অর্থকাগজ প্রতিবেদন 

দেশের চতুর্থ প্রজন্মের জীবন বীমা কোম্পানি ডায়মন্ড লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর চেয়ারম্যান এবং আওয়ামী লীগের নেতা এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পিরোজপুরের সাবেক সংসদ সদস্য ইসহাক আলী খান পান্না আজ ২৪ আগস্ট দুপুরে সিলেট ভারতীয় সীমান্তের কাছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ...... রাজিউন)।

সাম্প্রতিককালে সরকারের পট পরিবর্তনের পর তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বেশ উৎকণ্ঠার মধ্যে ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৪ বছর।

অত্যন্ত ভদ্র ও জনপ্রিয় এই রাজনৈতিক নেতা ২০১৬ সালের ২৪ এপ্রিল তাঁর স্ত্রীকে হারান। তাঁর স্ত্রী আইরিন পারভীন বাঁধন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সাবেক সহ সভাপতি ও সরকারের উপসচিব ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভোগার পর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওইদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মারা যান। পান্না ও আইরিন দম্পতির একমাত্র সন্তান ইফতেশাম আবতাহি আরিয়ানকে রেখে গেছেন। সে অষ্টম শ্রেণীর ছাত্র।

ডায়মন্ড লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ চেয়ারম্যান ইসহাক আলী খান পান্নার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।

অকা/জীবীকো/প্র/ই/রাত/২৪ আগস্ট, ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 2 years আগে

Leave A Reply

Exit mobile version