Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    বাজেট ঘাটতি মেটাতে ব্যাংকের ওপর সরকারের নির্ভরতা বাড়বে

    মে ১৮, ২০২৩ ৬:১২ পূর্বাহ্ণUpdated:মে ১৮, ২০২৩ ৬:১২ পূর্বাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    আগামী অর্থবছরের বাজেট ঘাটতি কমানোর জন্য ব্যাংকিং খাতের উপর আরো বেশি নির্ভর করতে যাচ্ছে সরকার। বিশ্লেষকদের ধারণা, এর ফলে বেসরকারি খাতে ঋণের পরিমাণ কমে যাবে; পরিণামে বিনিয়োগের বৃদ্ধি ধীরগতির হয়ে যেতে পারে।

    আগামী ১ জুন জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭.৬০ লাখ কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

    অর্থ মন্ত্রণালয়ের এক নথি অনুসারে, বাজেট ঘাটতি প্রাক্কলন করা হয়েছে ২.৬০ লাখ কোটি টাকা। এরমধ্যে ১.৩৬ লাখ কোটি টাকার ঘাটতি ব্যাংকিং খাত থেকে পূরণের তাগিদ লক্ষ্য রয়েছে।

    অর্থবিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী অর্থবছর বাজেট ঘাটতি মেটাতে ব্যাংকিং ব্যবস্থা থেকে চলতি অর্থবছরের লক্ষমাত্রার তুলনায় প্রায় ২৮% বেশি ঋণ নেবে সরকার। 

    চলতি অর্থবছরের বাজেটে ব্যাংকিং খাত থেকে ১,০৬,৩৩৪ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষমাত্রা নির্ধারণ করা আছে। শুধু এপ্রিল মাসেই সরকার ব্যাংক থেকে ঋণ নিয়েছে ২৯,৬৯৬ কোটি টাকা, যা চলতি অর্থবছরে কোনো মাসে ব্যাংক থেকে নেওয়া সর্বোচ্চ ঋণ।

    অর্থ বিভাগের কর্মকর্তারা জানান, রাজস্ব আদায় কম হওয়ায় এবং প্রকল্প বাস্তবায়ন ও পাবলিক প্রকিউরমেন্টের জন্য তহবিলের চাহিদা বৃদ্ধির কারণে সরকারকে ব্যাংক ঋণ বাড়াতে হচ্ছে।

    অর্থ বিভাগের অনুমান অনুযায়ী, সঞ্চয়পত্রে সরকারের সুদের ব্যয় এক তৃতীয়াংশ হ্রাস পেতে পারে।

    এতে ক্ষুদ্র সঞ্চয়কারীরা নিরুৎসাহিত হতে পারেন বলে মনে করেন তারা।

    আগামী অর্থবছর সঞ্চয়পত্র থেকে প্রায় ২৪,০০০ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হতে পারে; যা চলতি অর্থবছরের তুলনায় ৩১% কম।

    ২০২৩-২৪ অর্থবছরের আনুমানিক বাজেট ঘাটতি মোট জিডিপির ৫.২% এবং আগামী অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) মোট বরাদ্দের সমান।

    বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, জিডিপির অনুপাতে বাজেট ঘাটতির পরিমাণ গ্রহণযোগ্য মনে হলেও বাংলাদেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের পরিমাণ যে হারে বাড়ছে, তাতে এত বেশি ঘাটতির বাজেট কাম্য নয়। তাছাড়া, অপচয় কমাতে পারলে এতো বেশি ঋণ নেওয়া প্রয়োজন হতো না।   

    তিনি বলেন, "ব্যাংকগুলোতে এখন তারল্য সংকট চলছে। এমন পরিস্থিতিতে এখন বাংলাদেশ ব্যাংক সরকারকে ঋণ দিচ্ছে। ব্যবসায়ীদের যখন ঋণ দরকার, তখন সরকার ব্যাংক থেকে আরও বেশি ঋণ নিলে বেসরকারিখাতে ঋণের প্রবাহ কমে যাবে।"

    সঞ্চয়পত্র থেকে ঋণ নেওয়া কমানোর উদ্যোগের সমালোচনা করে তিনি বলেন, "সঞ্চেয়পত্রে যে বাড়তি সুদ দেওয়া হয়, তা দেশের সাধারণ মানুষই পাচ্ছে। সাধারণ মানুষই ব্যাংক ও সঞ্চয়পত্রে টাকা রাখে। সরকারের সুদব্যয় কমানোর নামে পুরনো তথাকথিত যুক্তি দিয়ে আমলারা সঞ্চয়পত্রের সুদ কমাচ্ছে, যা সামগ্রিক উন্নয়ন নীতি বিবেচনায় গ্রহণযোগ্য নয়।"

    অর্থ বিভাগের সাবেক সিনিয়র সচিব মাহবুব আহমেদ বলেন, বর্তমানে ইনভেস্টমেন্ট রেটের তুলনায় সেভিংস রেট বেশ কম। এমন অবস্থায় সরকার ব্যাংক থেকে ১.৩৬ লাখ কোটি টাকা ঋণ নিলে আগামী অর্থবছর বেসরকারিখাতের বিনিয়োগে যে ৩৩% প্রবৃদ্ধি সরকার আশা করছে, তা পূরণ না হওয়ার আশঙ্কা রয়েছে।

    এ পরিস্থিতিতে অভ্যন্তরীণ উৎস থেকে ঘাটতি অর্থায়নের পরিবর্তে বিদেশি উৎস থেকে কম সুদের অর্থায়ন বাড়ানোর দিকে গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন তিনি।

    আগামী অর্থবছরের বাজেট ঘাটতি মেটাতে বিদেশি উৎস থেকে প্রায় ১ লাখ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষমাত্রা নির্ধারণ করা হতে পারে। এটি চলতি অর্থবছরের লক্ষমাত্রার তুলনায় মাত্র ৪,৫০০ কোটি টাকা বেশি। চলতি অর্থবছর বিদেশি উৎস থেকে ৯৫,৪৫৮ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষমাত্রা রয়েছে।

    অকা/ব্যাংখা/ সকাল, ১৮ মে, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    বাজেট ঘাটতি মেটাতে ব্যাংকের ওপর সরকারের নির্ভরতা বাড়বে

    এই বিষয়ে আরও সংবাদ

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    পিকেএসএফের সঙ্গে এক প্রতিষ্ঠান ও ১১ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি চুক্তি

    টানা চতুর্থবার ইউরোমানির ‘সেরা ইএসজি ব্যাংক’ প্রাইম ব্যাংক

    ডলার বাজারে ফের চাপ

    খেলাপি ঋণে কড়াকড়ি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    প্রিমিয়ার ব্যাংকের লোকসান বেড়েছে ১৮৪ শতাংশ

    শেয়ারবাজারে বড় পতন থামাল মিউচুয়াল ফান্ড

    সপ্তাহের শেষদিনে শেয়ারবাজারে বড় পতন

    দেশে প্রথমবারের মতো ক্রস-বর্ডার নীতিমালা

    ১ কোটি টাকা যৌতুক দাবির অভিযোগে কারাগারে প্রিন্স মামুন

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ

    অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

    রফতানি আয় সময়মতো না আনলে মিলবে না ইডিএফ সুবিধা

    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

    এবার কমলো সোনার দাম

    উৎসে কর তদারকির ক্ষমতা স্থগিতের দাবি শীর্ষ ৮ চেম্বারের

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    গণসংগীতের প্রাণপুরুষ ফকির আলমগীরের প্রয়াণবার্ষিকী আজ

    শিল্পে ধস, প্রবৃদ্ধির গতি শ্লথ

    আবাসন খাতে দীর্ঘ মন্দার ছায়া

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.