Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    আইসিবির মুনাফা ব্যাপক হারে কমেছে

    জানুয়ারি ২৬, ২০২৩ ৬:০৩ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ সংস্থা আইসিবির মুনাফা ব্যাপক হারে কমেছে। চলতি হিসাব বছরের প্রথম ছয় মাসে (জুলাই থেকে ডিসেম্বর) প্রতিষ্ঠানটির মুনাফা আগের হিসার বছরের একই সময়ের তুলনায় কমেছে প্রায় ৬৭ শতাংশ। দ্বিতীয় প্রান্তিক অক্টোবর-ডিসেম্বর সময়কালে মুনাফা কমেছে সাড়ে ৫৭ শতাংশ। প্রতিষ্ঠানটির প্রকাশিত অর্ধবার্ষিক প্রতিবেদনে এ তথ্য রয়েছে।

    আইসিবির কর্মকর্তারা বলছেন, শেয়ারবাজারের স্থবিরতার কারণে প্রতিষ্ঠানটি ভালো শেয়ার ব্যবসা করতে পারেনি। বিশেষত মাসের পর মাস সিংহভাগ ভালো ও বড় কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইসে পড়ে থাকায় ক্রেতা সংকট তীব্র হয়েছে শেয়ারবাজারে। মুনাফা কমার কারণ হিসেবে প্রতিবেদনে আনুষ্ঠানিক ব্যাখ্যায় আইসিবি জানিয়েছে, শেয়ার বিক্রি থেকে 'ক্যাপিটাল গেইন' বা মূলধন বৃদ্ধিজনিত মুনাফা ব্যাপক পরিমাণে কমার কারণে উল্লেখযোগ্য পরিমাণে ইপিএস কমেছে।
    তবে মুনাফায় এমন পতনের নেতিবাচক প্রভাব আইসিবির শেয়ারদরে পড়ার সুযোগ নেই। গত বছরের ২০ অক্টোবর শেয়ারটির দর এর ফ্লোর প্রাইস ৮৭ টাকা ৬০ পয়সায় নামার পর থেকে এখন পর্যন্ত ওই দরেই আছে। তবে লেনদেন নেমেছে তলানিতে। গতকাল এ দরে মাত্র ১ হাজার ১৭৬টি শেয়ার ১ লাখ ৩ হাজার টাকায় কেনাবেচা হয়েছে।

    আইসিবির অর্ধবার্ষিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী সর্বশেষ প্রান্তিকে আইসিবির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩০ পয়সা, যা আগের বছরে একই সময়ে ছিল ৯৮ পয়সা। আর হিসাব বছরের প্রথম ছয় মাসে ইপিএস ৫৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৬৬ পয়সা। বর্তমানে ১০ টাকা অভিহিত মূল্যের আইসিবির মোট শেয়ার রয়েছে ৮৪ কোটি ৬১ লাখ। গত অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে এ প্রতিষ্ঠানের নিট মুনাফা হয়েছে ২৫ কোটি টাকার কিছুটা বেশি, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল প্রায় ৮৩ কোটি টাকা। অন্যদিকে, গত ছয় মাসে নিট মুনাফা হয়েছে সাড়ে ৪৬ কোটি টাকা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ১৪০ কোটি টাকার বেশি।

    অকা/পূঁবা /দুপুর, ২৬ জানুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    আইসিবির মুনাফা ব্যাপক হারে কমেছে

    এই বিষয়ে আরও সংবাদ

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    সপ্তাহজুড়ে বাজার মূলধন বাড়লো ৭ হাজার কোটি টাকা

    বিএসইসির নতুন নেতৃত্বে বদলে যাচ্ছে শেয়ারবাজার

    আস্থাহীনতায় অর্ধেকে নেমেছে বিও হিসাব

    স্বপ্নে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই

    ডিএস৩০ সূচকে নতুন সমীকরণ, প্রশ্নে ব্লু-চিপের মানদণ্ড

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    গণসংগীতের প্রাণপুরুষ ফকির আলমগীরের প্রয়াণবার্ষিকী আজ

    শিল্পে ধস, প্রবৃদ্ধির গতি শ্লথ

    আবাসন খাতে দীর্ঘ মন্দার ছায়া

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ

    ঘোষণাপত্র ছাড়াই ২০ হাজার ডলার আনতে পারবেন ফ্রিল্যান্সাররা

    ভাসানচরে সৌরবিদ্যুতের কাজ পেল চীনা প্রতিষ্ঠান

    বোরো সংগ্রহে ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কিনবে সরকার

    সারের কাঁচামাল আমদানির দরপত্রের সময়সীমা ২১ দিন

    প্লটের নামে প্রতারণা, ১৭ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

    বিশ্বকাপ সেরা একাদশ: মেসি-এমবাপেদের সঙ্গে ভোজিনহা

    মেসিদের নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

    ২১ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৭৬৮ কোটি টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.