Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বুধবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ফেব্রুয়ারিতে রেমিট্যান্স কমেছে ২০%

    মার্চ ২, ২০২৩ ৫:২১ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    ফেব্রুয়ারিতে দেশে রেমিট্যান্স প্রবাহ প্রায় ২০.২৯ শতাংশ কমে ১.৫৬ বিলিয়ন ডলারে গিয়ে ঠেকেছে। এরজন্য রেমিট্যান্সের ক্ষেত্রে দুর্বল ডলার রেটকে (বিনিময় হার) দায়ী করেছেন ব্যাংকাররা।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছে ১.৯৬ বিলিয়ন ডলার।

    ব্যাংকাররা বলছেন, খোলা বাজারের তুলনায় ব্যাংকিং চ্যানেলে রেট কম হওয়ায় হুন্ডির মাধ্যমে রেমিট্যান্স পাঠাচ্ছেন অনেক প্রবাসী। এর ফলে রেমিট্যান্স প্রবাহ কমেছে।

    এছাড়া, চলতি মার্চের শেষে রমজানের রোজা শুরু হবে। সে উপলক্ষে প্রবাসীরা রোজার আগে আগে সংসারের খরচ মেটাতে ব্যাপক পরমাণ রেমিট্যন্স পাঠাবেন, তাই এই প্রবাহটা বাড়বে মার্চ মাসেই। 

    যদিও চলতি বছরের ফেব্রুয়ারির আগের ২০২২ সালের ফেব্রুয়ারির তুলনায় রেমিট্যান্স প্রায় ৪.৪৬ শতাংশ বেশি হয়েছে। গেল বছর ফেব্রুয়ারিতে রেমিট্যান্স আয় হয়েছিল ১.৪৯ বিলিয়ন ডলার।

    এদিকে, চলতি অর্থবছরের প্রথম আট মাসে মোট রেমিট্যান্স আয় হয়েছে ১৪.০১ বিলিয়ন ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১৩.৪৩ বিলিয়ন ডলার। 

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, ফেব্রুয়ারিতে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৭৫ মিলিয়ন ডলার এবং বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৩৮ মিলিয়ন ডলার। এছাড়া, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১২৪ মিলিয়ন ডলার এবং বিদেশিখাতের ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে মাত্র ৬ মিলিয়ন ডলার।

    আলোচিত সময়ে ৭ ব্যাংক কোনো রেমিট্যান্স সংগ্রহ করতে পারেনি। এগুলো হলো- বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বা রাকাব, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, কমিউনিটি ব্যাংক, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

    জুলাই ও আগস্টে রেমিট্যান্স প্রবাহ ছিল গড়ে ২ বিলিয়ন ডলার। তবে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশনকে বেসরকারি খাতে আমদানি-রপ্তানি লেনদেন এবং রেমিট্যান্সের জন্য ডলার বিনিময়ের হার নির্ধারণের অনুমোদন দেওয়ার পর, পরবর্তী তিন মাসে আয় নেমে আসে ১.৫ বিলিয়ন ডলারে।

    যদিও সরকার ও কেন্দ্রীয় ব্যাংক রেমিট্যান্সের প্রবাহ বাড়াতে বেশকিছু উদ্যোগ নিয়েছে। বর্তমানে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্সের ডলার বিনিময় হার ১০৭ টাকা। এছাড়া, প্রতি ডলার প্রতি ২.৫ শতাংশ হারে প্রণোদনা দেওয়া হচ্ছে। সেইসঙ্গে, যে সমস্ত ব্যাংকের বিদেশে এক্সচেঞ্জ হাউজ রয়েছে, তাদেরকে রেমিট্যান্স বাবদ ফি না নেওয়ার নির্দেশনা দেওয়া রয়েছে। 

    এছাড়া সর্বশেষ গত ২২ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ২০,০০০ ডলার পর্যন্ত রেমিট্যান্স পাঠাতে প্রেরকদের কোনো ঘোষণা দিতে হবে না। যদিও ফরেন এক্সচেঞ্জ ট্রান্সেকশন ২০১৮-এর নির্দেশনা অনুসারে, ১০,০০০ বা তার সমমূল্য অভ্যন্তরীণ রেমিট্যান্সের ক্ষেত্রে কোনো ঘোষণার প্রয়োজন নেই বলে উল্লেখ রয়েছে।

    কয়েকটি ব্যাংকের ট্রেজারি বিভাগের কর্মকর্তারা বলেন, রেমিট্যান্স কমার অন্যতম কারণ হলো খোলা বাজারের তুলনায় বিনিময় হার কম হওয়া। বর্তমানে খোলাবাজারে ডলার রেট ১১২ থেকে ১১৪ টাকা। অথচ ব্যাংকিং চ্যানেলে রেট হলো ১০৭ টাকা, যার কারণে হুন্ডিতে রেমিট্যান্সে আসছে বেশি।

    বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের একজন কর্মকর্তা বলেন, "আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা বলে, রোজার এক মাস আগে রেমিট্যান্স কমে যায়। কারণ প্রবাসীরা রোজায় পরিবারের খরচ মেটাতে রোজার আগের সপ্তাহে বেশি রেমিট্যান্স পাঠান। আশা করছি, আগামী মাসে রেমিট্যান্স প্রবাহ বাড়বে।"

    জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর তথ্য অনুযায়ী, ২০২২ সালে প্রায় ১১ লাখ ৩৫ হাজার জন নতুন করে বিদেশে গিয়েছেন। যদিও ২০২১ সালে এই সংখ্যা ছিল মাত্র ৬ লাখ।

    অকা/ব্যাংখা/সকাল, ০২ মার্চ, ২০২৩ খ্রিষ্টাব্দ  

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    ফেব্রুয়ারিতে রেমিট্যান্স কমেছে ২০%

    এই বিষয়ে আরও সংবাদ

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.