Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    চামড়াজাত পণ্যের উৎপাদন ও বাণিজ্য বাড়ছে

    মে ৪, ২০২৪ ৫:৪২ পূর্বাহ্ণUpdated:মে ৪, ২০২৪ ৫:৪২ পূর্বাহ্ণ20
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন

    ভাটা পড়ে নিত্যদিনের ব্যস্ততা ও বাণিজ্যিক প্রবাহে। তবে বর্তমানে দৃশ্যপট বদলাচ্ছে। চামড়াজাত পণ্যের সম্ভাবনাকে কাজে লাগিয়ে ফের চেনা রূপে ফিরছে হাজারীবাগ। চামড়ার ট্যানারিগুলো ঢাকার সাভারে স্থানান্তরের পর প্রাণহীন হয়ে পড়ে হাজারীবাগ। পরিশোধিত চামড়া সাভার থেকে এনে এখানে তৈরি হচ্ছে জুতা, ব্যাগ, মানিব্যাগসহ নানা রকম চামড়াজাত পণ্য। হাজারীবাগের চামড়াজাত পণ্যের দোকানগুলোয় বছরে ৭০-৮০ কোটি টাকার পণ্য বিক্রি হয়। পণ্যের মানোন্নয়ন, বহুমুখীকরণ এবং উদ্যোক্তা-কর্মীর দক্ষতা উন্নয়নে সহায়তা করছে এসএমই ফাউন্ডেশন।

    এসএমই ফাউন্ডেশনের ক্লাস্টার ম্যাপিং স্টাডি অনুযায়ী রাজধানীর হাজারীবাগে পুরনো ট্যানারি পল্লীতে গড়ে ওঠে লেদার ক্লাস্টার। হাজারীবাগ ট্যানারি মোড় থেকে লেদার টেকনোলজি কলেজ পর্যন্ত হাজারীবাগ বাজার, ধানমন্ডির ৮ নম্বর (নতুন) বাসস্ট্যান্ড গলিসহ পুরো এলাকায় ৪০০-৫০০ দোকান, শোরুম ও চামড়াজাত পণ্যের ছোট কারখানা রয়েছে। হাজারীবাগের ছোট ছোট চামড়াজাত পণ্য উৎপাদন কারখানা থেকে বিভিন্ন পণ্য রফতানি হচ্ছে দেশের বাইরেও। দোকানগুলোয় বিক্রি হচ্ছে এখানেই পাকা চামড়া দিয়ে তৈরি জুতা, জ্যাকেট, অফিস ব্যাগ, ওয়ালেট, পার্স, বেল্ট, স্কুলের ব্যাগ ও মেয়েদের হাতব্যাগসহ নানা পণ্য। এছাড়া চামড়ার তৈরি মোবাইল ও ল্যাপটপ কাভার, চাবির রিং, খাবারের বাক্স বহনের ব্যাগ, টিস্যু বক্স, পাসপোর্ট হোল্ডার, ফটোফ্রেম এমনকি সোফার কুশন কাভারও তৈরি হচ্ছে। চলতি ফ্যাশনের বিষয়টি বিবেচনায় রেখে পণ্যের রঙ ও বৈচিত্র্যে রয়েছে আধুনিকতার ছাপ। দামও তুলনামূলক কম।

    ব্ল্যাক স্নো নামের একটি শোরুম ঘুরে দেখা যায় বিভিন্ন ডিজাইনের জুতা তৈরি করে বিক্রি করছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির উদ্যোক্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমরা সাভার থেকে প্রক্রিয়াজাত চামড়া কিনে আনি। এরপর হাজারীবাগে আমাদের নিজেদের কারখানায় বিভিন্ন ডিজাইনের জুতা তৈরি করি। ক্রেতাসাধারণের কাছ থেকে ভালোই সাড়া পাচ্ছি আমরা।’

    হাজারীবাগে দীর্ঘ ৬৬ বছর ধরে চালু চামড়া কারখানাগুলো ২০১৭ সালে সরিয়ে নেয়া হয় সাভারে। তখন টানাপড়েনে হাজারীবাগের অনেক কারখানাই বন্ধ হয়ে গিয়েছিল। তাতে বেকার হয়ে পড়ে ট্যানারি শ্রমিকসহ কারখানাগুলোর বিভিন্ন বিভাগে কাজ করা বহু মানুষ। তারাই স্বল্প ভাড়ায় পরিত্যক্ত কারখানা ভবনের কক্ষ ভাড়া নিয়ে শুরু করে চামড়াজাত পণ্য বিক্রির ব্যবসা। এসব দোকানের সংখ্যা দ্রুত বাড়ছে।

    তৈরি পোশাকের পাশাপাশি সম্ভাবনাময় খাত হিসেবে চামড়াজাত পণ্য রফতানির ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

    রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যমতে, গত বছরের জুলাই থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত ১০০ কোটি ডলারের বেশি চামড়া ও চামড়াজাত পণ্য রফতানি হয়েছে দেশ থেকে। আগামীতে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পর ইউরোপীয় বাজারে বাংলাদেশের পণ্যের শুল্কমুক্ত সুবিধা থাকবে না।

    অকা/চাশি/ফর/সকাল, ০৪-০৫-২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    পণ্য রফতানি রেমিট্যান্স

    এই বিষয়ে আরও সংবাদ

    সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান
    কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার

    টানা বৃষ্টিতে সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক

    আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ৩৬.৫২ বিলিয়ন ডলার

    জেট ফুয়েলের দাম আবার কমালো বিইআরসি

    ‘আমরা নারী’ ও ‘অরোরা’-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

    মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ, স্বস্তির ইঙ্গিত অর্থনীতিতে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান
    কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার

    টানা বৃষ্টিতে সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক

    স্পেনের সঙ্গে সব বাণিজ্য বন্ধের নির্দেশ ট্রাম্পের

    অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছরের কারাদণ্ড

    ওজন কমিয়ে নতুন লুকে ফিরছেন সায়ন্তিকা

    ভোমরা স্থলবন্দরে রাজস্ব আদায়ে ধস
    লক্ষ্যমাত্রার চেয়ে ৯৫০ কোটি টাকারও বেশি কম আদায়

    সুরের জাদুকর আলম খানের প্রয়াণ দিবস আজ

    ‘সম্পর্ক’ মুগ্ধ করল কলকাতার দর্শকদের

    আড়াল কাটিয়ে ফিরছেন শবনম বুবলি

    বিশ্বকাপের শেষ আটের লাইনআপ, মুখোমুখি কারা?

    ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড

    বিশ্বকাপে বিতর্কের কেন্দ্রবিন্দু ফিফা

    এফডিআইয়ে আফ্রিকার কাছেও পিছিয়ে বাংলাদেশ

    ব্যাংকে অলস অর্থের পাহাড়

    বিশ্বকাপে মেসির অনন্য রেকর্ড, স্মরণীয় ১৫ মিনিট

    অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

    গুগলের ৫টি গোপন সার্চ কৌশল

    স্যামসাংয়ের নতুন ৫জি স্মার্টফোন

    ছেলের আত্মহত্যা: ওপেনএআইর বিরুদ্ধে মায়ের মামলা

    বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান চালু করতে ২০ হাজার কোটি টাকার তহবিল

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.