Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    তারল্য সংকট কমায় ব্যাংকিং খাত ঋণ প্রদানের পরিমাণ বাড়ছে

    মার্চ ১১, ২০২৩ ৬:০০ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    তারল্য সংকট কমে আসায় বেসরকারি ব্যাংকগুলো সরকারের ট্রেজারি বিল-বন্ডের মাধ্যমে বিনিয়োগ বাড়িয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সরকারের কাছে বিনিয়োগ করেছে ৭,৮৪৪ কোটি টাকা। যা আগের মাস জানুয়ারিতে ছিল ৫,৭২২ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী এই তথ্য পাওয়া গেছে।

    ব্যাংকাররা বলেন, বছরের শেষ সময়ে ব্যাংকিং খাতের ক্লোজিংয়ে নগদ রিজার্ভ অনুপাত (সিআরআর) এবং সংবিধিবদ্ধ তারল্য অনুপাত (এসএলআর) বজায় রাখতে ব্যাংকগুলোর ব্যাপক টাকা দরকার ছিল, তার কারণে সেই সময়ে ব্যাংকগুলো সরকারকে ঋণ কম দিয়েছে। এখন ক্লোজিং শেষে ব্যাংকগুলোর সেই চাপ কমে গেছে তাই ঋণের পরিমাণ বাড়িয়েছে।

    তারা আরও বলেন, ব্যাংকিং খাতে তারল্য সরবরাহ দিতে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন প্রি-ফাইন্যান্স ও রি-ফাইন্যান্স স্কিমে তহবিল দেয়ায় ব্যাংকগুলোর তারল্য সংকট কমে এসেছে যার কারণে ব্যাংকিং খাতে ঋণের পরিমাণ বেড়েছে।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেখা যায়, সরকার অর্থবছরের ঘাটতি বাজেট মেটাতে চলতি অর্থবছরের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত টানা ছয় মাস কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণের পরিমাণ বাড়িয়েছে।  একই সময়ে তফসিলি ব্যাংকগুলো থেকে সরকার ঋণ না নিয়ে উল্টো তাদের আগের ঋণ বাবদ পরিশোধ বেশি করে।

    চলতি ২০২৩ অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেয়া হয়েছে ৪৫,৪৩৭ কোটি টাকা। তবে ফেব্রুয়ারি পর্যন্ত দেখা যায় এখনও সরকারের আগের ঋণ বাবদ পরিশোধ কমে দাঁড়িয়েছে ৪,০৪৪ কোটি টাকা। যদিও সরকারের ব্যাংকগুলোকে পরিশোধের পরিমাণটা ডিসেম্বরে পর্যন্ত ছিল ১৭৭১০ কোটি টাকা।

    তথ্য বলছে, চলতি অর্থবছরে জুলাইতে তফসিলি ব্যাংক থেকে ঋণ নিয়েছে ১,৫৯৮ কোটি টাকা। পরের মাস আগস্টে এসে ঋণ না নিয়ে উল্টো পরিশোধ করেছে ১,৬০২ কোটি টাকা। সেপ্টেম্বরে আগের ঋণ পরিশোধ করেছে ৩,৫১৪ কোটি টাকা। অক্টোবরে যদিও সরকার ১৯০ কোটি টাকা নতুন ঋণ নিয়েছে।

    নভেম্বর সরকার নতুন করে পরিশোধ করেছে ১৪,১২৮ কোটি টাকা। এছাড়া ডিসেম্বরের ২২ তারিখ পর্যন্ত নতুন করে পরিশোধ করেছে ৪,৩১৪ কোটি টাকা। ২০২২ এর ডিসেম্বর শেষে ব্যাংকগুলোর সরকারের কাছে ঋণের মোট বকেয়া বা আউটস্ট্যান্ডিং দাঁড়িয়েছে ১৯৬,৬০৮ কোটি টাকা।

    যদিও ২০২৩ এর জানুয়ারি থেকে ব্যাংকগুলো থেকে ঋণের পরিমাণ বাড়ছে। জানুয়ারিতে সরকার ব্যাংকগুলো থেকে ঋণ নিয়েছে ৫,৮২২ কোটি টাকা। ফেব্রুয়ারিতে নিয়েছে ৭,৮৪৪ কোটি টাকা। ফেব্রুয়ারি শেষে ব্যাংকগুলোর সরকারের কাছে ঋণের মোট আউটস্ট্যান্ডিং দাঁড়িয়েছে ২১০,২৭৪ কোটি টাকা।

    একটি সরকারি ব্যাংকের ট্রেজারি বিভাগের কর্মকর্তা বলেন, দেশের কিছু ইসলামিক ব্যাংক তারল্য সংকটে থাকলেও বেশিরভাগ বিদেশি, সরকারি–বেসরকারি ব্যাংকগুলোর তারল্য উদ্বৃত্ত রয়েছে। সেই টাকা দিয়ে এখন সরকারি বিল-বন্ডে বিনিয়োগ করছে। যদিও ডিসেম্বরের ক্লোজিং ও অতিরিক্ত ডলার কিনতে গিয়ে গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত কিছুটা তারল্য সংকটে ছিল।

    সরকার চলতি ২০২৩ অর্থবছরের বাজেটের ঘাটতি মেটাতে ১০৬,৩৩৪ কোটি টাকা ঋণের লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে ৪১,৩৯২ কোটি টাকা ঋণ নিয়েছে, যা তাদের লক্ষ্যমাত্রার ৩৪.৯২%।

    এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের একজন কর্মকর্তা বলেন, ব্যাংকগুলো সরকারের ট্রেজারি বিল-বন্ডে বিনিয়োগ করেনি সেটা নয়। তারা গত বছরের শেষের কয়েক মাস ট্রেজারি বিল বন্ডের সরকারের কাছে যে রেট চাচ্ছে তার তুলনায় সরকার কম রেট দিয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিয়েছে। এখন ব্যাংকগুলোর অনেকটা সিআরআর ও এসএলআর বজায়ে চাপ কম তাই তারা সরকারকে নতুন করে ঋণ দিচ্ছে।

    অকা/ব্যাংখা/সকাল, ১১ মার্চ, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    তারল্য সংকট কমায় ব্যাংকিং খাত ঋণ প্রদানের পরিমাণ বাড়ছে

    এই বিষয়ে আরও সংবাদ

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    পিকেএসএফের সঙ্গে এক প্রতিষ্ঠান ও ১১ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি চুক্তি

    টানা চতুর্থবার ইউরোমানির ‘সেরা ইএসজি ব্যাংক’ প্রাইম ব্যাংক

    ডলার বাজারে ফের চাপ

    খেলাপি ঋণে কড়াকড়ি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

    রফতানি আয় সময়মতো না আনলে মিলবে না ইডিএফ সুবিধা

    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

    এবার কমলো সোনার দাম

    উৎসে কর তদারকির ক্ষমতা স্থগিতের দাবি শীর্ষ ৮ চেম্বারের

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    গণসংগীতের প্রাণপুরুষ ফকির আলমগীরের প্রয়াণবার্ষিকী আজ

    শিল্পে ধস, প্রবৃদ্ধির গতি শ্লথ

    আবাসন খাতে দীর্ঘ মন্দার ছায়া

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ

    ঘোষণাপত্র ছাড়াই ২০ হাজার ডলার আনতে পারবেন ফ্রিল্যান্সাররা

    ভাসানচরে সৌরবিদ্যুতের কাজ পেল চীনা প্রতিষ্ঠান

    বোরো সংগ্রহে ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কিনবে সরকার

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.