Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    শুক্রবার, ১৮ বৈশাখ, ১৪৩৩ | ১ মে, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    অনিয়মের অভিযোগে ৮৭ প্রতিষ্ঠানের বন্ড লাইসেন্স স্থগিত

    মে ৯, ২০২৩ ৪:৩৬ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    দীর্ঘদিন নিরীক্ষা সম্পাদন না করা, সরকারি পাওনা পরিশোধে ব্যর্থতাসহ একাধিক অভিযোগে ৮৭টি প্রতিষ্ঠানের বন্ড লাইসেন্স স্থগিত করেছে চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট। গত এপ্রিলের মাঝামাঝি চট্টগ্রামের এসব প্রতিষ্ঠানের বন্ড লাইসেন্স স্থগিত করা হয়েছে বলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে।

    এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিরীক্ষা সম্পাদনের কোনো কার্যক্রম না থাকা, সরকারি পাওনা পরিশোধ না করা, রপ্তানিতে ব্যর্থ হওয়ায় দাবিকৃত অর্থ পরিশোধ না করা, বন্ড সুবিধায় আমদানিকৃত কাঁচামাল দিয়ে পণ্য তৈরি করে রপ্তানিতে ব্যর্থ হওয়া, বার্ষিক নিরীক্ষা কাজে অসহযোগিতা, বন্ডিং মেয়াদ উত্তীর্ণ পণ্যের ওপর প্রযোজ্য শুল্ককর পরিশোধ না করা, সরেজমিন পরিদর্শনে প্রতিষ্ঠানের অস্তিত্ব খুঁজে না পাওয়া, চাহিত দলিলাদি দাখিল না করা, বন্ড সুবিধার অপব্যবহার করা, দীর্ঘদিন নিরীক্ষা সম্পাদন না করা, বন্ডের মাধ্যমে আমদানিকৃত কাঁচামাল অবৈধ অপসারণ ও ২০১৪ সাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় এ পদক্ষেপ নিয়েছে কমিশনারেট।

    এর মধ্যে বন্ডিং মেয়াদ উত্তীর্ণ পণ্যের ওপর প্রযোজ্য শুল্ককর পরিশোধ না করায় আম্বিয়া নিটিং, হিরা ভ্যাকুয়াম ইভাপোরেশনের সল্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের লাইসেন্স স্থগিত করা হয়েছে।

    দাবিনামাভুক্ত রাজস্ব পরিশোধ না করায় ওমর সুলতান ডায়িং, চিটাগাং প্লাস্টিক, ইডেন ফ্যাশন লিমিটেডের লাইসেন্স স্থগিত করা হয়েছে।

    বার্ষিক নিরীক্ষা কাজে অসহযোগিতা, দীর্ঘদিন নিরীক্ষা সম্পাদন না করা, নিরীক্ষা অনিস্পন্ন, নিরীক্ষায় অসহযোগিতায় অসম্পূর্ণ, হালনাগাদ নিরীক্ষা না থাকা ও সিস্টেম অডিট সম্পন্ন করায় ওজিকো এপারেল, রিদওয়ান ফ্যাশন, গ্রীন এন্ড হোয়াইট লিমিটেড, জেসএল এপারেল, আলিফ নিট ফ্যাশন, মোমেন এপারেল, প্রিমিয়ার ফ্যাশন ওয়্যার, লেমন্ড এপারেল, ফিতওয়াল সোয়েটার, বিটমন্ড এপারেল, সাদাফ ফ্যাশন, আরজেন্টা গার্মেন্টস, মদিনা এস্টাবলিশমেন্ট, সিলেকশন ফ্যাশন ওয়্যার, ইমতি পলি প্যাকেজিং, সৈয়দ নিটওয়ারস, কেনস বিডি লিমিটেড, কেন্ট ফ্যাশন, শ্যারন চৌ লিমিটেড, জিন্স গার্মেন্টস, ম্যাক্স ব্রাইট লিমিটেড, আইএফসিও গার্মেন্টস, আমিরজা এপ লিমিটেড, সিএন্ডএ টেক্সটাইল, একেবি এক্সেসরিজ, নিটেক্স এপারেল, ফ্যাশন নেক্সট, জবা গার্মেন্টস, এম এস চিটাগাং ফ্যাশনস, প্রমিলা অ্যাপেরেল লিমিটেড, বন্দর নিটিং, এ এন সোয়েটার ক্রাউন অ্যারো লিমিটেড ও ইনজিনাস নিটিংওয়্যারের লাইসেন্স স্থগিত হয়েছে।

    অন্যদিকে সরকারি পাওনা পরিশোধ না করা, অডিট কার্যক্রম সম্পন্ন না করায় হারভিস কনভার্টিং লিমিটেড, কে ওয়াই স্টিল মিলস লিমিটিড, হংকং ডেনিম লিমিটিড, পিআরএম ফ্যাশল লিমিটিড, ভেলটেক্স ইন্টারন্যাশনাল, জিনিয়ান কেমিক্যাল ইন্ডাস্ট্রি, তাকওয়া ফ্যাশন প্রাইভেট লিমিটেডের লাইসেন্স স্থগিত করা হয়েছে।

    আবেদনের প্রেক্ষিতে ইফা এপারেল, আনজা টেক্সটাইল লিমিটেড, দীর্ঘদিন আমদানি-রপ্তানি বন্ধ থাকায় নূর আলম ফুটওয়্যার, পলিজোন, নুরানী ডায়িং, ইছাকপুর, টিএইচ পেপার অ্যান্ড প্যাকেজিংয়ের লাইসেন্স স্থগিত করা হয়েছে।

    মেয়াদ উত্তীর্ণ পণ্যের ওপর প্রযোজ্য শুল্কাদি পরিশোধ না করায় সুগার পলি লিমিটেড, মাসকান জিন্স ও প্রতিষ্ঠানের অস্তিত্ব খুঁজে না পাওয়ায় প্রোগ্রেসিভ থ্রেডের লাইসেন্স স্থগিত করা হয়েছে।

    এছাড়া অডিট সম্পন্নের জটিলতায় রুবী কার্টন লিমিটেড, লাক্স লিংজরী, জিন্স এক্সপ্রেস লিমিটেড, ওয়েস্টার ফ্যাশন লিমিটেড, সিএন্ড এ ফ্যাশন লিমিটেডের বন্ড লাইসেন্স স্থগিত করা হয়েছে।

    এনবিআর সূত্র জানায়, বন্ড সুবিধার আওতায় শুল্কমুক্ত সুবিধায় শুল্কমুক্ত কাঁচামাল আমাদনি করে বন্ডেড ওয়্যারহাউসে রাখার সুবিধাও দেওয়া হয়। তবে বন্ডের অপব্যবহার দিনের পর দিন বেড়েই চলেছে।

    সংশ্লিষ্টরা বলছেন, বন্ডের অপব্যবহারের ফলে আমদানিকৃত কাপড় ও সুতা তুলনামূলকভাবে সস্তায় পাওয়া যায়। সেজন্য দেশে তৈরি কাপড়ের মিল ও স্পিনিং মিলের তৈরি সামগ্রী বিক্রি হচ্ছে না বা প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না।

    অকা/রা/সকাল, ৯ মে, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    অনিয়মের অভিযোগে ৮৭ প্রতিষ্ঠানের বন্ড লাইসেন্স স্থগিত

    এই বিষয়ে আরও সংবাদ

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    অতি ধনীদের জন্য বাড়তি কর, তামাকেও আসছে মূল্যচাপ

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    সঞ্চয়পত্রে কর বিভ্রান্তির অবসান

    রাজস্ব চাপে ভবিষ্যৎ সরকার

    ভ্যাট বাড়লেও গতি ফিরছে না অর্থনীতিতে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    মহান মে দিবস আজ
    শ্রমজীবী মানুষের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন

    মহান মে দিবসের বিশেষ পর্যবেক্ষণ
    নারী শ্রমে মানবতা ও বাস্তবতা

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    বাজেটে কালো টাকার সুযোগ এবং ভঙ্গুর অর্থনীতি

    বিএসইসির বিশেষ সতর্কবার্তা জারি
    অনলাইনে বিনিয়োগে সাবধান

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    পুঁজি বাজারে স্বচ্ছতা ফেরাতে কঠোর ডিএসই: কোম্পানি পরিদর্শনে তাৎক্ষণিক ক্ষমতা

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    বাজারে অস্থিরতা—দাম বাড়ার চাপ ও সিন্ডিকেটের প্রভাব

    ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

    টাকা ছাপিয়ে ঋণ নয়, বেসরকারি খাতকে সুরক্ষা দেবে সরকার

    বিমানের চেয়ারম্যান হলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান

    টেকসই উন্নয়ন অর্থায়নে সংকটে বিশ্ব; জাতিসংঘের সতর্কতা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.