Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    দেশে বসবাসকারী নাগরিকরাও ব্যাংকগুলোতে বৈদেশিক মুদ্রায় ব্যাংক হিসাব খুলতে পারবেন

    ডিসেম্বর ৪, ২০২৩ ৪:৫৬ পূর্বাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    বাংলাদেশে বসবাসকারী নাগরিকরাও প্রবাসীদের মতো দেশের ব্যাংকগুলোতে বৈদেশিক মুদ্রায় ব্যাংক হিসাব (আরএফসিডি) খুলতে পারবেন। বিদেশ থেকে আসার সময় সঙ্গে থাকা বৈদেশিক মুদ্রা বা স্বর্ণালংকার শুল্ক কর্তৃপক্ষের কাছে ঘোষণা দিয়ে সেগুলো ব্যাংক হিসাবে জমা রাখতে পারবেন। কমপক্ষে এক মাস জমা রাখলে এর বিপরীতে নির্ধারিত হারে মুনাফাও পাবেন। এসব বৈদেশিক মুদ্রা বিদেশে যাওয়ার সময় গ্রাহক সঙ্গে নিয়ে যেতে পারবেন। এছাড়া এগুলো গ্রাহকের নিজের বা সন্তানদের শিক্ষা ও চিকিৎসা খরচ মেটাতে ব্যয় করা যাবে। আগে এসব সুযোগ ছিল না।

    এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট গ্রাহকদের জানানোর নির্দেশও দেওয়া হয়েছে।

    সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে ডলার সংকটের মধ্যে বাংলাদেশের অনেক নাগরিক বাজার থেকে বা ব্যাংক থেকে বেআইনিভাবে ডলার বা অন্যান্য বৈদেশিক মুদ্রা কিনে নিজেদের কাছে রেখে দিয়েছেন। সেগুলো তারা ব্যাংকেও জমা করতে পারছেন না। এতে করে ডলারের প্রবাহের একটি বড় অংশ আটকে যাচ্ছে। এছাড়া বিদেশ থেকে দেশে আসার সময় বাংলাদেশি নাগরিকরা সর্বোচ্চ ১০ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সঙ্গে আনতে পারেন। ওইসব মুদ্রা বন্দরে শুল্ক কর্তৃপক্ষের কাছে ঘোষণা দিয়ে সঙ্গে রাখতে হয়। এসব বৈদেশিক মুদ্রা আগে গ্রাহকরা ব্যাংকে রাখতে পারতেন না। কারণ সাধারণ নাগরিকরা আগে ব্যাংকে বৈদেশিক মুদ্রায় হিসাব খুলতে পারতেন না। ফলে ওইসব বৈদেশিক মুদ্রা নিজের কাছে রেখে দিতে হতো। এগুলো ব্যাংকিং চ্যানেলে আসতো না। এগুলো গ্রাহক আবার বিদেশে যাওয়ার সময় সঙ্গে নিয়ে যেতে পারতেন। এতে করে কিছু নাগরিকের কাছে বৈদেশিক মুদ্রা রাখার প্রবণতা বেড়ে গিয়েছিল। ওইসব বৈদেশিক মুদ্রা ব্যাংকিং চ্যানেলে নিয়ে আসতে কেন্দ্রীয় ব্যাংক বিশেষ সুবিধা দিয়েছে। একাধিকবার আসা-যাওয়া করলে এর বেশি বৈদেশিক মুদ্রাও রাখা যাবে।

    এতে আরও বলা হয়, এখন থেকে প্রবাসী বাংলাদেশিদের মতো দেশে বসবাস করেন এমন নাগরিকরাও যে কোনো ব্যাংকের বৈদেশিক বাণিজ্য শাখায় বৈদেশিক মুদ্রায় হিসাব খুলতে পারবেন। কেন্দ্রীয় ব্যাংক অনুমোদিত মুদ্রা মার্কিন ডলার, ব্রিটিশ পাউন্ড, ইউরোপীয় ইউনিয়নের একক মুদ্রা ইউরো, কানাডিয়ান ডলার, চীনের আরএমবি, সিঙ্গাপুরি ডলার, অস্ট্রেলিয়ান ডলার, জাপানি ইয়েনসহ বাংলাদেশ ব্যাংক অনুমোদিত যে কোনো মুদ্রায় হিসাব খুলতে পারবেন। এসব হিসাবে সঙ্গে আনা ডলার জমা রাখতে পারবেন। তবে এর বেশি ডলার রাখতে হলে তার ব্যাখ্যা দিতে হবে। তবে বৈদেশিক মুদ্রা আয় করেন এমন ব্যক্তিরা এরচেয়ে বেশি ডলার রাখতে পারবেন। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক বা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এর চেয়ে বেশি ডলারও রাখা যাবে। বর্তমানে এ সুবিধা কেবলমাত্র প্রবাসী বাংলাদেশিরা ভোগ করতে পারেন। দেশে বসবাসকারী নাগরিকরা এ সুবিধা আগে ভোগ করতে পারতেন না। এখন পারবেন। তবে যারা বৈদেশিক মুদ্রা আয় করেন তারা সীমিত আকারে এ সুবিধা ভোগ করতে পারেন।

    সার্কুলারে বলা হয়, গ্রাহকের হিসাবে ওইসব বৈদেশিক মুদ্রা কমপক্ষে এক মাস জমা থাকলে এর বিপরীতে নির্ধারিত হারে সুদ পাওয়া যাবে। সংশ্লিষ্ট মুদ্রার ভিত্তি সুদের হারের সঙ্গে দেড় শতাংশ যোগ করে গ্রাহকের হিসাবে সুদ জমা করা হবে। গ্রাহক ইচ্ছে করলে যে কোনো সময় এসব বৈদেশিক মুদ্রা পুনরায় বিদেশে নিয়ে যেতে পারবেন।

    গ্রাহক ইচ্ছা করলে যে কোনো সময় এগুলো টাকায় রূপান্তর করে দেশে নিজের প্রয়োজনে খরচ করতে পারবেন। প্রয়োজন হলে ওইসব বৈদেশিক মুদ্রার বিপরীতে গ্রাহক আন্তর্জাতিক মানের ডেবিট ও ক্রেডিট কার্ডও ব্যাংক থেকে নিতে পারবেন।

    অকা/ব্যাংখা/ সকাল/৪ ডিসেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    দেশে বসবাসকারী নাগরিকরাও ব্যাংকগুলোতে বৈদেশিক মুদ্রায় ব্যাংক হিসাব খুলতে পারবেন

    এই বিষয়ে আরও সংবাদ

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    পিকেএসএফের সঙ্গে এক প্রতিষ্ঠান ও ১১ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি চুক্তি

    টানা চতুর্থবার ইউরোমানির ‘সেরা ইএসজি ব্যাংক’ প্রাইম ব্যাংক

    ডলার বাজারে ফের চাপ

    খেলাপি ঋণে কড়াকড়ি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রাজধানীর মিরপুর-১৩ এ গুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

    রাষ্ট্রপতির পদত্যাগ ও অতঃপর…

    রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় যারা

    প্রিমিয়ার ব্যাংকের লোকসান বেড়েছে ১৮৪ শতাংশ

    শেয়ারবাজারে বড় পতন থামাল মিউচুয়াল ফান্ড

    সপ্তাহের শেষদিনে শেয়ারবাজারে বড় পতন

    দেশে প্রথমবারের মতো ক্রস-বর্ডার নীতিমালা

    ১ কোটি টাকা যৌতুক দাবির অভিযোগে কারাগারে প্রিন্স মামুন

    ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ

    অবশেষে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

    রফতানি আয় সময়মতো না আনলে মিলবে না ইডিএফ সুবিধা

    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

    এবার কমলো সোনার দাম

    উৎসে কর তদারকির ক্ষমতা স্থগিতের দাবি শীর্ষ ৮ চেম্বারের

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.