Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    বাধ্যতামূলক রিটার্ন জমার আওতায় আসছে আরও ৬ খাত

    মে ২৫, ২০২৩ ৪:১৬ পূর্বাহ্ণ8
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    করের আওতা বাড়াতে আরও অন্তত ৬টি খাতকে আয়কর রিটার্ন জমা দেওয়ার বাধ্যবাধকতায় আনাছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী জুনের বাজেট ঘোষনাকালে ফিন্যান্স বিল বা নতুন আয়কর আইনের মাধ্যমে এ বিধান যুক্ত করা হতে পারে বলে জানিয়েছে এনবিআর'র বাজেট সংশ্লিষ্ট সূত্র। 

    বিদ্যমান ৩৮ ধরনের সেবার বাইরে নতুন করে ৬ ধরনের সেবা নেওয়ার ক্ষেত্রে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে 'প্রুফ অব সাবমিশন অব রিটার্ন' বা পিএসআর বাধ্যতামূলক করা হতে পারে। 

    এনবিআরের পরিকল্পনা অনুযায়ী, নির্দিষ্ট ব্যক্তি বা এনটিটি কর্তৃক পণ্য বা সেবা সরবরাহ গ্রহণকালে সরবরাহকারীর বা সেবা প্রদানকারীর পিএসআর বাধ্যতামূলক করা হতে পারে। 

    এই নির্দিষ্ট এনটিটি মূলত আয়কর আইন অনুযায়ী, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, ফার্ম ইত্যাদি। 
    এ তালিকায় আরও যুক্ত হতে পারে দলিল লেখক হিসেবে নিবন্ধনে; স্ট্যাম্প এবং কোর্ট ফি'র ভেন্ডর হিসেবে নিবন্ধনে, পৌরসভায় ১০ লাখ টাকা মূল্যের জমি বিক্রয় এবং লিজ রেজিস্ট্রেশনের সময়। ভূমি ও ভবন লিজ রেজিস্ট্রেশনের সময়ও পিএসআরের শর্ত দেওয়া হতে পারে। 

    এছাড়া যেকোন ধরনের সোসাইটি, সমবায়, ট্রাস্ট, ফান্ড, ফাউন্ডেশন, এনজিও এবং মাইক্রোক্রেডিট অর্গানাইজেশনের ব্যাংক হিসাব খোলা ও চালু রাখতে এবং নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি ভাড়া বা লিজ গ্রহণের সময় বাড়ির মালিকের পিএসআরের বাধ্যবাধকতা আসতে পারে। 

    যদিও বিশেষজ্ঞরা বলছেন, ঢালাওভাবে নতুন নতুন খাতকে ট্যাক্স রিটার্ন জমা তথা ট্যাক্সের আওতায় আনায় করযোগ্য আয় নেই, এমন ব্যক্তিও রিটার্ন দিতে বাধ্য হবেন- যা ট্যাক্সের মূলনীতির বিরোধী। 

    এনবিআরের আয়কর বিভাগের সাবেক এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, "নতুন করে আরও ৬টি খাত যুক্ত হলে অনেক প্রান্তিক পর্যায়ের মানুষও রিটার্ন জমার বাধ্যবাধকতায় চলে আসতে পারেন। এটি এনবিআরের মূলনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।" 
    "এছাড়া এটি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে কিছু জটিলতা তৈরি হতে পারে" – যোগ করেন তিনি। 

    ইনকাম ট্যাক্স পলিসির সাবেক এনবিআর সদস্য আলমগীর হোসেন বলেন, "গত বছর ৩৮টি খাতের সেবা নেওয়ার সময় রিটার্ন জমার বাধ্যবাধকতা দেওয়া হয়েছিল, উদ্দেশ্য ছিল রিটার্ন জমার বিষয়টি নিশ্চিত করা। কিন্তু সেখানে কতটুকু অগ্রগতি হয়েছে, তা যাচাই করে তারপর নতুন উদ্যোগ নেওয়া যৌক্তিক হবে।" 

    তিনি বলেন, "এখন পর্যন্ত যে তথ্য রয়েছে, তাতে খুব বেশি অগ্রগতি হয়নি রিটার্ন জমার ক্ষেত্রে।"
    করের আওতা বাড়ানোর মাধ্যমে কর আদায় বাড়াতে এনবিআরের ওপর চাপ রয়েছে। এ লক্ষ্যে গত দুই-তিন বছরে বিপুল সংখ্যক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর বা টিআইএন রেজিস্ট্রেশনের আওতায় এনেছে এনবিআর। 

    তবে টিআইএন'র আওতায় আনা হলেও রিটার্ন জমায় কাঙ্খিত সাড়া মিলছিল না। এরপর গত বছরের বাজেটে ৩৮টি খাতের সেবা নেওয়ার সময় রিটার্ন জমার প্রমাণ বা পিএসআর বাধ্যতামূলক করা হয়। অবশ্য তাতেও রিটার্ন জমার ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি হয়নি। 

    এনবিআরের হিসাব অনুযায়ী, দেশে বর্তমানে প্রায় ৯০ লাখ টিআইএন হোল্ডার রয়েছে, যার মধ্যে মাত্র এক তৃতীয়াংশ গত বছর ট্যাক্স রিটার্ন জমা দিয়েছে। 

    তবে স্নেহাশিষ মাহমুদ অ্যান্ড কোম্পানি লিমিটেডের অংশীদার ও  কর বিশেষজ্ঞ স্নেহাশিষ বড়ুয়া এমন উদ্যোগকে ইতিবাচকভাবেই দেখছেন। তিনি বলেন, "এটি বাস্তবায়ন হলে করের আওতা বাড়বে এবং তা ট্যাক্স কমপ্লায়েন্স তৈরিতে সহায়ক হবে।" 

    অবশ্য এসব কারণে করযোগ্য আয় না থাকা ব্যক্তিরাও করের আওতায় চলে আসার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তিনি। 

    তিনি বলেন, "বিশেষত যারা জমি বিক্রি করছেন, কিন্তু করযোগ্য আয় নেই, কিংবা সমবায় সমিতি বা এ জাতীয় প্রতিষ্ঠানে রয়েছেন, তাদেরও রিটার্ন জমা দিতে হবে– হয়তো তার করযোগ্য আয় নেই।" 

    অকা/রা/ সকাল, ২৫ মে, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    বাধ্যতামূলক রিটার্ন জমার আওতায় আসছে আরও ৬ খাত

    এই বিষয়ে আরও সংবাদ

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ‘সম্পর্ক’ মুগ্ধ করল কলকাতার দর্শকদের

    এমবাপ্পে কোথায় থামবে, কে জানে!

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    গণসংগীতের প্রাণপুরুষ ফকির আলমগীরের প্রয়াণবার্ষিকী আজ

    শিল্পে ধস, প্রবৃদ্ধির গতি শ্লথ

    আবাসন খাতে দীর্ঘ মন্দার ছায়া

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ

    ঘোষণাপত্র ছাড়াই ২০ হাজার ডলার আনতে পারবেন ফ্রিল্যান্সাররা

    ভাসানচরে সৌরবিদ্যুতের কাজ পেল চীনা প্রতিষ্ঠান

    বোরো সংগ্রহে ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কিনবে সরকার

    সারের কাঁচামাল আমদানির দরপত্রের সময়সীমা ২১ দিন

    প্লটের নামে প্রতারণা, ১৭ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

    বিশ্বকাপ সেরা একাদশ: মেসি-এমবাপেদের সঙ্গে ভোজিনহা

    মেসিদের নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

    ২১ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৭৬৮ কোটি টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.