Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ফরিদপুরে এনআরবি গ্লোবাল লাইফের সার্ভিস পয়েন্ট উদ্বোধন

    আগস্ট ১৭, ২০২১ ১২:৫৬ অপরাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    গত ১৬ আগস্ট ফরিদপুর শহরের গোয়ালচামটে এনআরবি গ্লোবাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর সার্ভিস পয়েন্ট উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানের পরিচালক ও ফরিদপুর জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ড. যশোদা জীবন দেবনাথ (সিআইপি) কোম্পানীর পক্ষে এর শুভ উদ্বোধন করেন। সার্ভিস পয়েন্ট উদ্বোধনের পর এক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে ড. যশোদা জীবন দেবনাথ (সিআইপি) বলেন, আমাদের বেঁচে থাকার প্রয়োজনে বীমা করা অত্যন্ত জরুরি। এ জন্যই উন্নত বিশ্বে তা বাধ্যতামূলক। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বীমা প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। ভাগ্য পরিবর্তনে বীমা গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাই শুধু নিজের প্রয়োজনে নয়, সন্তান-সন্ততি ও ভবিষ্যতের প্রয়োজনে এ বীমা পলিসি করা সামাজিক জীবনে অপরিহার্য।
    এছাড়াও আলোচনায় অংশ নেন বিশেষ অতিথি ফরিদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম, সিনিয়র ডিএমডি (উন্নয়ন) মোঃ হুমায়ুন কবির, বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এম. সেলিম, কোতওয়ালি থানার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী, ফরিদপুর পৌরসভার ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর বিধান কুমার সাহা।
    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন লূৎফর রহমান, এসইডি (উন্নয়ন)। সভাপতিত্ব করেন ডাঃ খন্দকার মাসুদ, ডিএমডি (উন্নয়ন)।
    আলোচনায় কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মুনিরুল আলম বর্তমান প্রেক্ষাপটে বীমার গুরুত্বসহ ডিজিটাল কাস্টমার কেয়ার ও মার্কেটিংয়ের ওপর গুরুত্ব আরোপ করেন।
    অনুষ্ঠান সঞ্চালনা করেন শেখ মিজানুর রহমান। খবর বিজ্ঞপ্তির ●

    #

    সর্বশেষ হালনাগাদ 5 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    সন্ধানী লাইফের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মকবুল হোসেনের মৃত্যুবার্ষিকী পালন

    সন্ধানী লাইফের বার্ষিক কক্সবাজার সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

    সন্ধানী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর

    প্রোটেক্টিভ ইসলামী লাইফ এর সঙ্গে ভিএ টেক ওয়াবাগ লিমিটেডের চুক্তি স্বাক্ষর

    কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির এশিয়া ইন্স্যুরেন্স পুরস্কার অর্জন

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.