Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    মোবাইল সংযোগে প্রযুক্তির ইতিবাচক প্রভাব

    মে ২, ২০২৪ ৬:২৩ পূর্বাহ্ণUpdated:মে ২, ২০২৪ ৬:২৩ পূর্বাহ্ণ4
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন
    কর্মক্ষমতা বৃদ্ধি ও নতুন আয়ের উৎস তৈরিতে ভূমিকা রাখছে মোবাইল সংযোগ
    কর্মক্ষেত্রে উৎপাদনশীলতা, ডিজিটাল ভবিষ্যতের জন্য দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বাড়তি উপার্জনে মোবাইল প্রযুক্তির সম্ভাবনাকে কাজে লাগাচ্ছে বাংলাদেশ।
    টেলিনর এশিয়ার ডিজিটাল লাইভস ডিকোডেড শিরোনামে প্রকাশিত জরিপে এ তথ্য উঠে এসেছে। এশিয়া জুড়ে আট হাজার মানুষ সমীক্ষায় অংশগ্রহণ করে। সমীক্ষায় অংশগ্রহণকারী ১০ জনের মধ্যে প্রায় ছয়জনই দিনের অর্ধেকেরও বেশি সময় মোবাইল ফোন ব্যবহারের কথা জানিয়েছেন। একই সঙ্গে ৬২ শতাংশ মানুষ বিশ্বাস করে এক-দুই বছরের মধ্যে তাদের মোবাইল ফোন ব্যবহার আরো বাড়বে।

    মূলত কর্মক্ষেত্রের প্রয়োজনেই (৭৫ শতাংশ) মোবাইল ফোন ব্যবহারের মাত্রা বাড়ছে। এর পরেই কারণ হিসেবে রয়েছে দৈনন্দিন কেনাকাটা, রিটেইল ও ব্যাংকিংয়ের মতো অনলাইন সেবা গ্রহণ (৬৭ শতাংশ)। সমীক্ষায় আরো উঠে আসে যে ৯৬ শতাংশ মানুষের মতে, মোবাইল ফোন তাদের কর্মক্ষেত্র ও ব্যক্তিগত জীবনের ভারসাম্যকে উন্নত করেছে।

    টেলিনর এশিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব এক্সটার্নাল রিলেশনস মনীষা ডোগরা বলেন, মোবাইল প্রযুক্তি বাংলাদেশের মানুষের ক্ষমতায়নে ভূমিকা রাখছে এবং মানসম্মত ডিজিটাল জীবনধারার জন্য অপরিহার্য হয়ে উঠছে। আমাদের ডিজিটাল লাইভস ডিকোডেড সমীক্ষায় দেখা গেছে যে বাংলাদেশের মানুষ মোবাইল সংযোগের প্রভাব সম্পর্কে যথেষ্ট ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন এবং নতুন সুযোগগুলোকে কাজে লাগাতে মোবাইল ফোন ব্যবহার করছেন।’

    সমীক্ষায় মোবাইল ফোন ও মোবাইল প্রযুক্তির ইতিবাচক প্রভাব স্পষ্টভাবে ফুটে উঠেছে। আশ্চর্যজনকভাবে ৯৩ শতাংশ উত্তরদাতা বলছেন, গত পাঁচ বছরে কর্মক্ষেত্রে কর্মক্ষমতা এবং কাজের মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। আর ৮২ শতাংশ মানুষ কর্মক্ষেত্রে উৎপাদনশীলতার ক্ষেত্রে প্রযুক্তির ইতিবাচক প্রভাবের কথা উল্লেখ করেছেন।

    বাংলাদেশের ফ্রিল্যান্সার ও অনলাইন পরামর্শদাতারা সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন বলে জরিপে বলা হয়েছে। প্রতি ১০ জন উত্তরদাতাদের মধ্যে ছয়জনই অনলাইনে এ ধরনের সেবা প্রদানের জন্য মোবাইল ফোন ব্যবহারের কথা জানিয়েছেন।

    সমীক্ষায় আরো প্রকাশ করা হয়, বাংলাদেশের ব্যবসাগুলো জেনারেটিভ এআইয়ের মতো নতুন ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের জন্য প্রস্তুত। অংশগ্রহণকারীদের মধ্যে ৬৫ শতাংশের অভিমত, তারা যে কোম্পানিতে কাজ করেন সে কোম্পানিগুলো নতুন প্রযুক্তি এবং জেনারেটিভ এআই ব্যবহারকে সমর্থন করেন এবং প্রায় অর্ধেক (৪৭ শতাংশ) বিশ্বাস করেন যে আগামী ছয় মাসে জেনারেটিভ এআইয়ের ব্যবহার বাড়বে।

    অকা/মোসংপ্র/ফর/সকাল, ২ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    কর্মদক্ষতা জেনারেটিভ প্রযুক্তি সংযোগ

    এই বিষয়ে আরও সংবাদ

    ইউনানের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য সহযোগিতা বাড়ানোয় জোর বাণিজ্যমন্ত্রীর

    সোলার পণ্য আমদানির বিষয়ে যা বলছে এনবিআর

    শহরের তুলনায় গ্রামে মূল্যস্ফীতির চাপ বেশি

    শূন্য মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো

    ইউরোপে চালু হতে যাচ্ছে বৈদ্যুতিক উড়োজাহাজ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার

    মিউজিক চার্টে এআই নির্মিত গান নিষিদ্ধের হিড়িক ও সুরের স্বত্বাধিকার

    পররাষ্ট্রনীতি চলুক রাষ্ট্রীয় স্বার্থে, ব্যক্তিগত আবেগে নয়

    যন্ত্রপাতি বন্দরে, ঋণের বোঝা ব্যাংকে—উৎপাদনহীন ৭ হাজার কোটির প্রকল্প

    সেপ্টেম্বরে ২ কার্গো এলএনজি কেনার অনুমোদন

    বিশ্ববাজারে তেলের দামের ঊর্ধ্বগতি

    ৮ মাসে কাজ হারিয়েছে ৬২ হাজার শ্রমিক

    দাউদপুরে এক মাঠে স্বাস্থ্য-ভূমি-এনআইডিসহ সব সরকারি সেবা

    গ্লোবাল মিশনে বলিউড সুপারস্টার সালমান খান ও সঞ্জয় দত্ত

    মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ

    ৬ টাকা ৪৮ পয়সায় নবায়নযোগ্য বিদ্যুৎ কিনতে পারবে পিডিবি

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

    পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত

    ভাই চার্লস স্পেসারের চোখে প্রিন্সেস ডায়ানার রোজনামচা

    বিয়ের নামে বিদেশযাত্রা, চীনে গিয়ে নিখোঁজ বা নির্যাতনের অভিযোগ

    ছাদেই হবে ১৮০০ মেগাওয়াট বিদ্যুৎ

    ইউএস-বাংলার দিগন্ত ছোঁয়ার প্রস্তুতি

    বিনিয়োগে গতি ফেরাতে সব বাধা দূর করার অঙ্গীকার

    শেয়ারবাজরেও জ্বালানি সঙ্কটের প্রভাব

    বেসিক ব্যাংক পুনঃপ্রতিষ্ঠা চায় সরকার

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.