Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    আবার ৫ হাজার পয়েন্ট পার করল ডিএসই সূচক

    জুলাই ৯, ২০২৫ ১০:৪৮ অপরাহ্ণ20
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    আড়াই মাস পর আবার পাঁচ হাজার পয়েন্টের ঘর অতিক্রম করেছে দেশের প্রধান পুঁজি বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক। ৯ জুলাই লেনদেন শুরুর ১৫ মিনিটের মাথায় সূচকটি ৫০০০ পয়েন্ট অতিক্রম করে। গত কয়েক দিনের ধারাবাহিক উন্নতির ফলে বাজারটি এ মাইলফলক অতিক্রম করে। দিনের পুরোটা সময় সাবলীলভাবে পার করায় দিনশেষে দেশের দুই পুঁজি বাজারের সবগুলো সূচকের উন্নতির পাশাপাশি লেনদেনও বেড়েছে।

    সাম্প্রতিক সময়ে দেশের পুঁজি বাজারে ধারাবাহিক দরপতনের ফলে সূচকের ব্যাপক পতন ঘটে। এক সময় আস্থার সঙ্কট চরমে পৌঁছে। সঙ্কট নিরসনে পুঁজি বাজার নিয়ন্ত্রক সংস্থাসহ দেশের দুই পুঁজি বাজার কর্তৃপক্ষ ও বাজারের অংশীজনদের দফায় দফায় বৈঠক করলেও কোনো কাজ হয়নি। ২৮ মে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স নেমে আসে ৪ হাজার ৬১৫ দশমিক ৪০ পয়েন্টে। পরিস্থিতি থেকে উত্তরণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকেও মাঠে নামতে হয়। নিয়ন্ত্রক সংস্থাসহ অর্থমন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের সমন্বয়ে কিছু নির্দেশনা দেন তিনি। পরবর্তীতে এসব নির্দেশনা বাস্তবায়নে বিভিন্ন পক্ষের ধারাবাহিক সমন্বিত উদ্যোগ নেয়ার ফলে পরিস্থিতির উন্নতি হয়।

    ২৯ মে থেকে দেশের দুই পুঁজি বাজার ইতিবাচক ধারায় ফিরতে শুরু করে। গত দুই সপ্তাহে বাজার পরিস্থিতির আরো উন্নতি ঘটে। আর এভাবে আড়াই মাসের মাথায় ডিএসই সূচক আবার পাঁচ হাজার পয়েন্টের ঘর অতিক্রম করেছে। সর্বশেষ গত ২৩ এপ্রিল সূচকটি ৫ হাজার পয়েন্টের উপরে অবস্থান করছিল।

    ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ৯ জুলাই ৫৩ দশমিক ৮২ পয়েন্ট বেড়েছে। ৪ হাজার ৯৮১ দশমিক ৬৩ পয়েন্ট থেকে দিন শুরু করা সূচকটি ৯ জুলাই দিনশেষে পৌঁছে যায় ৫ হাজার ৩৫ দশমিক ৪৬ পয়েন্টে। এ সময় ডিএসইর অন্য দুই সূচক ডিএসই-৩০ ও ডিএসই শরিয়াহর উন্নতি ঘটে যথাক্রমে ১৮ দশমিক ৮২ ও ১০ দশমিক ৩৫ পয়েন্ট। দেশের দ্বিতীয় পুঁজি বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক এ দিন ১২৯ দশমিক ৯৬ পয়েন্ট বেড়েছে। এখানে সিএসই-৩০ ও সিএসসিএক্স সূচকের উন্নতি রেকর্ড করা হয় যথাক্রমে ১০১ দশমিক ৭৪ ও ৭৪ দশমিক ০৯ পয়েন্ট।

    পুঁজি বাজার বিশ্লেষকরা বাজারের ধারাবাহিক উন্নতিকে ইতিবাচক হিসাবে দেখলেও এ সময় বিনিয়োগকারীদের সতর্ক থাকার আহ্বান জানান। কারণ যখনই দেশের পুঁজিবাজার ভালো অবস্থানে পৌঁছার চেষ্টা করে তখন বিভিন্ন মহল থেকে বিভিন্ন কোম্পানির শেয়ার নিয়ে বাজারে নানা গুজব ছড়িয়ে দেয়া হয়। আর এভাবে প্রতারণার শিকার হন সাধারণ বিনিয়োগকারীরা। তারা মনে করেন, বাজারের মূল্যস্তর এখনো বিনিয়োগের পক্ষে রয়েছে। তবে বাজার থেকে মুনাফা পেতে হলে যে কোনো অবস্থায় মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিগুলোতেই বিনিয়োগ সীমাবদ্ধ রাখার বিকল্প নেই। আর এ ক্ষেত্রে কোম্পানি ও ফান্ডগুলোর সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে বিনিয়োগের মাধ্যমেই বাজারের ঝুঁকি কমানো সম্ভব। আর এটা করতে হলে দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত নেয়ার বিকল্প নেই। তা ছাড়া সূচকের ধারাবাহিক উন্নতির পর বাজার সংশোধনের স্বাভাবিক দরপতনে আতঙ্কগ্রস্ত না হয়ে ওই সময় ধৈর্র্য ধরার পরামর্শ দিয়েছেন তারা।

    ৯ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাংক ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র মতে, এ দিন ১৯ কোটি ৪৩ লাখ টাকায় কোম্পানিটির ৩৪ লাখ ৬৪ হাজার শেয়ার হাতবদল হয়েছে। ১৬ কোটি ৮৪ লাখ টাকায় ৩৩ লাখ ২৪ হাজার বেচাকেনা করে লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিচ হ্যাচারি লিমিটেড। আর ১৩ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন করে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক।

    লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ছিল বাংলাদেশ শিপিং করপোরেশন, বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম, ওরিয়ন ইনফিউশন, সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস এবং অগ্নি সিস্টেমস।

    এ সময় ডিএসইর লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বৃদ্ধির শীর্ষে উঠে আসে বস্ত্র খাতের রহিম টেক্সাটইল মিলস। এ দিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১২ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে। এতে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে জায়গা করে নিয়েছে কোম্পানিটির শেয়ার। দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৯০ শতাংশ বেড়েছে। আর ৯ দশমিক ৮৭ শতাংশ দর বাড়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ছিল শার্প ইন্ডাস্ট্রিজ।
    ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- শাহজিবাজার পাওয়ার, এস আলম কোল্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বারাকা পতেঙ্গা পাওয়ার, ফার কেমিক্যালস, ডরিন পাওয়ার এবং গ্রিনডেল্টা ইন্স্যুরেন্স।

    ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর পতনের শীর্ষে ছিল এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড। প্রতিষ্ঠানটির দর আগের দিনের তুলনায় ১ টাকা ১০ পয়সা বা ৮ দশমিক ১৪ শতাংশ কমেছে। দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইয়াকিন পলিমারের দর কমেছে আগের দিনের তুলনায় ৬ দশমিক ০৮ শতাংশ। আর ৩ দশমিক ৭০ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স।

    ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে আরো ছিল দেশ গার্মেন্টস, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স, হাইডেলবার্গ ম্যাটেরিয়াল, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং তসরিফা ইন্ডাস্ট্রিজ।

    ঢাকা শেয়ারবাজার ৯ জুলাই ২ লাখ ৮ হাজার ৯৩টি হাওলায় মোট ৩০ কোটি ৯২ লাখ ২ হাজার ৭৯৩টি সিকিউরিটিজ হাতবদল করে ৬৯০ কোটি টাকার লেনদেন নিষ্পত্তি করে, যা আগের দিন অপেক্ষা ৮৯ কোটি টাকা বেশি। ৮ জুলাই ডিএসইর লেনদেন ছিল ৬০১ কোটি টাকা। অপর দিকে, চট্টগ্রাম স্টকে ৭ কোটি টাকা থেকে ৪৫ কোটিতে পৌঁছে লেনদেন। ●

    অকা/পুঁবা/ফর/রাত/৯ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ২৫ দিনেই রেমিট্যান্স ২.৩০ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ২০.৬ শতাংশ

    মো. সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

    বগুড়া সিটি করপোরেশনের ১৪১৭ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

    রংপুরে তিস্তা নদীর ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড অফিসে অবস্থান কর্মসূচি

    গ্যাস সংকট: এবার তিতাস এর দুঃখ প্রকাশ

    গ্যাস সংকট: পেট্রোবাংলার দুঃখ প্রকাশ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    একশ কোটির ক্লাবে বিজয়ের ‘জন নায়গন’

    ব্র্যান্ডের আড়ালে নকল পণ্য
    এসিআই-আফতাবসহ ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

    শ্রবণশক্তি হারাচ্ছেন কণ্ঠশিল্পী আনুশেহ আনাদিল

    ‘দ্য ক্যাপিটাল ডায়ালগ’ শীর্ষক গোলটেবিল
    বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য

    ২৫ দিনেই রেমিট্যান্স ২.৩০ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ২০.৬ শতাংশ

    প্রকাশিত সংবাদের প্রতিবাদ মেটলাইফের

    রপ্তানিতে ১৫% প্রবৃদ্ধির লক্ষ্য, আয় হবে ৬৩.৪ বিলিয়ন ডলার

    মো. সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

    ইএসডিওর গবেষণা প্রতিবেদন
    বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক

    বগুড়া সিটি করপোরেশনের ১৪১৭ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

    রংপুরে তিস্তা নদীর ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড অফিসে অবস্থান কর্মসূচি

    খেলাপি ঋণ: প্রায় ৪৬ লাখ অ্যাকাউন্ট ঝুঁকিতে

    অবরোধের মধ্যেও ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রি করেছে ইরান

    গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে আবুল খায়ের স্টিল

    চীনে নদীর তলদেশে হচ্ছে প্রথম হাই-স্পিড রেল টানেল

    নিরাপদ খাদ্য প্রবিধানমালা প্রজ্ঞাপন
    লাইসেন্স ছাড়া খাদ্য ব্যবসায় ৫ বছরের জেল

    হামিন আহমেদের স্মৃতির আয়নায় ভাই শাফিন আহমেদ।

    আসছে মামনুরের নতুন গান ‘ছুঁয়ে গেছো’

    জাতীয় প্রেসক্লাবে নমিনির সংবাদ সম্মেলন
    ৪৪ লাখের বদলে ৪৪ হাজার টাকা দেওয়ার অভিযোগ মেটলাইফের বিরুদ্ধে

    গ্যাস সংকট: এবার তিতাস এর দুঃখ প্রকাশ

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.