সীমার মধ্যে অন্তর্ভূক্ত করবে না বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে বাজার দরের পরিবর্তে কস্ট প্রাইসে (ক্রয় মূল্য) বিনিয়োগ সীমা নির্ধারণ বিষয়টিতে অর্থ মন্ত্রণালয় নীতিগতভাবে একমত হয়েছে। এখন আইন সংশোধনের দিকগুলো খতিয়ে দেখছে।

    শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত উল ইসলাম এসব তথ্য জানান।

    বিএসইসির চেয়ারম্যান বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্ণর আব্দুর রউফ তালুকদার ব্যাংকগুলোর প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের এই বিষয়ে অবহিত করেছেন। তিনি বলেন, এখন থেকে সিকিউরিড বন্ড বিনিয়োগ সীমার বাহিরে থাকবে, এই বিষয়ে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে।

    অন্যদিকে, ব্যাংকের বিনিয়োগ সীমা কস্ট প্রাইসে নির্ধারণের সম্মতি জানিয়ে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করেছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এই বিষয়ে নীতিগতভাবে সহমত পোষণ করেছে।

    অধ্যাপক শিবলী রুবায়েত উল ইসলাম জানান, অর্থ মন্ত্রণালয় বর্তমানে ব্যাংক খাতে কিছু আইন পরিবর্তনে কাজ করছে। সে আইনের সঙ্গে কস্ট প্রাইজের কোন সাংঘর্ষিক কিছু আছে কীনা-তা খতিয়ে দেখছে। তিনি বলেন, কস্ট প্রাইজ গণনায় আইনে কোথায় কি বসবে সেগুলো নিয়ে এখন আলোচনা-পর্যালোচনা চলছে।

    এর আগে, বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার যোগদানের এক সপ্তাহের মধ্যেই শেয়ারবাজারের উন্নয়নে বিনিয়োগ সীমা সমাধানের উদ্যোগ নেন। এই লক্ষ্যে বিনিয়োগ সীমা গণনায় বাজার দরের (মার্কেট প্রাইস) পরিবর্তে ক্রয় মূল্যকে (কস্ট প্রাইস) বিবেচনায় নেওয়ার জন্য অনুমোদন বা স্পষ্টীকরনের জন্য মন্ত্রণালয়ে একটি চিঠি প্রেরণ করে বাংলাদেশ ব্যাংক।

    আব্দুর রউফ তালুকদার অর্থমন্ত্রনালয়ে সচিব থাকাকালীনও শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই দাবির সাথে একমত পোষণ করেছিলেন। কিন্তু বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার কারণে এই বিষয়টি এতদিন ধরে ঝুলে ছিল। যার কারণে বাজার বার বার এগিয়ে যাওয়ার পথে বাধাগ্রস্থ হয়েছে।

    তিনি নতুন গভর্ণর নিয়োগ পাওয়ার এক সপ্তাহের মধ্যেই সেই বাধা কাটিয়ে শেয়ারবাজারের দীর্ঘদিনের সমস্যা সমাধানের লক্ষ্যে ব্যাংকগুলোর বিনিয়োগ সীমা কস্ট প্রাইসে গণনার লক্ষ্যে অর্থ মন্ত্রনালয়ে চিঠি প্রেরণ করেন।

    এদিকে, বন্ডে বিনিয়োগ ব্যাংকের বিনিয়োগ সীমার মধ্যে অন্তর্ভূক্ত না রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল অনুষ্ঠিত ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্ণর এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন।

    ব্যাংকখাত সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্ত শেয়ারবাজারের জন্য একটি বড় সুখবর। কারণ ব্যাংকগুলো বন্ডে বিশাল আকার বিনিয়োগ করেছে। এতোদিন বন্ডের বিনিয়োগ ব্যাংকগুলোর বিনিয়োগ সীমার মধ্যে গণনা করায় শেয়ারবাজারে তাদের বিনিয়োগ কমে গিয়েছিল। এখন বন্ডের বিনিয়োগ তাদের বিনিয়োগ সীমারা বাইরে রাখায় শেয়ারবাজারে নতুন করে বিনিয়োগের বড় সুযোগ তৈরি হবে।
    #

    অকা/পুঁবা/ দুপুর, ২৭ জুলাই, ২০২২ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 4 years আগে

    বিনিয়োগ সীমার অন্তর্ভূক্ত হবে না বন্ড

    এই বিষয়ে আরও সংবাদ

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    সপ্তাহজুড়ে বাজার মূলধন বাড়লো ৭ হাজার কোটি টাকা

    বিএসইসির নতুন নেতৃত্বে বদলে যাচ্ছে শেয়ারবাজার

    আস্থাহীনতায় অর্ধেকে নেমেছে বিও হিসাব

    স্বপ্নে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই

    ডিএস৩০ সূচকে নতুন সমীকরণ, প্রশ্নে ব্লু-চিপের মানদণ্ড

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    গণসংগীতের প্রাণপুরুষ ফকির আলমগীরের প্রয়াণবার্ষিকী আজ

    শিল্পে ধস, প্রবৃদ্ধির গতি শ্লথ

    আবাসন খাতে দীর্ঘ মন্দার ছায়া

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ

    ঘোষণাপত্র ছাড়াই ২০ হাজার ডলার আনতে পারবেন ফ্রিল্যান্সাররা

    ভাসানচরে সৌরবিদ্যুতের কাজ পেল চীনা প্রতিষ্ঠান

    বোরো সংগ্রহে ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কিনবে সরকার

    সারের কাঁচামাল আমদানির দরপত্রের সময়সীমা ২১ দিন

    প্লটের নামে প্রতারণা, ১৭ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

    বিশ্বকাপ সেরা একাদশ: মেসি-এমবাপেদের সঙ্গে ভোজিনহা

    মেসিদের নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

    ২১ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৭৬৮ কোটি টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.