Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    সোমবার, ১৫ চৈত্র, ১৪৩২ | ৩০ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    অসময়ে কৃষি ঋণ

    মার্চ ২৯, ২০২৬ ৪:৫৫ অপরাহ্ণUpdated:মার্চ ২৯, ২০২৬ ৪:৫৫ অপরাহ্ণ15
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    হিমাদ্রিশেখর সরকার ●
    আমাদের দেশে মাঠ পর্যায়ে প্রধানত সরকারি মালিকাধীন ব্যাংকগুলো কৃষিঋণ বিতরণ করে থাকে। বলা হয় তারা ‘সহজশর্তে’ এ ঋণ কৃষকদের মাঝে বিতরণ করে থাকে। কিন্তু ‘সহজশর্ত’ কতটা ‘সহজ’ তা ব্যাখ্যা-বিশ্লেষণের অপেক্ষা রাখে। এ বিষয়ে যাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে কিংবা যারা ভুক্তভোগী একমাত্র তারাই বিষয়টি খোলাসা করতে পারে।
    যাক, এখানে আমরা আলোচনা করছি কৃষি ঋণের সময়মতো প্রাপ্যতার বিষয়টি। অর্থাৎ সরকারি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো যে কৃষিঋণ বিতরণ করে থাকে তা কী সঠিক সময়ে কৃষকের হাতে পৌঁছায়? সঠিক সময়ে ঋণটি কৃষকের হাতে গেল কিনা তা তদারকি করার কোন প্রতিষ্ঠান সরকারের আছে কী? সরকারের হয়ে মাঠপর্যায়ে যারা কৃষি ঋণ দেয় তাদের মধ্যে শীর্ষে অবস্থান করছে ‘বাংলাদেশ কৃষি ব্যাংক’, যাকে সংক্ষেপে ‘বিকেবি’ বলা হয়। তারই আরেকটি ‘বিচ্ছিন্ন্ অংশ’ আছে যাকে ‘রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক’ বা সংক্ষেপে ‘রাকাব’ বলা হয়। এটির কার্যক্রম শুধু রাজশাহী বিভাগেই সীমাবদ্ধ। এছাড়াও আছে ‘বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড’ বা ‘বিআরডিবি’। পাশাপাশি সরকারি মালিকাধীন সোনালী, জনতা, অগ্রণী ও উত্তরা ব্যাংক তো আছেই। তবে তাদের কৃষি ঋণ বিতরণের হার লক্ষ্যমাত্রার তুলনায় অনেকটাই কম। আর তাদের শাখাও গ্রামে-গঞ্জে তেমন নেই। আমাদের যেসব বেসরকারি ব্যাংক আছে তাদের কৃষি ঋণ বিতরণের হার নামমাত্র। এক্ষেত্রে তারা সরকারি আদেশ-নির্দেশের খুব একটা তোয়াক্কাও করে বলে মনে হয় না।
    এখন প্রশ্নœ আসবে কৃষি ঋণ বলতে আমরা কোন ধরণের ঋণকে বুঝবো? শস্য উৎপাদন, মৎস্য চাষ এবং পশুপালন খাতে যে সকল ক্ষুদ্র ও মাঝারি ঋণ কৃষকদের মধ্যে বিতরণ করা হয় তাকেই আমরা এখানে কৃষি ঋণের সংজ্ঞা বলব। কৃষিভিত্তিক ক্ষুদ্র যে শিল্প ঋণ এটা তার আওতাভূক্ত করা যেতে পারে।
    আমাদের দেশে শস্য উৎপাদন খাতে যে কৃষি ঋণ বিতরণ করা হয় তা অনেকটাই ঋতুভিত্তিক। যেমন, শীতকালে শীতকালীন সব্জি চাষ, বোরো ধান ও গম চাষের জন্য ঋণ দেয়া হয়। গ্রীষ্ম ও বর্ষাকালে আউশ, আমন, পাট ইত্যাদি চাষের জন্যও ঋণ বিতরণ করা হয়। ব্যাংকের সার্কুলারেও এই রকমটাই লেখা থাকে। কিন্তু বাস্তবে আমরা এর ব্যতিক্রম দেখে থাকি। দেখা গেলো বোরোর আবাদ শুরু হয়ে যাওয়ার পরও বা সময় পার হয়ে গেলেও কৃষকের হাতে বোরো চাষের ঋণ পৌঁছে না। যখন পৌছায় তখন সে টাকা চাষাবাদের কাজে লাগে না। বরং তা ব্যক্তি ভোগে ব্যবহৃত হয়। তাছাড়া কৃষককে এ টাকা পেতে ঋণদাতাকে উৎকোচও দিতে হয় তাও বাস্তবতা! ব্যাংকের বিবিধ নিয়মাচার পালন করতে করতে কৃষক যখন ক্লান্ত ও তিক্ত-বিরক্ত তখন হয়তো দেখা যায় কৃষকের হাতে ঋণের টাকা পৌঁছে। কিংবা এ টাকা তিনি যে কাজের জন্য ঋণ করেছেন দেখা যায় আদৌ ওই টাকা তার সে খাতে খরচ হচ্ছে না বা তিনি খরচ করতে পারেননি। জমিতে জল সেচ, সার বা নিড়ানি দেওয়া ইত্যাদি কাজ তো আর থামিয়ে রাখা যায় না। কৃষি ক্ষেত্রেও সময়ের কাজ সময়ে করতে হয়। তাই বাধ্য হয়ে কৃষক অন্য উৎস থেকে ঋণ নিতে বাধ্য হন। যার সুদের হার সরকারি কৃষি ঋণের তুলনায় প্রায় দ্বিগুণ বা তিনগুণ হয়ে থাকে। এটি মহাজনী ঋণ বা এনজিও ঋণ। যার পরিশোধের শর্তও থাকে অনেক কঠিন ও নির্মম। সরকারি ব্যাংক থেকে সঠিক সময়ে ঋণ না পাওয়ার কারণে কৃষক অধিক হারে অর্থাৎ দুদিক থেকেই ক্ষতিগ্রস্থ হচ্ছেন। আমরা এখানে উদাহরণস্বরূপ একটি ফসলের কথা বললাম। বাস্তবে প্রায় ক্ষেত্রেই ঋণ বিতরণের অলিখিত এ অনিয়ম দেখা যায়। যার প্রতিকার কৃষকের হাতে নেই। তা সরকার বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হাতে।
    আমাদের সরকারি ঋণদান সংস্থাগুলো এখনো এ বিষয়ে পেশাদারি মনোভাব প্রদর্শন করছে না। তাদের মধ্যে ঋণ বিতরণ ও আদায়ে একধরণের দায়সারা ভাব পরিলক্ষিত হয়। অবশ্য তাদের লোকবলের অভাবের বিষয়টাও বিবেচনায় নিতে হবে। সঠিক সময়ে সঠিক ঋণটি যদি সঠিক খাতে বিতরণ হয় আর কৃষক যদি সঠিক খাতে ঋণটির ব্যবহার নিশ্চিত করতে পারেন এতে তারা যে লাভবান হবেন একথা নির্ধিদ্বায় বলা যায়। সংশ্লিষ্ট ঋণদান সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো যদি ঋণ বিতরণে সচেতন থাকে তবে দেশের কৃষকরা অনেক ক্ষতির সম্মুখীন থেকে রেহাই পান। দেশের সিংহভাগ মানুষের বেঁচে থাকা যেহেতু কৃষির ওপর এখনো নির্ভরশীল তাই কৃষিকে বঁাঁচাতে হবে। আর এর জন্য কৃষককে সঠিক সময়ে সঠিক ঋণ বিতরণ করতে হবে। তবেই দেশ বাঁচবে। ●

    লেখক প্রাবন্ধিক ও সাবেক বাংলাদেশ কৃষি ব্যাংক কর্মকর্তা
    shekhorhimadri@gmail.com
    অকা/কৃশি/নিলে/সৈইহো/বিকেল/২৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 9 hours আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ব্যাংক ও বীমার নিরাময়

    দুদকের জালে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি
    এমডি ফরমান ও রাফাত উল্লাহের বিরুদ্ধে ঋণ জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ (১ম পর্ব)

    মজুত থাকলেও খাতুনগঞ্জে নিত্যপণ্যের দাম বাড়ছে কেন?

    এলপি গ্যাস বাজারে অস্থিরতা, চড়া মূল্য দিচ্ছেন ভোক্তারা

    হরমুজ প্রণালী ও বাংলাদেশের ভবিষ্যত

    কাতারের এলএনজি সংকটে গ্যাস সরবরাহে অনিশ্চয়তা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    সন্ধানী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর

    অসময়ে কৃষি ঋণ

    বড় ঋণে বড় ঝুঁকি: ব্যাংক খাতে খেলাপি ঋণের বিস্ফোরণ

    আস্থাহীনতায় শেয়ার বাজার ছাড়ছেন বিনিয়োগকারীরা

    জ্বালানি সংকটে থমকে যাচ্ছে চট্টগ্রামের শিল্পচাকা

    ইরানের সিদ্ধান্তে বাংলাদেশের জ্বালানি আমদানিতে নতুন গতি

    এলপিজি আমদানিতে ঋণসীমায় বিশেষ ছাড়

    রেমিট্যান্সে সম্ভাবনার নতুন দিগন্ত

    মধ্যপ্রাচ্য সংঘাতে কাঁচামাল সংকট, চাপে প্লাস্টিক-জিআই বাজার

    ঈদের ছুটিতেও ব্যস্ত চট্টগ্রাম বন্দর

    প্রোটেক্টিভ ইসলামী লাইফ এর সঙ্গে ভিএ টেক ওয়াবাগ লিমিটেডের চুক্তি স্বাক্ষর

    ক্রেডিট কার্ড লিমিট বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

    ঈদ আগেই রেমিট্যান্সে জোয়ার

    ব্যাংক ও বীমার নিরাময়

    আমদানি বাড়লেও রমজানে ফলের দাম কেন কমছে না

    ব্লু-চিপ শেয়ারে বিদেশি বিনিয়োগের নতুন আগ্রহ

    আতঙ্কে কেনাকাটা, বাজারে তেল–চিনির চাপ

    শেয়ারবাজারে নারীর আগ্রহ কমছে

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বাড়াচ্ছে ব্যাংকগুলো

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.