Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    রবিবার, ১৯ বৈশাখ, ১৪৩৩ | ৩ মে, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    জন্মসনদ দিয়ে মোবাইল ব্যাংকিং হিসাব খোলা যাবে

    অক্টোবর ৪, ২০২৩ ৪:০২ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া মোবাইল ব্যাংকিং হিসাব খোলা এতদিন অসম্ভব ছিল। ফলে ১৮ বছরের কম বয়সী কেউ বিকাশ, রকেট বা নগদের মতো মোবাইল ব্যাংকিংয়ে হিসাব খুলতে পারতো না। তবে এখন থেকে ১৪ থেকে ১৮ বছর বয়সী যে কেউ চাইলেই জন্মসনদ দিয়ে মোবাইল ব্যাংকিং হিসাব খুলতে পারবে। যদিও এজেন্ট পয়েন্ট থেকে এসব অ্যাকাউন্টে টাকা পাঠানো যাবে না।

    বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস্ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নীতিমালা জারি করা হয়েছে। নীতিমালাটি নির্দেশনা আকারে দেশে কার্যরত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের প্রোভাইডার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

    কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ১৪-১৮ বছর বয়সী হিসাব খুলতে আগ্রহী ব্যক্তি এবং অভিভাবককে বাংলাদেশের নাগরিক হতে হবে। এক্ষেত্রে হিসাব খুলতে আগ্রহী ব্যক্তির জন্মসনদ এবং তাঁর অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের নম্বর এন্ট্রি করতে হবে সংশ্লিষ্ট এমএসএফ (মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস) প্রতিষ্ঠানকে। অভিভাবকের মোবাইল ব্যাংকিং হিসাব বাধ্যতামূলকভাবে ১৮ বছরের কম বয়সীদের হিসাবের সঙ্গে লিঙ্কড করতে হবে। এজন্য প্রমাণ হিসেবে অভিভাবকের মোবাইল ব্যাংকিং হিসাবে ব্যবহৃত নম্বরে ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি প্রেরণ করা হবে।

    মোবাইল ব্যাংকিং হিসাব খোলার পর ১৪ থেকে ১৮ বছর বয়সীদের লেনদেনের ক্ষেত্রে হিসাবধারীর মোবাইল নম্বরে মেসেজ প্রেরণ নিশ্চিত করতে হবে। একইসাথে লেনদেনের তথ্য সম্পর্কে হিসাবধারীর অভিভাবককে মেসেজ বা অন্য যেকোন পদ্ধতিতে অবহিত করার নির্দেশনাও দেয়া হয়েছে।

    ১৪-১৮ বছর বয়সী নবীনদের এমএফএস হিসাবসমূহে শুধুমাত্র অভিভাবকের লিংকড এমএফএস হিসাব/ ব্যাংক হিসাব/ কার্ড/ ই-ওয়ালেট হতে অর্থ জমা করা যাবে। এক্ষেত্রে তাদের হিসাবসমূহে এজেন্ট পয়েন্ট অথবা অন্য কোন এমএফএস হিসাব / ব্যাংক হিসাব/ কার্ড/ ই-ওয়ালেট হতে অ্যাড মানি করা যাবে না।

    অপ্রাপ্ত বয়স্কদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে ক্যাশ ইন, অ্যাড মানি, ক্যাশ আউট, পিটুপি, মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পেমেন্ট, এডুকেশন ফি ও মার্চেন্ট পেমেন্ট করা যাবে। তবে এজেন্ট পয়েন্ট থেকে এসব হিসাবে ক্যাশ ইন করা যাবে না।

    ১৮ বছরের কম বয়সীদের মোবাইল ব্যাংকিং হিসাবে লেনদেনের সীমাও নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। অভিভাবকের লিংকড এমএফএস অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, কার্ড ও ই-ওয়ালেট হতে দৈনিক সর্বোচ্চ পাঁচ বারে ৫ হাজার টাকা ক্যাশ ইন করা যাবে। আর মাসে সর্বোচ্চ ১০ বারে ৩০ হাজার টাকা ক্যাশ ইন করা যাবে। এজেন্ট পয়েন্ট থেকে এসব হিসাবে ক্যাশ ইন করা যাবে না। দৈনিক সর্বোচ্চ পাঁচ বারে ৫ হাজার টাকা এবং মাসে সর্বোচ্চ ১০ বারে ২৫ হাজার টাকা ক্যাশ আউট করা যাবে। পিটুপির ক্ষেত্রে দৈনিক পাঁচ বারে ৫ হাজার এবং মাসে ১০ বারে ১৫ হাজার পর্যন্ত লেনদেন করা যাবে। এছাড়াও প্রতিদিন সর্বোচ্চ তিনবারে ৫ হাজার টাকা এবং মাসে ১০ বারে ২০ হাজার টাকা পর্যন্ত পেমেন্ট করা যাবে।

    অপ্রাপ্তবয়স্কদের এসব অ্যাকাউন্টে যেকোন অপব্যবহার রোধে সংশ্লিষ্ট এমএফএস প্রোভাইডার প্রতিষ্ঠান কর্তৃক এসকল হিসাবসমূহকে নিবিড়ভাবে তদারকি করতে হবে বলে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। এসব অ্যাকাউন্টের লেনদেনের তথ্য ও এ কার্যক্রমের মাসিক প্রতিবেদন পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টে দাখিল করার নির্দেশনাও দেয়া হয়েছে।

    কেন্দ্রীয় ব্যাংক বলছে, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের উদ্দেশ্যে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তোলার কৌশল হিসেবে দেশের সকল জনগোষ্ঠীকে ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে আনতে ১৪ থেকে ১৮ বছর বয়সীদের এমএফএস হিসাবের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

    অকা/ব্যাংখা/অপ্র/ সকাল, ০৪ অক্টোবর, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    জন্মসনদ দিয়ে মোবাইল ব্যাংকিং হিসাব খোলা যাবে

    এই বিষয়ে আরও সংবাদ

    সম্মিলিত ইসলামী ব্যাংক – আস্থাহীনতার ঘূর্ণিতে একীভূত উদ্যোগ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    অর্থপাচারের অভিযোগ থাকলে ফেরা যাবে না ব্যাংকের বোর্ডে

    ট্রেজারি বন্ডের সুদহারে উল্লম্ফন: ব্যাংক ঋণের ব্যয় বাড়ছে সরকারের

    আরো বাড়লো বৈদেশিক মুদ্রার রিজার্ভ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    হরমুজ প্রণালি বন্ধ
    বিশ্বজুড়ে সার সরবরাহ ব্যবস্থা স্থবির

    সম্মিলিত ইসলামী ব্যাংক – আস্থাহীনতার ঘূর্ণিতে একীভূত উদ্যোগ

    মহান মে দিবস আজ
    শ্রমজীবী মানুষের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন

    মহান মে দিবসের বিশেষ পর্যবেক্ষণ
    নারী শ্রমে মানবতা ও বাস্তবতা

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    বাজেটে কালো টাকার সুযোগ এবং ভঙ্গুর অর্থনীতি

    বিএসইসির বিশেষ সতর্কবার্তা জারি
    অনলাইনে বিনিয়োগে সাবধান

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    পুঁজি বাজারে স্বচ্ছতা ফেরাতে কঠোর ডিএসই: কোম্পানি পরিদর্শনে তাৎক্ষণিক ক্ষমতা

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    বাজারে অস্থিরতা—দাম বাড়ার চাপ ও সিন্ডিকেটের প্রভাব

    ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

    টাকা ছাপিয়ে ঋণ নয়, বেসরকারি খাতকে সুরক্ষা দেবে সরকার

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.