Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    শুক্রবার, ১৮ বৈশাখ, ১৪৩৩ | ১ মে, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    রাজস্ব আদায় বেড়েছে

    আগস্ট ২৪, ২০২৩ ৪:২২ পূর্বাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    অর্থনীতিতে গতিমন্থরতা থাকলেও সন্তোষজনক আদায়ের মাধ্যমে অর্থবছর শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস জুলাইতে এর আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৫% বেশি রাজস্ব আদায় হয়েছে।

    এনবিআরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ মাসে তারা রাজস্ব আদায় করেছে ২০,৫৬১ কোটি টাকা। অবশ্য তা সত্বেও লক্ষ্যমাত্রা থেকে প্রায় ২ হাজার কোটি টাকা কম আদায় হয়েছে।

    মূলত লোকাল স্টেজে ভ্যালু অ্যাডেড ট্যাক্স (ভ্যাট) এর উপর ভর করেই অপেক্ষাকৃত ভালো প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে এনবিআর, যার প্রবৃদ্ধি গত মাসে ছিল প্রায় ২২ শতাংশ।

    এছাড়া গত বছর আমদানিতে খরা থাকায় ইমপোর্ট ট্যাক্স কমতির দিকে থাকলেও, অর্থবছরের প্রথম মাসে প্রায় ১৪% প্রবৃদ্ধি হয়েছে এ খাত থেকে। অপেক্ষাকৃত কম আদায় হয়েছে ইনকাম ট্যাক্স খাত থেকে।

    এনবিআর কর্মকর্তারা বলছেন, বাজেটে এবার কিছু ইনিশিয়েটিভ নেওয়া ও মনিটরিং জোরদার করায় ভ্যাট আদায়ে ভালো প্রবৃদ্ধি হয়েছে।

    এনবিআরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, "ফিসক্যাল মেজারস এর অংশ হিসেবে এবার বেশকিছু অব্যাহতি বাতিল করা হয়েছে, যা গত বছরের জুলাইয়ে ছিলো। ফলে ওই সময়ের তুলনায় এবার রাজস্ব আদায়ে গ্রোথ বেশি হয়েছে।"

    উদাহরণ দিয়ে তিনি বলেন, "কিছু কনজ্যুমার আইটেমে গত বছরের এই সময়ে রিডিউসড রেটে ভ্যাট ছিল, যা বর্তমানে নেই। ফলে এবার ওইসব খাত থেকে বেশি ভ্যাট আদায় হয়েছে।"

    তিনি বলেন, সরকার নতুন করে ঢাকা-চট্টগ্রামের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ইলেক্ট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) ব্যবস্থা চালু করছে। এর ফলে ট্রেডিং স্টেজ থেকে আগামীতে ভ্যাট আদায় বাড়তে পারে।

    সাবেক এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মাজিদ বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও রাজস্ব আদায়ের এ গ্রোথকে ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি বলেন, "অর্থনৈতিক গতিমন্থরতার মধ্যে রাজস্ব আদায়ে ভালো প্রবৃদ্ধি ইঙ্গিত দেয় যে, মানুষের উপর করের চাপ বেড়েছে।"  

    "অনেক করের চাপ সাধারণ ভোক্তার উপর পড়ছে। বর্তমান উচ্চ মূল্যস্ফীতির মধ্যে তাদের উপর বাড়তি করের (ভ্যাট) চাপ তাদের আরো কঠিন অবস্থার মধ্যে ফেলছে," যোগ করেন তিনি।

    এনবিআরের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব গ্রোথ ছিলো ১০ শতাংশের সামান্য বেশি, আর গত পাঁচ বছরে গড়ে গ্রোথ ছিলো ১১ শতাংশের কাছাকাছি। এর মধ্যে করোনার অর্থবছর ২০২০-২১ এ নেগেটিভ গ্রোথ হয়েছিল।

    চলতি অর্থবছর এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্য ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা।

    অকা/রা/ সকাল, ২৪ আগস্ট, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    রাজস্ব আদায় বেড়েছে

    এই বিষয়ে আরও সংবাদ

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    অতি ধনীদের জন্য বাড়তি কর, তামাকেও আসছে মূল্যচাপ

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    সঞ্চয়পত্রে কর বিভ্রান্তির অবসান

    রাজস্ব চাপে ভবিষ্যৎ সরকার

    ভ্যাট বাড়লেও গতি ফিরছে না অর্থনীতিতে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    মহান মে দিবস আজ
    শ্রমজীবী মানুষের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন

    মহান মে দিবসের বিশেষ পর্যবেক্ষণ
    নারী শ্রমে মানবতা ও বাস্তবতা

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    বাজেটে কালো টাকার সুযোগ এবং ভঙ্গুর অর্থনীতি

    বিএসইসির বিশেষ সতর্কবার্তা জারি
    অনলাইনে বিনিয়োগে সাবধান

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    পুঁজি বাজারে স্বচ্ছতা ফেরাতে কঠোর ডিএসই: কোম্পানি পরিদর্শনে তাৎক্ষণিক ক্ষমতা

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    বাজারে অস্থিরতা—দাম বাড়ার চাপ ও সিন্ডিকেটের প্রভাব

    ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

    টাকা ছাপিয়ে ঋণ নয়, বেসরকারি খাতকে সুরক্ষা দেবে সরকার

    বিমানের চেয়ারম্যান হলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান

    টেকসই উন্নয়ন অর্থায়নে সংকটে বিশ্ব; জাতিসংঘের সতর্কতা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.