Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ব্যাংকের শাখা আপাতত আর নয়

    আগস্ট ৫, ২০২১ ৬:১৩ পূর্বাহ্ণUpdated:আগস্ট ৫, ২০২১ ৬:১৩ পূর্বাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর লোকসানি শাখা নিয়ে উদ্বিগ্ন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। ব্যাংকিং খাতের নিয়ন্ত্রণকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক দীর্ঘদিন থেকেই চেষ্টা করছে লোকসানে থাকা শাখাগুলো বন্ধ করতে।

    অতি সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে প্রযুক্তি নির্ভর ডিজিটাল ব্যাংকিং সেবা দেওয়ার পাশাপাশি লোকসান কমিয়ে আনার কতিপয় নির্দেশনা দিয়েছে।

    রাষ্ট্রীয় ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের চিঠি দেওয়া হয়েছে এই বিষয়ে নির্দেশনা দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

    রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর নির্বাহীদের কাছে লেখা চিঠিতে রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংকের একাধিক শাখার খোলার অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে। অর্থাৎ কোনো নির্দিষ্ট এলাকায় কোনো রাষ্ট্রীয় ব্যাংকের শাখা থাকলে অন্য কোনো সরকারি ব্যাংকের কোনো শাখা সেখানে খোলার অনুমতি দেওয়া হবে না।

    চিঠিতে বলা হয়, করোনার এ সময়ে রাষ্ট্রীয় ব্যাংকের নতুন কোনো শাখাও খোলা যাবে না। শাখা খোলার মাধ্যমে রাষ্ট্রীয় ব্যাংকগুলোকে একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত না হওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

    আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন কর্মকর্তা অর্থকাগজ এর প্রতিনিধিকে বলেন, এ বিভাগে প্রায়ই বিভিন্ন রাষ্ট্রীয় ব্যাংক থেকে দেশের বিভিন্ন অঞ্চলে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা খোলার অনুমতি নেওয়ার জন্য আবেদন করা হয়। কিন্তু এ বিষয়ে অর্থমন্ত্রীর নির্দেশনা হচ্ছে একই অঞ্চলে সরকারি ব্যাংকের একাধিক শাখার অনুমতি দেওয়া যাবে না। এমনকি করোনার বিরাজমান সময়ে নতুন করে শাখা খোলারও প্রয়োজন নেই বলে তিনি নির্দেশনা দিয়েছেন।

    দেশে ৬টি রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক - সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) এর মোট শাখা রয়েছে ৩৮০৬টি।

    এরমধ্যে লোকসানী শাখার সংখ্যা এখন ২২৬। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে, এক বছরের লোকসানী শাখার পরিমাণ কমলেও এখনও এ ধরনের শাখার সংখ্যা সবচেয়ে বেশি রয়েছে অগ্রণী ব্যাংকের। তারপর জনতার।

    গত অক্টোবর মাসে বাংলাদেশ ব্যাংকে গভর্নরের সভাপতিত্বে সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান নির্বাহীদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে লোকসানী শাখার বিষয়টি আলোচনায় বিশেষ গুরুত্ব পায়। তখন বাংলাদেশ ব্যাংকের হিসাবে সরকারি এ চার ব্যাংকে লোকসানি শাখার সংখ্যা ছিল ২২৩টি। এর মধ্যে সোনালী ব্যাংকের ৫০, জনতার ৭৯, অগ্রণীর ৭৮ ও রূপালীর ১৬টি শাখা ছিল। দীর্ঘদিন ধরে লোকসানে থাকা এসব শাখাকে ঘুরে দাঁড়ানোর জন্য কী পদক্ষেপ নেওয়া যায় তা দেখার জন্য ব্যাংকের এমডিদের নির্দেশনা দেন গভর্নর। আর খেলাপি ঋণ আদায় ও নতুন ঋণ বিতরণের ক্ষেত্রে সম্ভাব্য সব দিক খতিয়ে দেখার কথাও উল্লেখ করেন তিনি।

    #

    সর্বশেষ হালনাগাদ 5 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৯ শতাংশ

    পিকেএসএফের সঙ্গে এক প্রতিষ্ঠান ও ১১ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি চুক্তি

    টানা চতুর্থবার ইউরোমানির ‘সেরা ইএসজি ব্যাংক’ প্রাইম ব্যাংক

    ডলার বাজারে ফের চাপ

    খেলাপি ঋণে কড়াকড়ি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    গণসংগীতের প্রাণপুরুষ ফকির আলমগীরের প্রয়াণবার্ষিকী আজ

    শিল্পে ধস, প্রবৃদ্ধির গতি শ্লথ

    আবাসন খাতে দীর্ঘ মন্দার ছায়া

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ

    ঘোষণাপত্র ছাড়াই ২০ হাজার ডলার আনতে পারবেন ফ্রিল্যান্সাররা

    ভাসানচরে সৌরবিদ্যুতের কাজ পেল চীনা প্রতিষ্ঠান

    বোরো সংগ্রহে ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কিনবে সরকার

    সারের কাঁচামাল আমদানির দরপত্রের সময়সীমা ২১ দিন

    প্লটের নামে প্রতারণা, ১৭ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

    বিশ্বকাপ সেরা একাদশ: মেসি-এমবাপেদের সঙ্গে ভোজিনহা

    মেসিদের নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

    ২১ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৭৬৮ কোটি টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.