Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    বুধবার, ৪ আষাঢ়, ১৪৩৩ | ১৭ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    অনিশ্চিত আলিবাবার বিনিয়োগ; চাপে দারাজ বাংলাদেশ

    জুন ১৬, ২০২৬ ৫:২৫ অপরাহ্ণ7
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ ডেস্ক

    চীনা প্রযুক্তি জায়ান্ট আলিবাবা গ্রুপের বিনিয়োগ কৌশলে পরিবর্তনের প্রভাব পড়েছে দক্ষিণ এশিয়ার ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজে। বাংলাদেশসহ বিভিন্ন দেশে পরিচালিত দারাজের কার্যক্রমে ব্যয় সংকোচন, কর্মী ছাঁটাই এবং পরিচালন ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে।

    জানা গেছে, আলিবাবা বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ক্লাউড কম্পিউটিং এবং ব্যবসা-টু-ব্যবসা (বিটুবি) খাতে বিনিয়োগ বাড়ানোর দিকে বেশি মনোযোগ দিচ্ছে। এর ফলে খুচরা ই-কমার্স খাতে নতুন বিনিয়োগ সীমিত করার নীতি অনুসরণ করছে প্রতিষ্ঠানটি। বাজারসংশ্লিষ্টদের দাবি, এর প্রভাব দারাজের বিভিন্ন দেশীয় কার্যক্রমেও পড়তে শুরু করেছে।

    সূত্রগুলোর তথ্য অনুযায়ী, দারাজ বাংলাদেশকে এখন নিজেদের আয় থেকেই পরিচালন ব্যয় মেটানোর ওপর জোর দেওয়া হয়েছে। আগামী সেপ্টেম্বরের মধ্যে প্রতিষ্ঠানটি ব্রেক-ইভেনে পৌঁছাতে না পারলে অতিরিক্ত আর্থিক সহায়তা বা ভর্তুকি পাওয়া কঠিন হতে পারে। এমন পরিস্থিতিতে ব্যয় কমাতে বিভিন্ন পর্যায়ে কর্মী ছাঁটাই চলছে।

    বর্তমান ও সাবেক কয়েকজন কর্মীর ভাষ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে দারাজে জনবল কমানো হয়েছে উল্লেখযোগ্য হারে। একই সঙ্গে রাজধানীর বনানীতে থাকা কার্যালয়ের কিছু ফ্লোর ছেড়ে দেওয়া হয়েছে। দেশের বিভিন্ন স্থানে থাকা কয়েকটি হাব, অফিস ও অপারেশনাল স্পেসও গুটিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির আর্থিক অবস্থা এতটাই শোচনীয় পর্যায়ে পৌঁছেছে যে, গত মাসে কর্মীদের যে বেতন পাওয়ার কথা ছিল তা তারা পেয়েছেন চলতি মাসের ১৪ তারিখে।
    এদিকে মার্চেন্টদের বকেয়া পরিশোধ, লজিস্টিকস কার্যক্রম এবং কিছু সেবাদাতা প্রতিষ্ঠানের পাওনা নিয়ে অসন্তোষের কথাও জানা গেছে। তবে এসব বিষয়ে দারাজের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

    এ বিষয়ে জানতে দারাজ বাংলাদেশের বর্তমান হেড অব কমিউনিকেশন মোহাম্মদ রাইসুল ইসলাম বাপ্পীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে ক্ষুদেবার্তা পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

    উল্লেখ্য, ২০১৮ সালে আলিবাবা দারাজ গ্রুপ অধিগ্রহণ করে। বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও মিয়ানমারে দারাজের কার্যক্রম রয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটি নিজেদের ব্যবসায়িক কাঠামো পুনর্বিন্যাসের মধ্য দিয়ে পরিচালন ব্যয় কমিয়ে লাভজনক অবস্থানে যাওয়ার চেষ্টা করছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

    সর্বশেষ হালনাগাদ 12 hours আগে

    আলীবাবা দারাজ বিনিয়োগ

    এই বিষয়ে আরও সংবাদ

    মীর নাদিয়া নিভিন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান

    শেয়ারবাজারে আজ থেকে সময় বাড়ছে লেনদেনের

    একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

    ইসলামী ব্যাংকের শেয়ারে ফিরলেন বিক্রেতারা

    দেশে এলো ১৫৪ কোটি ডলারের রেমিট্যান্স

    রফতানি খাতে নতুন দিগন্ত উন্মোচন

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    মীর নাদিয়া নিভিন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান

    জ্বালাময়ী কিছু সত্যি কথা বলব : প্রভা

    শেয়ারবাজারে আজ থেকে সময় বাড়ছে লেনদেনের

    একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

    ইসলামী ব্যাংকের শেয়ারে ফিরলেন বিক্রেতারা

    অনিশ্চিত আলিবাবার বিনিয়োগ; চাপে দারাজ বাংলাদেশ

    নয় সাধারণ বীমা প্রতিষ্ঠানে আইডিআরএর পরিদর্শন

    ইনসেপ্টার বীমা দাবি পরিশোধ করল কর্ণফুলী ইন্স্যুরেন্স

    সন্ধানী লাইফের ঈদ পূনর্মিলনী ও ব্যবসা উন্নয়ন সভা

    নগদেই ভরসা, ধীরগতিতে বাড়ছে ডিজিটাল লেনদেন

    দেশে এলো ১৫৪ কোটি ডলারের রেমিট্যান্স

    রফতানি খাতে নতুন দিগন্ত উন্মোচন

    উরুগুয়েকে রুখে দিয়ে সৌদি আরবের চমক

    আত্মঘাতী গোলে জেতা হলো না মিশরের

    অভিষেকেই কেপ ভার্দের ইতিহাস; স্পেনের হতাশার দিন

    গ্রাহকদের জন্য বিশেষ সুযোগ দিল ইসলামী ব্যাংক

    বাংলাদেশ ব্যাংকের ইডি হলেন নরসিংদীর আশিকুর রহমান

    অবৈধ সম্পদ ও সম্পদের তথ্য গোপনের মামলা
    বেনজীরের নথিপত্র দুবাইয়ে পাঠাবে দুদক

    সংশোধিত বাজেট পেশ
    ঘাটতি ২ লাখ কোটি টাকা, ছাঁটাই প্রস্তাব ৩০৪টি

    আর্জেন্টিনার সমর্থক পারশার উচ্ছ্বাস

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.