Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    তারকামেলায় শ্রমিক ও তাদের সন্তানরা

    মে ১৮, ২০২৪ ৩:০৩ পূর্বাহ্ণ7
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    সরকার পোশাক শিল্প ও অন্যান্য কারখানায় কর্মরত শ্রমিকদের ডাটাবেজ তৈরির কথা চিন্তা করছে বলে জানিয়েছেন কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যুগ্ম মহাপরিচালক মাহফুজুর রহমান ভূঁইয়া। তিনি বলেন, ‘করোনার কারণে যে শ্রমিকরা গ্রামে ফিরে গেছেন, অধিদপ্তরের মাধ্যমে সরকার তাদেরও অনুদান দেয়ার চেষ্টা করছে।’

    ১৭ মে বেসরকারি উন্নয়ন সংগঠন কর্মজীবী নারী ও সেফটি অ্যান্ড রাইটস সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত গার্মেন্ট শ্রমিক তারার মেলা অনুষ্ঠানে এসব কথা বলেন মাহফুজুর রহমান। ‘সুস্থ শ্রমিক শোভন কর্মপরিবেশ, উৎপাদনে সমৃদ্ধ বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে জার্মানভিত্তিক উন্নয়ন সংস্থা জিআইজেডের সহযোগিতায় রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘরে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. তরিকুল আলম, উপপরিচালক রোখসানা চৌধুরী, সাবেক সংসদ সদস্য আফরোজা হক রীনা, বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতানউদ্দীন আহমেদ, জিআইজেডের অ্যাডভাইজার স্যাম হুসেইন, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, কর্মজীবী নারীর সহসভাপতি উম্মে হাসান ঝলমল ও সাধারণ সম্পাদক শারমিন কবীরসহ আরো অনেকে।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘উইমেন ক্যাফে শ্রমিকদের জন্য বিশ্রাম, বিনোদন, আত্মোন্নয়ন, সাইকোসোশ্যাল কাউন্সেলিং, লিগ্যাল কাউন্সেলিং এবং তথ্য ও সেবা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। গার্মেন্ট শ্রমিক তারকামেলা অনুষ্ঠানটি তৈরি পোশাক শিল্প ও চামড়া শিল্পসহ অন্যান্য খাতের শ্রমিকদের মধ্যে অনুপ্রেরণা ও উৎসাহ জোগাবে।

    পোশাক ও চামড়া শিল্পের প্রায় ৫০০ নারী ও পুরুষ শ্রমিকের অংশগ্রহণে অনুষ্ঠিত দিনব্যাপী তারকামেলায় শ্রমিক ও তাদের সন্তানরা বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম ও বাউল গান পরিবেশন করেন। এছাড়া স্বাধীন শাহর রচনা ও নির্দেশনায় তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম বিষয়ে সচেতনতামূলক নাটক ‘স্বপ্ন হলেও সত্যি’ পরিবেশন করে থিয়েটার আর্ট।

    অকা/পশি/ফর/সকাল, ১৮ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    ডাটাবেজ পোশাক সরকার স্কিম স্বপ্ন

    এই বিষয়ে আরও সংবাদ

    জাল নোট রাখলে শাস্তি, আসছে কঠোর আইন

    মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ, স্বস্তির ইঙ্গিত অর্থনীতিতে

    জ্বালানি তেলের মজুত বাড়াচ্ছে সরকার

    জুনে রফতানি আয় কমলো ১ দশমিক ৬৪ শতাংশ

    সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক

    ইউরোপের বাজারে চাপে বাংলাদেশ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    অভিনব কায়দায় স্বর্ণ পাচার; পাচারকারী আটক

    ফিলাডেলফিয়ায় গুলিতে বাংলাদেশি চক্ষুচিকিৎসক নিহত

    ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর অনুমোদন
    এক প্ল্যাটফর্মে মিলবে সব বিনিয়োগ সেবা

    নতুন আমদানি নীতির চূড়ান্ত অনুমোদন
    এলসির বিকল্পে সেলস কনট্রাক্টে আমদানির সুযোগ

    জাল নোট রাখলে শাস্তি, আসছে কঠোর আইন

    শিল্পে বিনিয়োগ বাড়াতে প্রতিবন্ধকতা দূর করবে সরকার: অর্থমন্ত্রী

    বৈদেশিক বাণিজ্য ঘাটতি প্রায় ২৪ বিলিয়ন ডলার

    একের পর এক রেকর্ডে নাম লেখাচ্ছেন এমবাপ্পে

    অবশেষে থামল মরক্কোর অবিশ্বাস্য জয়রথ

    মরক্কোর স্বপ্নভঙ্গ; ফাইনালের স্বপ্নে বিভোর ফ্রান্স

    ফ্ল্যাট বিক্রিতে ধস, আবাসন খাতে নেমেছে সংকট

    ভালো কোম্পানির শেয়ারে আসছে ‘ডে নেটিং’ সুবিধা

    বিকল্প অর্থায়নের নতুন উৎস খুঁজছে বাংলাদেশ

    এক স্বশিক্ষিত শিল্পীর সাম্রাজ্য: নরসিংদীর আলামিনের হাহাকার

    ফের কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩ হাজার ৩২৪ টাকা

    সিজেএফডি’র নতুন সভাপতি মোবারক, সাধারণ সম্পাদক সবুজ

    কিংবদন্তি কণ্ঠ বনি টাইলারের বিদায়

    এমি অ্যাওয়ার্ডে সর্বোচ্চ ২৫ মনোনয়ন ‘দ্য পিট’-এর, নজরে ‘হ্যাকস’ও

    সংবিধানে ফিরেছে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার

    ফ্রেইট ফরোয়ার্ডার্স বিধিমালায় যে জটিলতা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.