Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    সোমবার, ১ চৈত্র, ১৪৩২ | ১৬ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    মে মাসে রাজস্ব আদায়ে বড় উল্লম্ফন 

    জুন ২৬, ২০২৩ ৪:৪৪ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    আগের মাস এপ্রিলে রাজস্ব আদায় নেগেটিভ হওয়ার পর হঠাৎ করেই মে মাসে রাজস্ব আদায়ে বড় উল্লম্ফন দেখা গেছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আলোচ্য মাসে রাজস্ব আদায় বেড়েছে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ২৯ শতাংশ, যা এ বছরে এক মাসে সর্বোচ্চ। 

    এনবিআরের কর্মকর্তারা বলছেন, আমদানিতে বিধিনিষেধ কমানো, বকেয়া আদায়, কোর্টে পেন্ডিং মামলার রায় এনবিআরের পক্ষে আসা এবং সেখান থেকে রাজস্ব আদায়, তদারকি বৃদ্ধি প্রভৃতি রাজস্ব আদায় বাড়ার অন্যতম কারণ। 

    অবশ্য অর্থনীতিবিদরা মনে করছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) রাজস্ব আদায় বাড়ানোর চাপ থাকায় এনবিআর শেষ সময়ে এসে 'এনহেন্সড এফোর্ট' এর কারণে হয়তো রাজস্ব আদায়ে এ উল্লম্ফন দেখা গেছে।

    তা সত্ত্বেও চলতি অর্থবছর বিশাল রাজস্বের ঘাটতি থাকবে বলে মনে করেন তারা। 

    "আইএমএফের সাথে কমিটমেন্টের কারণে এনবিআরের উপর রাজস্ব আদায় বাড়ানোর চাপ রয়েছে। এজন্য ইয়ার ক্লোজিং এ এসে রাজস্ব বিভাগের কর্মকর্তারা আদায় বাড়াতে এনহেন্সড এফোর্ট দিয়েছে। এ কারণে হয়তো আদায় বেড়েছে", সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশিষ্ট ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য টিবিএসকে এ কথা বলেন।

    তিনি আরও বলেন, "যেসব প্রতিষ্ঠানের সেপ্টেম্বরে ট্যাক্স পরিশোধ করার কথা, তার একটি অংশ হয়তো অ্যাডভান্স কালেকশন করেছে।"

    গত জানুয়ারিতে আইএমএফ বাংলাদেশকে ৪.৭ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদের সময় কিছু শর্তও যুক্ত করে দেয়। যার মধ্যে অন্যতম হলো ট্যাক্স টু জিডিপি রেশিও (জিডিপিতে রাজস্বের অবদান) বাড়ানো। গত ২০২১-২২ অর্থবছরে ট্যাক্স টু জিডিপি রেশিও ছিলো ৭.৮%, যা ২০২৩-২৪ অর্থবছরে ০.৫% বাড়িয়ে ৮.৩% করার শর্ত রয়েছে।

    ঋণের পরবর্তী আগাম কিস্তি অক্টোবরের পরে দেওয়ার আগে তারা বাংলাদেশের আর্থিক খাতের সংস্কারের লক্ষ্যে দেওয়া শর্ত কতটুকু পূরণ হয়েছে, তা পর্যবেক্ষণ করবে।

    ফলে এনবিআরের উপর রাজস্ব বৃদ্ধির চাপ রয়েছে। এরই অংশ হিসেবে নতুন বাজেটে বিভিন্ন খাতে করহার বাড়ানো হয়েছে।

    আমদানি শুল্ক আদায়ের ৯০ শতাংশই আদায় হয় চট্টগ্রাম কাস্টমস হাউজ থেকে। রিজার্ভ সংকটের প্রেক্ষিতে সরকার গত অর্থবছরের শুরু থেকে আমদানি নিয়ন্ত্রণ করলেও গত মার্চ থেকে তা কিছুটা সহজ হওয়ায় এ কাস্টমস হাউজে রাজস্ব আদায় বাড়ছে বলে জানা গেছে।

    চট্টগ্রাম কাস্টমস হাউজের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, "যেসব খাত থেকে তুলনামূলক বেশি রাজস্ব আদায় হয়, তা আমদানিতে রেস্ট্রিকশন ইজি করে দেওয়ায় আমদানি বাড়ছে। এজন্য আমদানিতে রাজস্ব আদায়ও বাড়ছে। এছাড়া বকেয়া আদায়, আদালতে পেন্ডিং থাকা মামলার রায় পক্ষে আসা, তদারকি বাড়ানোও রাজস্ব আদায় বাড়াতে সহায়ক হয়েছে।" 

    তিনি বলেন, "মে পর্যন্ত ১১ মাসে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ৫ শতাংশ হয়েছে, আশা করছি জুন নাগাদ তা ৬ শতাংশে উন্নীত হবে।"

    এনবিআরের সংশ্লিষ্ট সূত্র জানায়, মে মাসে এনবিআর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আদায় করেছে ৩২ হাজার কোটি টাকার বেশি, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৮-৬৫ শতাংশ বেশি। এই সময়ে আয়কর ও ভ্রমণ কর থেকে আদায়ে অস্বাভাবিক প্রবৃদ্ধি হয়েছে, যা প্রায় ৫০ শতাংশ। আমদানি পর্যায়ে শুল্ক আদায় বেড়েছে প্রায় ২৭ শতাংশ আর ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট আদায় বেড়েছে ১৫ শতাংশের সামান্য বেশি।

    এছাড়া মে পর্যন্ত ১১ মাসে ৩ লাখ ১৫ হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ২ লাখ ৮২ হাজার ৪০০ কোটি টাকা। প্রবৃদ্ধি ৯ শতাংশ ছাড়ালেও আলোচ্য সময়ে লক্ষ্যমাত্রার তুলনায় আদায়ে ঘাটতি প্রায় ৩৩ হাজার কোটি টাকা।

    অকা/রা/সকাল, ২৬ জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    মে মাসে রাজস্ব আদায়ে বড় উল্লম্ফন

    এই বিষয়ে আরও সংবাদ

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    সঞ্চয়পত্রে কর বিভ্রান্তির অবসান

    রাজস্ব চাপে ভবিষ্যৎ সরকার

    ভ্যাট বাড়লেও গতি ফিরছে না অর্থনীতিতে

    বেতন বৃদ্ধির বড় প্রতিশ্রুতি, বাস্তবতায় রাজস্বের কঠিন পরীক্ষা

    রাজস্ব আদায় বাড়লেও ঘাটতির চাপেই এনবিআর

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    আমদানি বাড়লেও রমজানে ফলের দাম কেন কমছে না

    ব্লু-চিপ শেয়ারে বিদেশি বিনিয়োগের নতুন আগ্রহ

    আতঙ্কে কেনাকাটা, বাজারে তেল–চিনির চাপ

    শেয়ারবাজারে নারীর আগ্রহ কমছে

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বাড়াচ্ছে ব্যাংকগুলো

    ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস – ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য

    মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও তেলের দামে বাংলাদেশের নতুন মূল্যস্ফীতির আশঙ্কা

    দুদকের জালে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি
    এমডি ফরমান ও রাফাত উল্লাহের বিরুদ্ধে ঋণ জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ (১ম পর্ব)

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় তেলের দাম ১০০ ডলার ছাড়াল

    মজুত থাকলেও খাতুনগঞ্জে নিত্যপণ্যের দাম বাড়ছে কেন?

    কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির এশিয়া ইন্স্যুরেন্স পুরস্কার অর্জন

    ব্যাংক ঋণে ঢাকার আধিপত্য, দুই বিভাগেই প্রায় ৮৭ শতাংশ

    এলপি গ্যাস বাজারে অস্থিরতা, চড়া মূল্য দিচ্ছেন ভোক্তারা

    হরমুজ প্রণালী ও বাংলাদেশের ভবিষ্যত

    কাতারের এলএনজি সংকটে গ্যাস সরবরাহে অনিশ্চয়তা

    ইইউ বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের শক্ত অবস্থান

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.