Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    রবিবার, ১৬ ফাল্গুন, ১৪৩২ | ১ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    লেনদেনের শীর্ষে উঠে এসেছে বীমা খাত

    মে ১৬, ২০২৩ ৫:৪৭ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    হঠাৎ করে দর বৃদ্ধি ও লেনদেনের শীর্ষে উঠে এসেছে বীমা খাত। গত সপ্তাহের শেষ দুই কার্যদিবসে খানিকটা দর বৃদ্ধির ধারায় ফেরার পর চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে তা স্পষ্ট হয়। সোমবার দর বৃদ্ধি ও লেনদেনে এ খাত ব্যাপক প্রাধান্য বিস্তার করেছে। দর বৃদ্ধির শীর্ষ ৩০ শেয়ারের মধ্যে ২৭টিই ছিল এ খাতের।
     দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে তালিকাভুক্ত বীমা কোম্পানি আছে ৫৭টি। এর মধ্যে ৪১টিরই দর বেড়েছে। বিপরীতে মাত্র চারটির দর কমেছে, অপরিবর্তিত ছিল ১১টির দর। সোমবার ডিএসইতে মোট শেয়ার ফ্লোর প্রাইস থেকে বের হয়েছে। এর সবক’টিই ছিল বীমা খাতের শেয়ার। এগুলো হলো– বাংলাদেশ ন্যাশনাল, প্যারামাউন্ট, পিপলস, ফিনিক্স, পাইওনিয়ার, সোনার বাংলা ও ইউনাইটেড ইন্স্যুরেন্স। এর ফলে ফ্লোর প্রাইসে থাকা এ খাতের শেয়ার ১০টিতে নেমেছে।

    পর্যালোচনায় দেখা গেছে, চার শেয়ারের দর কমার পরও বীমা খাতের সব শেয়ারের দর গড়ে সোয়া ২ শতাংশ হারে বেড়েছে। খাদ্য খাতের এমারেল্ড অয়েল ছাড়া দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ারের বাকি সবক’টিই ছিল বীমা কোম্পানি। ৯ থেকে ১০ শতাংশ পর্যন্ত দর বেড়েছে মেঘনা, ট্রাস্ট ইসলামী, ক্রিস্টাল, প্যারামাউন্ট, কন্টিনেন্টাল ও ফেডারেল ইন্স্যুরেন্সের।

    আবার একক খাত হিসেবে লেনদেনেও শীর্ষে উঠে এসেছে বীমা। গতকাল খাতটির ৫৬ কোম্পানির কেনাবেচা হওয়া সব শেয়ারের মোট মূল্য ছিল ১৩০ কোটি ৬১ লাখ টাকা, যা আগের দিনের তুলনায় ৪৪ কোটি ৩৮ লাখ টাকা বেশি। অবশ্য লেনদেনের শীর্ষ ১০ শেয়ারের মধ্যে রূপালী লাইফই ছিল এ খাতের একমাত্র শেয়ার।

    ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা বলেন, সাম্প্রতিক সময়ে মার্জিন ঋণ নীতিমালায় ছাড়ের ইস্যুটির কারণে বীমার শেয়ারদর বৃদ্ধির কারণ হতে পারে বলে গুঞ্জন আছে শেয়ারবাজারপাড়ায়। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি সম্প্রতি মার্জিন ঋণ নীতিমালা সংশোধন করে জানায়, টানা তিন বছর ধরে ‘এ’ ক্যাটাগরিতে থাকা কোম্পানির পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকা বা তার বেশি হলে ওইসব কোম্পানির শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে ৫০ পিই রেশিও পর্যন্ত মার্জিন ঋণ দেওয়া যাবে।

    এদিকে গতকালও ডিএসইতে সার্বিকভাবে দর হারানো শেয়ার ছিল বেশি। লেনদেন হওয়া ৩৪৪ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ৭০টির দর বেড়েছে। এর মধ্যে ৪১টি বীমা খাতের। মোট ৮৪টির দর কমেছে এবং ১৯০টির দর ছিল অপরিবর্তিত। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট হারিয়ে ৬২৬০ পয়েন্টে নেমেছে। এ নিয়ে সর্বশেষ তিন দিনে সূচকটি হারাল ১৯ পয়েন্ট।

    অকা/পুঁবা/সকাল, ১৬ মে, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    লেনদেনের শীর্ষে উঠে এসেছে বীমা খাত

    এই বিষয়ে আরও সংবাদ

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    আস্থা সংকটে পুঁজি বাজার – সংস্কার ছাড়া স্থিতিশীলতা অনিশ্চিত

    ভোটের উত্তাপ ও শেয়ার বাজারের নতুন সমীকরণ

    স্থবির শেয়ার বাজারে তলানিতে সরকারি রাজস্ব

    ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের পথে অগ্রগতি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    এডিপিতে নজিরবিহীন ধীরগতি

    এক দিনের মধ্যেই জেনিথ ইসলামী লাইফের মৃত্যুদাবীর চেক পরিশোধ

    এলপি গ্যাসে ভ্যাট কমলো – দামে স্বস্তির ইঙ্গিত

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.