Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    শুক্রবার, ১৮ বৈশাখ, ১৪৩৩ | ১ মে, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    অর্থনীতিতে প্রত্যাশিত গতি না থাকলেও রাজস্ব আদায়ে অপেক্ষাকৃত ভালো প্রবৃদ্ধি

    সেপ্টেম্বর ২১, ২০২৩ ৪:১২ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    অর্থনীতিতে প্রত্যাশিত গতি না থাকলেও রাজস্ব আদায়ে অপেক্ষাকৃত ভালো প্রবৃদ্ধি দেখছে ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ (এনবিআর)। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম দুইমাসে এনবিআরের রাজস্ব আদায় বেড়েছে ১৪.৭৪ শতাংশ। মূলত স্থানীয় পর্যায়ে ভ্যাট ও আয়কর আদায় বৃদ্ধি এক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। 

    এনবিআরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম দুইমাস, অর্থাৎ জুলাই ও আগস্ট সময়ে ৪৬ হাজার ২৩৩ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে সরকারের, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৪.৭৪ শতাংশ বেশি। অবশ্য তা সত্ত্বেও লক্ষ্যমাত্রার তুলনায় ৪,০৮৭ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে আলোচ্য সময়ে। 

    এনবিআর কর্মকর্তারা বলছেন, বাজেটে বেশকিছু খাতের অব্যাহতি সুবিধা কমিয়ে আনা কিংবা প্রত্যাহার করা এবং সিগারেট, বেভারেজ, জমি নিবন্ধনসহ কিছু খাতে ট্যাক্স ও ভ্যাট বাড়ানোর ফলে রাজস্ব আদায়ে ভালো প্রবৃদ্ধি দেখা যাচ্ছে। 

    একইসঙ্গে, ফাঁকি বন্ধে তদারকি বাড়ানো এবং কিছু আমদানি পণ্যে নতুন করে ভ্যালুয়েশনের মাধ্যমে কাস্টমস ডিউটি আদায় বাড়ানোও এর পেছনে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে বলে মনে করছেন তারা। 

    জাতীয় রাজস্ব বোর্ডের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আগের বছরের তুলনায় এ বছর বেশ কিছু পণ্যের ওপর ভ্যাট বসানো হয়েছে বেশি। ফলে, অর্থবছরের প্রথম দুই মাসে ওই খাতগুলো থেকে আরও বেশি ভ্যাট আদায় হয়েছে।

    এছাড়া সরকার ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস চালু করছে। ফলে ভবিষ্যতে ট্রেডিং পর্যায়ে ভ্যাট আদায় আরও বাড়তে পারে বলেও উল্লেখ করেন তিনি।

    এনবিআর সূত্র জানায়, দুইমাসে ভ্যাট আদায় বেড়েছে আগের অর্থবছরের একই সময়ে তুলনায় ২০ শতাংশের কাছাকাছি। আর ইনকাম ট্যাক্স আদায় বেড়েছে ১৬ শতাংশের ওপরে। 

    অবশ্য এনবিআরের এমন প্রবৃদ্ধির হারকে ভালো বলতে নারাজ বিশেষজ্ঞদের কেউ কেউ। 

    জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আবদুল মজিদ বলেন, "ইয়ার-অন-ইয়ার গ্রোথ ১৬ শতাংশ দেখে সন্তুষ্ট হওয়ার কিছু নেই। এনবিআরের লক্ষ্যমাত্রা ৩০ শতাংশের ওপরে। ফলে এই গ্রোথ যথেষ্ট নয়।" 

    তিনি বলেন, "বাজেটে কিছু মেজারস নেওয়ায় হয়তো ইঙ্কাম ট্যাক্স আদায় ১৬ শতাংশ হয়েছে। কিন্তু সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি আশানুরূপ ভালো নয়।"

    গত ২০২২-২৩ অর্থবছরে এনবিআর রাজস্ব আদায় করেছে ৩ লাখ ৩১ হাজার কোটি টাকা। আর চলতি অর্থবছরে এনবিআরের আদায়ের লক্ষ্য ঠিক করা হয়েছে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা।  সেই বিবেচনায় চলতি বছর গড়ে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি প্রয়োজন ৩০ শতাংশের মত। 

    এনবিআর হিসাব অনুযায়ী, গত পাঁচ অর্থবছরে গড়ে প্রতি বছর রাজস্ব আদায় বেড়েছে ১১ শতাংশের কাছাকাছি।

    অকা/রা/ সকাল, ২১ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    অতি ধনীদের জন্য বাড়তি কর, তামাকেও আসছে মূল্যচাপ

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    সঞ্চয়পত্রে কর বিভ্রান্তির অবসান

    রাজস্ব চাপে ভবিষ্যৎ সরকার

    ভ্যাট বাড়লেও গতি ফিরছে না অর্থনীতিতে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    মহান মে দিবস আজ
    শ্রমজীবী মানুষের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন

    মহান মে দিবসের বিশেষ পর্যবেক্ষণ
    নারী শ্রমে মানবতা ও বাস্তবতা

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    বাজেটে কালো টাকার সুযোগ এবং ভঙ্গুর অর্থনীতি

    বিএসইসির বিশেষ সতর্কবার্তা জারি
    অনলাইনে বিনিয়োগে সাবধান

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    পুঁজি বাজারে স্বচ্ছতা ফেরাতে কঠোর ডিএসই: কোম্পানি পরিদর্শনে তাৎক্ষণিক ক্ষমতা

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    বাজারে অস্থিরতা—দাম বাড়ার চাপ ও সিন্ডিকেটের প্রভাব

    ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

    টাকা ছাপিয়ে ঋণ নয়, বেসরকারি খাতকে সুরক্ষা দেবে সরকার

    বিমানের চেয়ারম্যান হলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান

    টেকসই উন্নয়ন অর্থায়নে সংকটে বিশ্ব; জাতিসংঘের সতর্কতা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.