Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ডলারের রেট সর্বোচ্চ ১০৮ টাকায় উঠলেও লেনদেন হচ্ছে অনেক কম

    মে ৯, ২০২৩ ৪:৫০ পূর্বাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    ইন্টারব্যাংক বা আন্তঃব্যাংক লেনদেনে ডলারের রেট (এক ব্যাংক অন্য ব্যাংকের কাছে যেই দামে ডলার বিক্রি করে) সর্বোচ্চ ১০৮ টাকায় উঠলেও ডলার সংকটের কারণে লেনদেন হচ্ছে অনেক কম।

    এরইমধ্যে দেশের ফরেন কারেন্সি বা বিদেশি মুদ্রার রিজার্ভ কমে ২৯.৭৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, রোববার (৭ মে) সর্বনিম্ন ১০৭.৩০ টাকা ও সর্বোচ্চ ১০৮ টাকা দরে ব্যাংকগুলোর মধ্যে ডলার কেনাবেচা হয়েছে। এর আগে, ইন্টারব্যাংকে ডলারের রেট এতো বেশি ছিল না; সর্বোচ্চ রেট উঠেছিল ১০৭.৬৫ টাকা। 

    ব্যাংকাররা জানিয়েছেন, মূলত রেমিট্যান্সের রেট বাড়িয়ে দেওয়ায় ইন্টারব্যাংকে ডলারের রেট বেড়ে গেছে। গত ৩০ এপ্রিল অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বিএএফইডিএ- বাফেদা) রেমিট্যান্সে ডলারের রেট ১ টাকা বাড়িয়ে ১০৮ টাকা করে। 

    এ বিষয়ে জানতে চাইলে এবিবি চেয়ারম্যান এবং ব্রাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আরএফ হুসাইন বলেন, "ইন্টারব্যাংক মার্কেটে ডলার লেনদেন এখন আগের তুলনায় অনেক কম। এর অন্যতম কারণ, ডলারের বাজার এখনো ফ্রি-ফ্লোট নয়। আর বাজার ফ্রি-ফ্লোট না হলে ইন্টারব্যাংক ইনএক্টিভ হবে এটাই স্বাভাবিক।"

    এর আগে, প্রায় ৬ মাস রেমিট্যান্সের ডলারের রেট ১০৭ টাকা ছিল। যদিও মার্চে বেশি রেট দিয়েও রেমিট্যান্স এনেছে বেশকিছু ব্যাংক। গত বছরের সেপ্টেম্বর থেকেই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সংগঠন দুইটি এক্সপোর্ট প্রসিড ও রেমিট্যান্সের ডলারের দাম নির্ধারণ করে দিচ্ছে। 

    বেশ কয়েকটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২২ সালের শুরুর দিকে যখন দেশে ডলারের সংকট ছিল না, তখন প্রতিদিন গড়ে ১৫ থেকে ২৫ মিলিয়ন ডলার লেনদেন হতো ইন্টার ব্যাংকে। তবে গত বছরের মাঝামাঝিতে ডলার সংকট শুরু হলে কমতে থাকে লেনদেন।  

    কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত রিজার্ভ থেকে ডলার বিক্রির রেটেই ইন্টারব্যাংকে ডলার কেনাবেচা করতে হবে, এমন বাধ্যবাধকতা থাকায় এক পর্যায়ে লেনদেন প্রায় বন্ধই হয়ে যায়। পরে সেপ্টেম্বরে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ডলার সেলিং রেটের বদলে রেমিট্যান্সের ডলারের রেটকে ভিত্তি ধরে ইন্টারব্যাংক লেনদেন করতে পারবে, এমন নির্দেশনা দেওয়ায় আবার লেনদেন শুরু হয় বলে জানান তারা।

    নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বেসরকারি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, রেমিট্যান্সের ডলারের রেটকে ভিত্তি ধরলেও মার্কেটের এক্টিভ রেট থেকে এটি অনেক কম। যদিও রেমিট্যান্সের রেটের সঙ্গে সর্বোচ্চ ০.৫০ টাকা চার্জ যোগ করা যায়।
    এছাড়া, ব্যাংকগুলোর হাতে বিক্রি করার মতো পর্যাপ্ত ডলারও নেই। ডলার সংকটের কারণে তারা আমদানি এলসি খোলা কমিয়ে দিয়েছে। তাই ব্যাংকগুলো এখন অন্য ব্যাংকের কাছে থেকে পাওয়া রিকোয়েস্ট বেসিসে ইন্টারব্যাংকে ডলার লেনদেন করছে। বর্তমানে প্রতিদিন গড়ে ১.৫ থেকে ২ মিলিয়ন ডলারের লেনদেন হয় ইন্টারব্যাংকে।

    বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৯.৭৮ বিলিয়ন ডলারে

    বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মোঃ মেজবাউল হক জানিয়েছেন, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (এসিইউ) আমদানি বিল ক্লিয়ার করার পর, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত ৭ মে, ২৯.৭৮ বিলিয়ন ডলারে এসে দাঁড়িয়েছে।

    তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক এসিইউ'কে ১.১৮ বিলিয়ন ডলারের আমদানি বিল পরিশোধ করেছে।

    আঞ্চলিক আমদানির ক্ষেত্রে এসিইউ'র ৯ সদস্য দেশ - বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মায়ানমার, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কার আর্থিক লেনদেন সম্পন্ন হয় এই পেমেন্ট গেটওয়ের মাধ্যমে।  প্রতি দুই মাস অন্তর বিল পরিশোধ করা হয়।

    এর আগে মার্চের শুরুতে, ১.০৫ বিলিয়ন ডলার বিল পরিশোধের পর ৩১.১৫ বিলিয়ন ডলারে নেমে আসে রিজার্ভ।

    অকা/ব্যাংখা/সকাল, ৯ মে, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    ডলারের রেট সর্বোচ্চ ১০৮ টাকায় উঠলেও লেনদেন হচ্ছে অনেক কম

    এই বিষয়ে আরও সংবাদ

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    পিকেএসএফের সঙ্গে এক প্রতিষ্ঠান ও ১১ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি চুক্তি

    টানা চতুর্থবার ইউরোমানির ‘সেরা ইএসজি ব্যাংক’ প্রাইম ব্যাংক

    ডলার বাজারে ফের চাপ

    খেলাপি ঋণে কড়াকড়ি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    প্রিমিয়ার ব্যাংকের লোকসান বেড়েছে ১৮৪ শতাংশ

    শেয়ারবাজারে বড় পতন থামাল মিউচুয়াল ফান্ড

    সপ্তাহের শেষদিনে শেয়ারবাজারে বড় পতন

    দেশে প্রথমবারের মতো ক্রস-বর্ডার নীতিমালা

    ১ কোটি টাকা যৌতুক দাবির অভিযোগে কারাগারে প্রিন্স মামুন

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ

    অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

    রফতানি আয় সময়মতো না আনলে মিলবে না ইডিএফ সুবিধা

    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

    এবার কমলো সোনার দাম

    উৎসে কর তদারকির ক্ষমতা স্থগিতের দাবি শীর্ষ ৮ চেম্বারের

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    গণসংগীতের প্রাণপুরুষ ফকির আলমগীরের প্রয়াণবার্ষিকী আজ

    শিল্পে ধস, প্রবৃদ্ধির গতি শ্লথ

    আবাসন খাতে দীর্ঘ মন্দার ছায়া

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.