Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    বাংলাদেশকে ৪০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

    জুন ২৬, ২০২৩ ৪:৪৬ পূর্বাহ্ণ4
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    দেশের বাণিজ্য-বিনিয়োগ এবং পর্যটন খাতকে সম্প্রসারিত করতে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ১০২ কিলোমিটার ডুয়েলগেজ রেল লাইন নির্মাণ করতে ৪০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে এডিবি। আজ রোববার (২৫ জুন) দুপুরে আগারগাঁওয়ে বাংলাদেশ সরকার ও ইআরডি মধ্যে এই ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। এতে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন ইআরডি সচিব শরিফা খান। এডিবির পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশের আবাসিক মিশনের অফিসার ইনচার্জ জিয়াংবো নিং।

    এডিবির ওসিআর ঋণ পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে পরিশোধ করতে পারবে বাংলাদেশ। ঋণের সুদহারের সঙ্গে ইউরিবোর বা ইউরো ইন্টারব্যাংক অফারড রেটের সঙ্গে দশমিক ৫ শতাংশ যোগ হবে ও ম্যাচুরিটি প্রিমিয়াম শূন্য দশমিক ১ শতাংশ। এছাড়া অবিতরণকৃত ঋণের ওপর শূন্য দশমিক ১৫ শতাংশ হারে কমিটমেন্ট চার্জ দিতে হবে।

    সরকারের ফ্রাস্ট ট্র্যাকভুক্ত প্রকল্প দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত ‘সাউথ এশিয়া সাব-রিজিওনাল ইকনমিক কো-অপারেশন চিটাগং-কক্সবাজার রেলওয়ে’ প্রকল্প। ১০০ কিলোমিটারের বেশি রেললাইনটিতে নতুন করে সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণ করা হবে। এতে ৪০ কোটি ডলার ঋণ দেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। প্রতি ডলার ১০৭ টাকা হারে বাংলাদেশী মুদ্রায় এ ঋণের পরিমাণ দাঁড়ায় ৪ হাজার ২৮০ কোটি টাকা।

    পর্যটন শহর কক্সবাজারের সঙ্গে রেলওয়ে স্থাপন করে যাত্রী ও মালামাল পরিবহনে রেলওয়ের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। প্রকল্পটির বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ রেলওয়ে। ২০১০ সালের জুলাইতে শুরু হওয়া প্রকল্পটির মেয়াদ শেষ হবে ২০২৪ সালের জুনে।

    এডিবি ১৯৭৩ সালের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশকে ২ হাজার ৮৮৭ কোটি ৪০ লাখ ডলারের ঋণ সহায়তা দিয়েছে। অনুদান সহায়তা দিয়েছে ৫৫ কোটি ৩০ লাখ ডলার। বাংলাদেশে উন্নয়ন সহায়তার ক্ষেত্রে সাধারণত বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন, শিক্ষা, স্থানীয় সরকার, কৃষি, পানি সম্পদ ও সুশাসনকে প্রাধান্য দেয় এ সংস্থাটি।

    অকা/ব্যাংখা/সকাল, ২৬ জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    বাংলাদেশকে ৪০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

    এই বিষয়ে আরও সংবাদ

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    পিকেএসএফের সঙ্গে এক প্রতিষ্ঠান ও ১১ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি চুক্তি

    টানা চতুর্থবার ইউরোমানির ‘সেরা ইএসজি ব্যাংক’ প্রাইম ব্যাংক

    ডলার বাজারে ফের চাপ

    খেলাপি ঋণে কড়াকড়ি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    প্রিমিয়ার ব্যাংকের লোকসান বেড়েছে ১৮৪ শতাংশ

    শেয়ারবাজারে বড় পতন থামাল মিউচুয়াল ফান্ড

    সপ্তাহের শেষদিনে শেয়ারবাজারে বড় পতন

    দেশে প্রথমবারের মতো ক্রস-বর্ডার নীতিমালা

    ১ কোটি টাকা যৌতুক দাবির অভিযোগে কারাগারে প্রিন্স মামুন

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ

    অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

    রফতানি আয় সময়মতো না আনলে মিলবে না ইডিএফ সুবিধা

    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

    এবার কমলো সোনার দাম

    উৎসে কর তদারকির ক্ষমতা স্থগিতের দাবি শীর্ষ ৮ চেম্বারের

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    গণসংগীতের প্রাণপুরুষ ফকির আলমগীরের প্রয়াণবার্ষিকী আজ

    শিল্পে ধস, প্রবৃদ্ধির গতি শ্লথ

    আবাসন খাতে দীর্ঘ মন্দার ছায়া

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.