Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ফ্লোর প্রাইসেই আটকে আছে ১১ বহুজাতিক কোম্পানির শেয়ার

    ডিসেম্বর ৪, ২০২২ ৪:৫০ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক ১৩ কোম্পানির মধ্যে গত সপ্তাহে দুই কোম্পানির শেয়ার দর ফ্লোর প্রাইসের কিছুটা ওপরে লেনেদেন হলেও ১১টি কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইসেই অবস্থান করছে। ফ্লোর প্রাইসে আটকে থাকার কারণে ১১ বহুজাতিক কোম্পানির শেয়ার এখন বিনিয়োগকারীরা বিক্রি করতে পারছেন না। যার কারণে এই কোম্পানিগুলোর শেয়ার বিনিয়োগকারীদের গলার কাঁটা হিসেবে আটকে আছে।

    জানা গেছে, ফ্লোর প্রাইসের ওপরে লেনদেন হচ্ছে বাটা সু ও লাফার্জহোলসিম সিমেন্ট। বাকি ১১টি কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইসে অবস্থান করছে। যেগুলো হলো- হাইডেলবার্গ সিমেন্ট, লিনডে বিডি, ম্যারিকো বাংলাদেশ, আরএকে সিরামিক, রবি আজিয়াটা, রেকিট বেনকিজার, সিঙ্গার বিডি, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো-বিএটিবিসি, বার্জার পেইন্টস, গ্রামীণফোন, ইউনিলিভার কঞ্জুমার কেয়ার লিমিটেড।

    ফ্লোর প্রাইসের ওপরে লেনদেন হওয়া লাফার্জহোলসিমের শেয়ার দর বাড়লেও কমেছে বাটা সুর শেয়ার দর। এরমধ্যে বাটা সুর শেয়ার দর সপ্তাহের প্রথম কার্যদিবসে ছিল ৯৪৮ টাকা ৭০ পয়সা। যা বৃহস্পতিবার কমে দাঁড়িয়েছে ৯৪৬ টাকা ৪০ পয়সায়। এক সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ০.২৪ শতাংশ বা ২ টাকা ৩০ পয়সা।

    অন্যদিকে, লাফার্জহোলসিমের শেয়ার দর সপ্তাহের প্রথম কার্যদিবসে ছিল ৬৫ টাকা ২০ পয়সা। যা বৃহস্পতিবার বেড়ে দাঁড়িয়েছে ৬৬ টাকা ৫০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১.৯৯ শতাংশ বা ১ টাকা ৩০ পয়সা।

    এছাড়া, ফ্লোর প্রাইসে অবস্থান করা ১১ কোম্পানির মধ্যে ম্যারিকো বাংলাদেশের ২ হাজার ৪২১ টাকা ৫০ পয়সায়, রেকিট বেনকিজারের ৪ হাজার ৭৬০ টাকা ৭০ পয়সায়, রবি আজিয়াটার ৩০ টাকায়, সিঙ্গারের ১৫১ টাকা ৯০ পয়সায়, বিএটিবিসির শেয়ার ৫১৮ টাকা ৭০ পয়সায়, বার্জার পেইন্টসের ১ হাজার ৭১১ টাকা ৬০ পয়সায়, হাইডেলবার্গ সিমেন্টের ১৭৯ টাকা ১০ পয়সায়, লিন্ডে বিডির ১ হাজার ৩৯৭ টাকা ৭০ পয়সায়, আরএকে সিরামিকসের ৪২ টাকা ৯০ পয়সায়, গ্রামীণফোনের ২৮৬ টাকা ৬০ পয়সায় এবং ইউনিলিভার কঞ্জুমার কেয়ারের ২ হাজার ৮৪৯ টাকায় অবস্থান করছে।

    #

    অকা/পূঁজি/ দুপুর, ৪ ডিসেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 4 years আগে

    ফ্লোর প্রাইসেই আটকে আছে ১১ বহুজাতিক কোম্পানির শেয়ার

    এই বিষয়ে আরও সংবাদ

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    কর্পোরেট সুশাসন এবং মালিকানা দ্বন্দ্ব

    বিদেশি বিনিয়োগে বাধা কমাল কেন্দ্রীয় ব্যাংক

    বিদেশি বিনিয়োগ কমায় চাপে শেয়ার বাজার

    পুনর্গঠিত কোম্পানির জন্য শেয়ার ধারণে শিথিলতা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.